গোমস্তাপুরে এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা

গোমস্তাপুরে এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা গোমস্তাপুরে বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী দূর দূরান্ত থেকে ছুটে আশা ১৫০ জন সদস্য বন্ধু ৩০বছর পূর্তি উপলক্ষে রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়েছিলেন। গোমস্তাপুর উপজেলা/৯৭ বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। হাতে লাটিম-নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারি স্কুল, দুষ্টুমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনাটা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও। প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে গোমস্তাপুর উপজেলা এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধু-বান্ধবদের নিয়ে গড়ে ওঠে একটি গ্রুপ যার নাম “আমরাই বন্ধু বন্ধনে” ৯৭ যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা প্রায় ৩৫০ জন সদস্য । সারাদেশের সব এসএসসি ১৯৯৭ ব্যাচের ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্ল্যাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা। বিভিন্ন উপজেলা থেকে আগত ওই বন্ধুদের আগমনে এই মিলন মেলা সকালের বৃষ্টি ভেজা মাঠে আগমন করতেই পায় পূর্ণতা। সকালের মিষ্টি রোদে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ পায় নব উদ্যোম। যেখানে অংশ নেয় ডাক্তার, উকিল, পুলিশ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার বন্ধুরা। আয়োজক সংগঠন বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন পক্ষ থেকে জানানো হয়, একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এখানে বছরের অন্তত একটা দিনে বসবে বন্ধুত্বের মিলন মেলা। ছাত্র/ ছাত্রী শুধু বন্ধুরাই নয় থাকবে তাদের পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিল লটারি। আর বন্ধুদের জন্য ছিল কমন উপহার ৯৭’র টি-গেঞ্জিশার্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯৭’র বন্ধু সভাপতি মাসুদ রানা, ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন মিঠু সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম দিপু। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ৯৭’র বন্ধু সেক্রেটারি আহসানুল্লাহ সোহেল, ক্যাশিয়ার আহসান হাবিব ও সদস্যগণ- মামুন আর্মি, সোহেল রানা, সামুন মাস্টার (রহনপুর), আতিয়ার রহমান সিটো ও তোফিক মাস্টার, (চৌডালা), জিয়াউর, সুফিয়ান নয়ন ও মামুন মাস্টার (বোয়ালিয়া), আজম ও আসিফ, (বাঙ্গাবাড়ি), সোহেল রানা ও শরীফ মাস্টার (আলীনগর), আব্দুল মোমেন টুটুল, মোশারফ, সাদিকাতুল বারি, মুরশেদ আলম ও মোঃ আলী (রাধানগর), এমরুল (পার্বতীপুর) মু: তাকিউর রহমান, মুনিরুল ইসলামসহ অন্যরা।
গোমস্তাপুর সীমান্তে বিজিবির হাতে মাদকসহ দুই চোরকারবারি গ্রেপ্তার

গোমস্তাপুর সীমান্তে বিজিবির হাতে মাদকসহ দুই চোরকারবারি গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪০ বোতল এস্কাফ ও ৩৬ বোতল ফেনসিডিল সিরাপ সহ দুই চোরকারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া তারাপুর মোড়লপাড়া গ্রামের ফাইজুদ্দিনের ছেলে হাসান আলী ও গোমস্তাপুরের কায়েমপুর বেগপুর গ্রামের গোলাম রসুলের ছেলে লালচাঁন। নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বলেন, আজ বিকাল সাড়ে ৩টার দিকে রহনপুর বিওপির একটি টহল দল হোক্কার বিল এলাকায় অভিযান চালিয়ে মালিকববিহীন ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে দুপুর সোয়া ১২টায় ডুবার মোড় আমাগানের পাশের ধানক্ষেতের ভেতর থেকে মালিকবিহীন ১৪০ বোতল এস্কাফ সিরাপ জব্দ কওে চাড়ালডাংগা বিওপি টহল দল। এর আাগে সকাল ৮ টার দিকে চাড়ালডাংগা বিওপি একটি বিশেষ টহল দল ডুবার বাজার মধমতি সড়ক পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫০০০ পিস ট্যবলেটসহ হাসান ও লালচাঁনকে গ্রেপ্তার করে। এসব ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হরেয়ছে বলেও জানান অধিনায়ক।
গোমস্তাপুরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

