পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ১ম শ্রেণীর ছাত্র হাসান (৮), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) ও একই গ্রামের আপেল মাহমুদের ছেলে আব্দুল্লা (৩০)। এই দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধানবোঝাই একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেলযোগে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরুতন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। এ ব্যাপারে তিন থানায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের সাজাহান আলির ছেলে আশিক আলি ও মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ নসু। তারা একই গ্রামের বাসিন্দা। দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেল করে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা পেয়ে চাকার নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটস্থাহলে এসে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইগতব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ গোমস্তাপুরে বোরো ফসলের আবাদ বৃদ্ধিতে উপকারভোগী কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পরে একই স্থানে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, উপকারভোগী কৃষকসহ অন্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৭৬৫ হেক্টর জমিতে বোরো ফসল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১ হাজার ২৯০ উপকারভোগী ধান চাষীকে এ প্রণোদনার সহায়তা দেয়া হচ্ছে। ১বিঘার জমির জন্য ৫ কেজি বোর ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার দেয়া হচ্ছে ।
রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা গোমস্তাপুর উপজেলার রহনপুর শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রহনপুর বেগম কাচারি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও সমিতির সাবেক সভাপতি তারিক আহমদ, সাবেক সভাপতি মুশা মার্চেন্ট, সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেনসহ অন্যরা। সভার শুরুতে সমিতির সভাপতি মাসুদ রানা সমিতির আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে পুনরায় আগামী ৩ বছরের জন্য বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এতে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সাহা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রভাষক আতিকুর রহমানসহ অন্যরা। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গোমস্তাপুরে কম্বল বিতরণ

গোমস্তাপুরে কম্বল বিতরণ গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ১হাজার ২০০ জনকে কম্বল বিতরণ করছে মেসার্স রফিক অটো রাইস মিলস। আজ সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রফিক অটো রাইস মিলসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, জুয়েল ইসলাম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু সুস্হতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।
গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অন্যান্যরা। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ গোমস্তাপুরে ৩০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরআন শিক্ষা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে বাইসাইকেল আরোহি একজন কৃষক নিহত হয়েছেন। তিনি গোবরাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৩টার দিকে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর উপজেলাগামী সড়কে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল। ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। এদিকে, ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গোমস্তাপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রফিকুল। পুলিশ মরদেহ উদ্ধার ও বাস জব্দ করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।