শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ সীমান্তের ওপারে দুই বাংলাদেশী নিখোঁজ

শিবগঞ্জ সীমান্তের ওপারে দুই বাংলাদেশী নিখোঁজ শিবগঞ্জ উপজেলা সীমান্তের ওপারে পদ্মা নদী পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশী নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। গত ৩০ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নিখোঁজরা হলেন- শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাঁকা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মো. মোমিন এবং পাশের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরহাসানপুর ক্যাম্পপাড়া (চামপাড়া-গাইপাড়া) গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহীম ওরফে রিংকু। জানা গেছে, চোরাচালানের উদ্দেশ্যে অন্তত: ৪ জনের একদল বাংলাদেশী রঘুনাথপুর-ওয়াহেদপুর সীমান্ত পেরিয়ে ভারতে যাবার পর দু’জন ফিরলেও অন্য দু’জন মোমিন ও ইব্রাহীম আজ রাত ৮টা পর্যন্ত ফেরেন নি। তাঁরা নিখোঁজ রয়েছেন। সীমান্তবাসীদের অনেকে বলছেন, বিএসএফ তাদের নির্যাতণ করে হত্যা করেছে। কেউ কেউ বলছেন তাঁদের মেরে নদীতে ফেলে বা পাথর বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছে। সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে দু’দিন থেকে দু’জন নিখোঁজের ঘটনাটি শোনা যাচ্ছে। ঘটনার সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। দু’জনের পরিবারের সাথে কথা বলা ও যোগাযোগ করা হয়েছে। তবে পরিবার থেকে কোন অভিযোগ করা হয় নি। এ ছাড়া সীমান্তে কোন গুলির ঘটনা কেউ নিশ্চিত করে নি। অধিনায়ক আরও বলেন, বিপরীতে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের সাথে গতকাল ও আজ দু’দিনই যোগাযোগ করা হয়েছে। বিএসএফ এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। এমনকি ৭১ বিএসএফ কম্যান্ডান্টও এ ধরণের কোন ঘটনার কথা জানান নি। বিজিবি সীমান্তের সকল এলাকায় ঘটনাটির অনুসন্ধান অব্যহত রেখেছে। পাঁকা ৭ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ভারতে গরু আনতে গিয়ে দু’জন নিখোঁজের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সকালে ঘটনাটি জানা গেছে। তবে নিহতের ব্যাপারে তিনি কিছু শুনেন নি বলে জানান। দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, আজ দুপুরে ঘটনা জানা গেছে। দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও শোনা গেছে। দূর্লভপুর ৮ নং ওয়ার্ড গ্রাম পুলিশ শাহীন কবির বলেন,বিএসএফ দুজনকে নির্যাতন করে হত্যা করে মরদেহ পাথর বেঁেধ নদীতে ফেলে দিয়েছে বলে শোনা গেছে।

শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে পুরাতন ইউনিয়ন পরিষদে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও অরবিস’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার আনোরুল হক। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন আর রশিদ, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী সমন্বয়কারী মোশারফ হোসেন, প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ফারুক হোসেন, প্রয়াসের রানীহাটি এরিয়া ম্যানেজার অজিউর রহমান, গোলাপেরহাট ইউনিট ১৬ এর ম্যানেজার মুসলেমা খাতুন, ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ অন্যরা। চক্ষু ক্যাম্পে মোট ২০৮জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৬৩জনের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলাপ্লাজায় শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী কওে বিদেশী আস্ত্র ও গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে আটক যুবকের কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক যুবক শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে রয়েল হাসান অরন্য। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা বিদেশী পিস্তলসহ গুলি পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।    

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী নৈশ কোচ চাপায় মিঠুন কুমার দাস নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলে গোমস্তাপুরে যাবার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা এলাকায় একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থইে নিহত হন মিঠুন। নিহত মিঠুন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে এবং রানীহাটী ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে এমদাদুল হক মিলন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান বলেন, মিঠুন ও মিলন ভোলাহাটে মডার্নের একটি সেমিনারে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার এবং বাস ও চালককে আটক করেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাকের চাপায় জাহানারা বেগম নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম চাঁপাই–সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে তোজাম্মেল হক নামে এক পুকুর পাহারাদারের চোখ খোঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের শেষ প্রান্তে ‘নোনা পুকুর’ নামে একটি পুকুরের পাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, তোজাম্মেলকে গতকাল দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তোজাম্মেলের চোখে এবং ডান হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার শিশুপুত্র আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুসি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে। শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রাণিসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকারসহ অন্যরা। পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। প্রদর্শনীর জন্য ৩০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ আধুনিক প্রযুক্তির আলট্রাশনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি, টিয়াসহ বিভিন্ন প্রাণীর স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানসহ অন্যরা। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।