গোমস্তাপুরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। লালুর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশিতে ফাঁস তিনি আত্মহত্যা করেন। এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়ার হয়েছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সাড়ে ২২ হাজার পিস ট্যাবলেট জব্দ

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সাড়ে ২২ হাজার পিস ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির ৩টি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ২২ হাজার ৩৮৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯১ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে, বিকাল সোয়া ৩টার দিকে এবং এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে রোকনপুর বিওপির একটি ও চাড়ালডাঙ্গা বিওপির দুটি বিশেষ টহল দল নগরপাড়া এবং বেগপুর গ্রামের ঈদগাহ ও মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওইসব মাদক জব্দ করে। সন্ধ্যায় রোকনপুর বিওপি টহল দল নগরপাড়া এলাকা থেকে ৭,৪০০ পিস, এর আগে বিকেলে চাড়ালডাঙ্গা বিওপি টহল দল বেগপুর ঈদগাহ এলাকায় অভিযানে ১টি ব্যাগসহ ৯ হাজার ৯৯৮ পিস এবং এর আগে ভোররাতে চাড়ালডাঙ্গা বিওপি টহল দল বেগপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে ৪ হাজার ৯৯০ পিস ট্যাবলেট ও ৯১ বোতল সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম অভিযানগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদক গোমস্তাপুর থানায় জমা করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সজাগ রয়েছে বলেও তিনি জানান।
গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। আজ কলেজ মোড়ের মডেল মসজিদ মিলনায়তন এই হুইল চেয়ার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরণ করেন। গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যরা। প্রধান অতিথি ড. মিজানুর রহমান এমপি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার তাদের শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে কাজ করবে। প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে।
গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলা থেকে মতিয়ারা ওরফে শিল্পী বেগম নামে এক গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের হেলিম আলীর স্ত্রী এবং শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্বামীর বাড়িতে শাশুড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ফাঁস দেন মতিয়ারা। পরে পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মতিয়ারাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর ব্যাপারে মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন। ওসি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রতিনিধি রাকিব উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। সভায় আগামী ঈদুল ফিতরের ছুটির মধ্যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব সরকারের পাঠানো উপহার খেজুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। এদিকে শিবগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, যিনি অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার আমির আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, নায়েবে আমির আজিজ মাহমুদ ও সেক্রেটারি আব্দুর রউফ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলায় অবস্থিত সরকার অটো রাইস মিলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান, তারিক আহমদ, মিলের স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন শিপলু সরকার, মেসার্স মামুন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জাকির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ইফতার মাহফিলে মরহুম সফিকুল আলম পিন্টু সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। চলতি অর্থবছরে রহনপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হবে। পৌর নির্বাহী কর্মকর্তা জানান, দুইদিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগী পরিবারগুলোর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
গোমস্তাপুরে র্যাবের হাতে মাদকসহ তালিকাভূক্ত মাদক কারবারি গ্রেপ্তার

গোমস্তাপুরে র্যাবের হাতে মাদকসহ তালিকাভূক্ত মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১২৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের নুনগোলা কেডিসিপাড়া মহল্লার মোস্তফার ছেলে হেলাল উদ্দীন। তবে অভিযানকালে হেলালের সহযোগি এবং স্ত্রী আয়না বেগম ও ছেলে হিমেল কৌশলে পালিয়ে যায়। র্যাব জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে জেলার কুখ্যাত ও অন্যতম শীর্ষ মাদকস্পট নুনগোলা কেডিসিপাড়া মহল্লায় হিমেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হন তালিকাভূক্ত মাদক কারবারি হেলাল। পরে আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং হেলালের স্ত্রী ও ছেলেকে আটকের অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে র্যাব।