গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমবীজ ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোমস্তাপুর : আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫ জন কৃষকের মধ্যে গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গমবীজ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছাবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৩৫ জন, রাধানগর ইউনিয়নের ৩০ জন, রহনপুর ইউনিয়নের ৫ জন ও রহনপুর পৌরসভার ৫ জন উপকারভোগী কৃষককে গমবীজ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রতিজন কৃষককে ২০ কেজি গমবীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২০ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ও বোরণ ১ কেজি করে, বীজ সংরক্ষণের ড্রাগ ৩টি ও ১টি সাইনবোর্ড দেওয়া হচ্ছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানবীজ, গমবীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে এই কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে ১০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উফশী উন্নত ফলনশীল ধানচাষের জন্য ৮০০ কৃষক পাচ্ছেন ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার। গম আবাদের জন্য ১০০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি ও ৭ কেজি জিপসাম। এছাড়াও গমচাষের জন্য প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের বীজ সংরক্ষণের জন্য ৩টি ড্রাম ও একটি সাইনবোর্ড প্রদান করা হয়, যা কৃষকদের ফসল সংরক্ষণে আরো বেশি সাহায্য করবে।
নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা

নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহাবুব-উল-আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম উপপরিচালক ডা. শামীম জুবায়ের, বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারাদেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডিজনিত মৃত্যুহার শতকরা ৩৭ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। এই পরিস্থিতির উন্নয়নের জন্য সরকার উপজেলা হাসপাতালে এনসিডি কর্নার চালু করেছে। সেখান থেকে সিম্পল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা প্রদানের তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত ওসির

নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত ওসির চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। বুধবার বেলা ১১টার দিকে ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা ও থানা দালালমুক্ত রাখার আশ্বাস দেন নবাগত ওসি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালন, চোরাকারবারী, ছিনতাই, ইভটিজিং, মদ, গাঁজা, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, বাসস্ট্যান্ডে যানজট মুক্তসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সঠিকভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় ওসি (তদন্ত) নূরুল সৈকতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সদস্য আব্দুল গাফ্ফার, কাইউম, শাহজাদী বেগম, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য উপজেলা ফোরামের সভাপতি হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সদস্য আব্দুল গাফ্ফার, কাইউম, শাহজাদী বেগম, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত
নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৫০ শয্যাবিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রাফিজা নাসরিন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যাক্ষ হাফিজুর রহমান, স্যাকমো কামরুল হাসান, এসএসএন প্রবিস হাসদা, সেবাগ্রহীতা বিধান সিং, রুবেল, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন সহ অন্যরা। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য সম্পাদনা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, সদস্য জয়শ্রী প্রামানিক, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কাজ করছে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।
নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় নাচোল ডাকবাংলো চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির আহ্বায়ক আসগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন উপস্থিত ছিলেন, সদস্য হাসানুল ইসলাম, আরশাদ আলী, তরিকুল ইসলাম, আব্দুস সাত্তার, ওমর ফারুক। সভায় সমিতির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শুরুতে বক্তারা ১৯৮৯ সালে স্থাপিত এই প্রাচীন শিল্প ও বণিক সমিতিকে আগামীদিনে আরো গতিশীল ও সমৃদ্ধ করার জন্য সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। সমিতির অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে সদস্যরা আহ্বায়ক আসগার আলীকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। নবনির্বাচিত সভাপতি আসগার আলী সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে নাচোলের শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া ২০২৬ সালের ডিসেম্বর মাসে সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে দ্বিবার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হবে বলে জানান।
নাচোলে ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি পরীক্ষার্থী নিহত

নাচোলে ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি পরীক্ষার্থী নিহত নাচোল উপজেলায় একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান রুবেল নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে নেজামপুর থেকে হাটবাকইলগামী আঞ্চলিক সড়কের বৈদ্যপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রুবেল রাজশাহীর তানোর উপজেলায় চৈতপুর এলাকার আমিনুল ইসলাম হায়দারের ছেলে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর যাবার পথে ভটভটির সাথে সংঘর্ষে নিহত হন। ঘটনার পর পুলিশ ভটভটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
নাচোলে পিঠা উৎসব উদযাপিত

নাচোলে পিঠা উৎসব উদযাপিত নাচোলে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্তরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মহলিা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ অন্যরা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করে।
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্য উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ৩টি মুক্তি সেলুন উদ্বোধন ও উপকরণ বিতররণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রেডক্র্যাফ্ট এক্সচেঞ্জ’র আর্থিক সহযোগিতায় নাচোল ইউনিয়নের বাঘরাইল বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মধ্যে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি যতীন হেমরম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন— টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়ারিং, ১৬ জনকে হেয়ার কাটিং (সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশিকাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।