চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মানারুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। আজ একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছর ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। মানারুল শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বাবুপুর গ্রামের মৃত ফজলু আলীর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাতে কানসাট বিয়েনবাজার কলককলিয়া গ্রামে সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প সদস্যরা। অভিযানে ওইসব অবৈধ অস্ত্রসহ মানারুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় র্যাবের তৎকালীন নাায়েব সুবেদার রবিউল ইসলাম পরদিন শিবগঞ্জ থানায় মানারুলকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক মানারুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ মানারুলকে দন্ডিত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাহবুব আলম জুয়েল।
চাঁপাইনবাবঞ্জে আমের ঝুড়িতে বহনকালে ফেনসিডিলসহ আটক ১

সদর উপজেলায় আমের ঝুড়িতে (ক্যারেট) বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে র্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম থানার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। র্যাব জানায়, গতকাল রাে মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সায় তল্লাশী করে আমের ঝুড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে ফেনসিডিলসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব পূবপরিকল্পনা অনুযায়ী অবস্থান নিয়ে ফেনসিডিলসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে ওলামা-মাশায়েখগণের ভূমিকা’ শীর্ষক জেলাপর্যায়ে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। তিনি ওলামা-মাশায়েখদের বলেন- মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীসহ সকল প্রকার অপরাধীদের ধরিয়ে দিতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। সাধারণ মানুষ আপনাদের মান্য করে, আপনাদের কথা শোনে, তাই সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন সম্পর্কে তাদেরকে বোঝাবেন। কোনো ধরনের গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো বিষয়ে জেনেবুঝে মতামত দেবন, এমন কোনো মতামত দেবেন না, যে মতামতের কারণে সমাজে বিভেদ তৈরি হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মনে রাখবেন, আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বাল্যবিবাহের ক্ষেত্রে মানুষকে বোঝাবেন, নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দিলে বিয়ে রেজিস্ট্রেশন হবে না, ফলে পরবর্তীতে প্রয়োজন হলে আইনি সহায়তা পাবে না। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য- দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. আবুল কালাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ ভোলাহাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহদাৎ হুসাইন। সূচনা বক্তব্য দেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এ.বি.এম.জি. কিবরিয়া। সম্মেলন সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুখতার আলী। সম্মেলনে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ৮০ জনের অধিক ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করেন।