গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃ*ত্যু

গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃ*ত্যু গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৬ বছর বয়সী রুপাইয়া খাতুন নামে এক শিশুর মৃ*ত্যু হয়েছে। রপাইয়া জেলার শিবগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের রহমত আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বোয়ালিয়া ইউনিয়নের দরবারপুর গ্রামে বাবা-মা’র সাথে নানা শরিফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রুপাইয়া। ওইদিন বিকাল ৩টার দিকে সে নানাবাড়ির পাশে একটি দোকানে জুস কেনার জন্য সড়ক পারাপারের সময় ভ্যানের ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোর সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দারেশ আলী বলেন, ঘটনার পর ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮

গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কেডিসিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও কাস্টমস সদস্যরা সমন্বিতভাবে অংশ নেয়। অভিযানে জব্দ হয় ৮’শ ৪০পিস ইয়াবা, ১’শ ৪০ গ্রাম ও ৪’শ ৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, হেরোইন পরিমাপক মিটার ৩টি এবং মাদক বিক্রির নগত ৫৬ হাজার ১’শ ৭৫ টাকা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে আটক ৮ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীণ এবং অপর ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা

গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উপজেলা কৃষি বিভাগ জানায়, রাত ৯টার দিকে মেসার্স শাজাহান ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৪১ বস্তা ডিএপি, ৪৫ বস্তা ইউরিয়া ও ৮৮ বস্তা এমওপি সার পাওয়া যায়। এসময় বিনা লাইসেন্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে কীটনাশক ব্যবসায়ী শাজাহান আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ সকালে এই অভিযান পরিচালনা করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনঘণ্টা ব্যাপি এ অভিযান চালিয়েছেন। এসময় রোগীদের সেবা, চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন খাতে অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখেন। অভিযানে টিম লিডারের নেতৃত্ব দেন- দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। সদস্য হিসেবে তার সঙ্গে ছিলেন, ওই কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহাবুবুর রহমান। অভিযানের সময় দুদক কর্মকর্তারা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তারা জানায়, হাসপাতালের চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার। অভিযান শেষে সহকারী পরিচালক ইসলামাইল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীররা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে ৬ বছর বয়সী মায়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের পার্শ্ববর্তী বিলে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা এজাবুলের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু মায়া খাতুন বাড়ির পাশে বিলের পানিতে পরিবারের অগোচরে পড়ে যায়। বেলা আড়াইটার দিকে ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।
গোমস্তাপুরে দুই মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

গোমস্তাপুরে দুই মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডুবার মোড় শেফালী বেগম মহিলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ওই মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন— উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা (১০)। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। জানতে পেরে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী অন্যদিনের মতো একসাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষিকা তাদের হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, মারা যাওয়াদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে মারা যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, ওই দুই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষধর সাপে কেটে মারা যেতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই আসল ঘটনা জানা যবে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও তিনি জানান।
সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট সাংবাদিক কল্যাণ তহবিল এর আয়োজনে আধা ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিতে, বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।
গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও যুব ঋন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার প্রামাণিক, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, যুব সংগঠক ও রহনপুর মুক্তমহাদলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন নাদিম ও যুবক মাহফুজ আহমেদ নিরব। আলোচনা শেষে গাভী পালনে প্রশিক্ষণ প্রাপ্ত আশিক ও সেলাই মেশিনে প্রশিক্ষণার্থী তোসলিমা খাতুনকে ১ লাখ করে যুব ঋনের চেক তুলে দেন অতিথিরা।
রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি তারণ্যের উৎসব উপলক্ষ্যে রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর ভিশন স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। স্কুল চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন রহনপুর শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাসসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করা হয়।
গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ সকাল ৮টায় চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের কবরস্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীসহ শহিদ তারেকের বাবা আশাদুল ইসলামকে সঙ্গে নিয়ে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় । গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহিদ হাসান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ শহীদ পরিবারের সদস্য, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল চিকিৎসধীন অবস্থায় ৯ আগষ্ট তিনি শাহাদাত বরণ করেন। পরের দিন নিজ বাড়ির এলাকায় ওই কবরস্থান তাকে দাফন করা হয়।