নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণ নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আজ দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজ দুপুরে দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎ্যস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদুল ফিতরের খুশির এই দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা জিয়াউর রহমান জানান, আজ রাত ৯টায় কলিহার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।
নাচোলে ভিডব্লিউবি কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাচোলে ভিডব্লিউবি কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অবহিত করণ সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এসময় নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ রায়হান শরিফ, উপজেলা ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- নূর ইসলাম মাবুদ ও রেজাবুল নামের দুই ব্যক্তি পরস্পর আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সোমবার রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মহিলারা ঝগড়া থেকে সংঘর্ষে জড়ায়। পরে পুরুষরাও যোগ দেয়। এতে অন্তত ৯ জন আহত হয়। তাদের মধ্যে আজিজা (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।
নাচোলে মসুর ডালের উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মসুর ডালের উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘বিনা উদ্ভাবিত মসুরের উন্নত জাত বিনামসুর-৮ এর সাথে বারি মসুর-৮ এর প্রায়োগিক মাঠ পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ’র সহযোগিতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। চাঁপাইনবাবগঞ্জ বিনা, উপকেন্দ্রের এসও শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- বিনার গবেষণা, কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনার উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ড. মো. আজাদুল হক, নাচোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষান ও কৃষানিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের চাষি শামীম আক্তার জানান, তিনি কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ১০ বিঘা জমিতে বিনামসুর-১০ চাষাবাদ করেছেন। তিনি বলেন, বিঘাপ্রতি ৭ থেকে সাড়ে ৭ মণ ফলন হতে পারে। আমনুরা বাজারের চাষি নজরুল ইসলাম জানান, তিনি সাড়ে ৩ বিঘা জমিতে বিনামসুর-৮ ও বারি মসুর-৮ বপন করেছেন। বিঘাপ্রতি আনুমানিক ৮ মণ করে হতে পারে বলে তিনি জানান।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিনসহ অন্যরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অুনষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। এছাড়াও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়নের কার্য-সহকারী শাহিন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস কর্মী এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক। এছাড়া সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক তহরুল ইসলাম নামে লেদ মেশিন ব্যবসায়ী এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি নাচোল উপজেলার উজিরপুর আখিলা গ্রামের মৃত আলেফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজার এলাকায় রাজশাহীর গোদাগাড়ী থেকে নাচোলগামী সড়কে ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, নাচোলগামী ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তহরুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও সদর উপজেলার বারঘরিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা বেলা ১১টার দিকে পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন- এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম। আলোচনায় সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বরঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গীতিকার ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের শিক্ষক জনাব আলী। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. সবুজ মিঞা, মো. নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি এবং ইউনিয়ন পরিষদরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র প্রদর্শনী এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
নাচোলে পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস

নাচোলে পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। এসময় এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে দোয়া করা হয়।
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাইরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, সাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রভাষক নূর কামাল, বাশিস নাচোল শাখার সভাপতি তাজাম্মুল হক ও সহকারী ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম। সঞ্চালনা করেন মেহেদী হাসান ও সামিউল হক। শেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর ৭০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও স্মৃতি উপহার তুলে দেয়। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ৭০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।
জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় ও ভাবগার্ম্ভীর্যের সাথে এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভাষা শহিদদের সম্মান ও স্মৃতির উদ্দেশ্যে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে পূষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রেজউল করিম। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবন্দ এবং সকল স্তরের ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ সকালে বিভিন্ন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরী করে শহিদ মিনারে ফুল দেয় বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন,আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ষ্টেডিয়ামে শহিদ দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের চেতনার ভূমিকা তুলে ধরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্তি, ছত্রাজিতপুর, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা ও দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন , উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া দেন অতিথিরা। এছাড়া,নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। ২১ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফারসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পস্থাবক অর্পন করেন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বত্রই আজ সীমিতভাবে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের স্মৃতির প্রতি। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রভাত ফেরি, পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়। জেলা শহরের বেলেপুকুর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রভাতফেরিতে অংশ নেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরাসহ প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।