চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্স মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইসলামী ব্যাংক হেড অফিসের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মালেক, জেলা জামায়াতের আমির ও চাঁন্দলাই নূরানী একাডেমির সহসভাপতি আবুজার গিফারী, একাডেমির সদস্য মো. রফিকুল ইসলাম, মো. আনারুল ইসলাম, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সম্পাদক মো. আব্দুর রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মো. ওবাইদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ ও নাতে রাসুল (স.) উপস্থাপন করেন। শেষে মেধাবী শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা : ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা : ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীর ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় প্রাচীরের দেওয়াল ধসে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা

বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার শিবনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শিবনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত ভারতীয় গাঁজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে ১৬ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪ জন রোগী। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬ জন। নতুন ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। শনিবার জেলা হাসপাতালের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।
শহরের ফকিরপাড়ায় মাদকবিরোধী লিফলেট বিতরণ

শহরের ফকিরপাড়ায় মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জনসাধারণের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বাদ জুমা লিফলেটগুলো বিতরণ করা হয়। লিফলেটে মাদকের কুফল তুলে ধরা হয়েছে। জনসাধারণেকে সচেতন করার জন্য এই লিফলেট বিতরণ করা হয়। মাদক ব্যবসায়ী ও কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন সাধারণ মানুষ।
পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল

পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানি, সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার পৃথক ৪টি মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ কুড়ি হাজার টাকা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১ টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ ইব্রাহীম নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও তাঁর স্ত্রী বেবী বেগম। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম হতে জব্দ হয় ১০০ বোতল মাদক সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘির পাড় এলাকা থেকে জব্দ করে ৩০০ ট্যাপন্টোডল ট্যাবলেট। জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও মাদ বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হন। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আজ সকালে চেয়ারম্যানের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত বিতরণ সভায় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আতাউল হক কমল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও মতিউর রহমান, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বিতরণ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন ঝঙচ সহায়তাকারী যুবায়ের।
ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু

ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩’বিজিবি আওতাধীন এলাকা থেকে গরুগুলো জব্দ হয়। এর আগে গত ফেব্রুয়ারী’ মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে। ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে খোলা লবন ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকায় একটি সেমাই কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত। গতকাল বিকেল ৩টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দন্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন। আদালতের সাথে থাকা র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।