চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদরের মহাপরিচালক হাসান মারুফ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। সফরকালে তিনি সংস্থাটির জেলা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার (স্যালুট) প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরিদর্শন শেষে মহাপরিচালক জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলায় মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। মহাপরিচালক হাসান মারুফ মহোদয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
গোবরাতলায় ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক তথ্য অফিসের

গোবরাতলায় ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক তথ্য অফিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা মধ্যপাড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোসা. নাজনীন নাহার। উঠান বৈঠকে বক্তারা গণভোট কী?, গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে দেশে কী কী সংস্কার হবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং না-এর পক্ষে ভোট দিলে কিছুই হবে না তা উল্লেখ করেন। শেষে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যাচভিত্তিক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মতকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম, র্যাব-৫’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ। জেলা প্রশাসক ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্ভয়ে নির্বাচনী আইন মেনে ভোটগ্রহণ করার জন্য আহ্বান জানান। অন্যদিকে জেলা শহরের গ্রিনভিউ স্কুলে সহকারী প্রিজাডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল জানান, ৫ দিনের প্রশিক্ষণে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংদের দিনব্যাপী ও পোলিং কর্মকর্তাদের অর্ধদিবস করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কল্যাণী মহিলা সমিতি এ বৈঠক আয়োজন করে। গ্রিনভিউ স্কুলের সামনে সমিতির মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত ৩০ জন নারী। নারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ফারুকা বেগমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন— সমিতির সিনিয়র সদস্য মানসুরা, শামীমা আখতার জাহান, অ্যাডভোকেট আঞ্জুমান আরা, তাজকেরা খাতুন ও মহিলা বিষয়ক প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন। বৈঠকে যৌতুক, বাল্যবিয়ের কুফল, নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, একসময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন। তিনি বলেন— এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমজাদ হোসেন খাঁন আরো বলেন— বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটি করার নির্দেশনা দেন। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন— নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য। ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্য খাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে। সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিসহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে। দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, একসময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন। তিনি বলেন— এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমজাদ হোসেন খাঁন আরো বলেন— বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটি করার নির্দেশনা দেন। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন— নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য। ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্য খাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে। সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিসহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে। দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলাপর্যায়ে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি বলেন— গণভোটের ব্যাপারে প্রাপ্যতা বোঝানোর জন্য সরকারের মেসেজটা সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন। তিনি আরো বলেন, ইমামরা হচ্ছেন রাষ্ট্রের মডেল, রাষ্ট্রের বড় একটা অংশের মানুষের সৃজনশীল জায়গাতে আপনারা কাজ করতে পারেন। তিনি আরো বলেন, সরকারের যে স্লোগান— ‘দেশের চাবি আপনার হাতে’ এবং পরিবর্তনের জন্য হ্যাঁ, না হলে কিছুই পাবেন না— এই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। জেলা প্রশাসক বলেন, প্রচারণার জায়গা থেকে সরকারের সকল বিভাগ কাজ করছে। আমরা বিশ্বাস করি, ইমামদের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছানো সম্ভব। তিনি আরো বলেন, আমরা জানি আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। জেলা প্রশাসনসহ সকল দপ্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের প্রেক্ষাপটের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনার ভোট আপনি দিবেন। তিনি আরো বলেন, আপনারা গণভোটের প্রচার করবেন, বিশেষ করে হ্যাঁ ভোটের। আমাদের সকলের ঐকমত্যের প্রয়োজনে হ্যাঁ ভোটের প্রয়োজন। হ্যাঁ, না— এর সিদ্ধান্ত মানুষের তবে আমাদেরকে এর বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। শাহাদাত হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আপনারা সবাই জানেন, ফিৎনা-ফেসাদ কখনোই ইসলাম সমর্থন করে না। আমি চাইব, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারাই সামনের সারিতে থাকবেন। আমরা শান্তিপূর্ণ, ঐতিহাসিক এবং উৎসবমুখর নির্বাচন করতে যাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। বিশেষ আলোচক ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল-জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুুবুর রহমান। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী। ইমাম সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। সম্মেলনে সদর উপজেলার ২০০, শিবগঞ্জ উপজেলার ২০০, ভোলাহাট উপজেলার ১০০, গোমস্তাপুর উপজেলার ১৫০, নাচোল উপজেলার ১০০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড গোমস্তাপুরে অবৈধভাবে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে অটোভ্যানে করে অন্য উপজেলায় সার নেওয়ার সময় জনগন বিক্রেতাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেলে রহনপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আল আমিন ট্রেডার্স থেকে সার ক্রয় করে অটোভ্যানে করে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় সাধারণ জনগণ অটোভ্যানটি আটক করে। পরে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমি ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের উপস্থিতিতে, উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং অন্যত্র সার বিক্রির অপরাধে ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ওই ব্যবসায়ীকে সর্তকও করা হয়।
শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭

শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭ চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া জিয়ানগর মহল্লায় পৌরসভার সরবরাহকৃত পানি সংগ্রহকে কেন্দ্র „করে নারীদের ঝগড়ার জেরে প্রতিপক্ষের গাছের ডালের আঘাতে এক জেলে নিহত হয়েছেন। তিনি ওই মহল্লার মৃত আখতার মুন্সির ছেলে নাসির উদ্দিন বাসু। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ নারীসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নিহতের পরিবার, মহল্লাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে মহল্লার জন্য স্থাপিত পৌর পানি সরবরাহ কলে পানি সংগ্রহ করছিল ওই মহল্লার এরশাদের ছেলে অটোচালক বাবুর স্ত্রী নুরী। একই সময় পানি সংগ্রহে আসা নিহত বাসুর শ্যালিকা লাইলির সাথে তার মারামরি হয়। নিহত বাসু ওই মারামারি থামিয়ে বাড়ি চলে আসেন। পরে নুরী তার পিতার বাড়িতে খবর দিলে তার স্বজনরা এসে বাড়ির পাশেই বাসুর উপর চড়াও হলে ঘাড়ে ডালের আঘতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাসু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ বাবু, তাঁর স্ত্রী নুরী, তাঁর মা খোদেজা, তার শ্মাশুড়ি সহ ৪ জনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকেও নুরুীর ৩ স্বজনকে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। র্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ২টি ওয়ান শুট্যারগান বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক হ্যায়দার আলী খোন্দকার একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত যুবক রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর এলাকার আব্দুল মালেকের ছেলে নয়ন আলী । মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ মরিচাডাঙ্গা এলাকায় র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর অভিযানে ২টি ওয়ান শুট্যার গান সহ আটক হন ময়েন। এ ঘটনায় পরের দিন ১৭ সেপ্টেম্বর একমাত্র ময়েনকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ্বাস। ২০২৩ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ক্িরর একমাত্র ময়েনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল মঙ্গলবার ময়েন আলীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.জাকির হোসেন।
নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নাচোল উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ নাচোল সরকারি কলেজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন— জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সেনাবাহিনীর নাচোল ক্যাম্প কমান্ডার মেজর আসিক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৫টি পৃথক হলরুমে ৫ জন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০ জন এবং পোলিং অফিসার হিসেবে ১৩০ জন অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।