গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে সাদিয়া খাতুন নামে ৬ বছরের এক শিশু। আজ দুপুরে গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সাদিয়া ওই গ্রামের বাইরুল ইসলামের মেয়ে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ-ওসি ওয়াদুদ আলম জানান, দুপুরে সাদিয়া বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এক নারী গোসল করার সময় টের পান কিছু একটা ডুবে আছে। পরে ওই নারী তুলে দেখেন শিশুর মরদেহ। তিনি লোকজনকে খবর দিলে তারা সাদিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়র করা হয়েছে।
গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে গর্তের পানিতে ডুবে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে নিজেদের বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. তহিরুল ইসলামের ছেলে আব্দুর রহমান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ও স্থানীয় সূত্র জানান, সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিজেদের বাড়ির সামনের গর্তের পানির মধ্যে পড়ে মারা যায় শিশু আব্দুর রহমান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শণ করে। পরে ‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিক্ষক মাহবুবুল হকসহ অন্যরা।
গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসকিন ওরফে সজীব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মিঠুন ওরফে মিথুনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক গোমস্তাপুরে মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হয়ে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব রাইহোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহিদুল ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। পার্বতীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ওই গ্রামের বাসিন্দা জুলেখা বেগম বলেন, বিকেলে তোহিদুল বাড়ি থাকা গরু নিয়ে মাঠে চড়াতে যান। গরুর চড়ার এক পর্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপের সংযোগ তার স্পর্শ করলে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দুর্গা মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরিদউজ্জামান, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যরা। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে গোমস্তাপুর থানা পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে । এসময় সকলের সহযোগিতা চেয়েছেন তারা। উল্লেখ্য, এবার উপজেলার ৩২ টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আয়োজন করে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামায়াত। এতে স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রহনপুর এলাকায় চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ করা ও মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।
গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ বেলা ১১টার দিকে তিনি প্রথমে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলার ৪টি অসহায় ও হতদরিদ্র মধ্যে সেলাই মেশিণ ও শুকণো খাবার বিতরণ করেন। বিকেলে তিনি গোমস্তাপুর উপজেলা ত্যাগ করেন।
নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, সহকর্মী গ্রেপ্তার

নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, সহকর্মী গ্রেপ্তার মাদারীপুর সদর উপজেলার শিরখরা গ্রামে একটি ভবন নির্মানকালে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সহকর্মী লিটন মিয়ার ধাক্কায় ভবনের দোতলা থেকে নীচে পড়ে নিহত সজিব আলী নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ। নিহত সজিব গোমস্তাপুরের গোপালনগর গ্রামের মর্তুজা আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ লিটনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল মাদারীপুরে ঘটনার পর আজ ভোরে গোমস্তাপুরে সজিবের মরদেহ উদ্ধার হয় ও লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে মরদেহের সুরৎহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে লিটনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে ঘটনার পর সহকর্মীরা মাথায় গুরুতর জখম হওয়া সজিবকে উদ্ধার করে মাদারীপুর সদরের কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ওইদিন বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যায়। এরপর নিহত ও অভিযুক্তের তিন সহকর্মী ঘটনার ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ না করে মরদেহ ও ঘটনায় অভিযুক্তকে সাথে নিয়ে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে আজ ভোরে গোমস্তাপুর থানায় হাজির হয়। ওই তিন সহকর্মীর একজনের বাড়ি নাচোল ও দুজনের বাড়ি গোমস্তাপুরে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় গোমস্তাপুর থানায় একটি জিডি হয়েছে। তাকে হত্যার ব্যাপারে লিটনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী যথাযথ আইনগত পদক্ষেপ নিবে।