বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত

বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত আজ চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ সার্কিট হাউস মোড়ের বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ খাদ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান এ্যাডভোকেট নুরবানু খাতুন, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যক্ষা হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আফজাল হোসেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রদর্শক রসায়ন জনাব তাজেমুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর জনাব হামিদা খাতুন, জনাব আফরোজা কায়সার, জনাব জোসনা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীবৃন্দ। বিজয় নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করতে হবে। বর্তমানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবের সমারোহো আপনারাই জাতির ভবিষৎ আপনারাই স¦াস্থ্যকর খাবার নিশ্চিত করবেন এই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আপনাদের এই সুষম ও পুষ্টিকর খাবারে মেলার আয়োজনের জন্য সিলেবাসে অন্তরভুক্ত করেছেন, যাতে আপনারা সেবক হিসেবে কাজ করার সময় রোগীদেরকে যেন সুষম ও পুষ্টিকর খাবার প্রদান করতে পারেন। ছাড়াও বক্তারা বলেন জীবন ধারনের জন্য খাদ্য দরকার, খাদ্য দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও দেহের অভ্যান্তরীন কার্যাদি নিয়ন্ত্রন করে। তাই প্রত্যেকে খাদ্যের বিষয়ে সচেন করতে হবে এবং পুষ্টিকর, সুস্বম খাবারের বিষয়ে সচেন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ৩ জনের মৃুত্য হয়েছে। আজ বিকালে জেলাব্যাপী বয়ে যাওয়া ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে। মৃতরা হল- শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার সুভাষ ভকতের স্ত্রী ও শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ববি ভকত, শিবগঞ্জের পাাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে কবিতা খাতুন ও ভোলাহাটের আন্দিপুর হঠাৎপাড়ার ইসলামের মেয়ে আমেনা। শিবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ববির ৩টি শিশু সন্তান রয়েছে। দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে আমকুড়াতে যাবার সময় বজ্রপাতে সে মারা যায়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এবং কবিতার প্রতিবেশী ও আত্মীয় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন, দুপুরে ঝড়ের সময় বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতে মারা যায় নিশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী কবিতা। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন, দুপুরের পর ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা। তাকে উদ্ধার করে উপজেলা চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি-দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।      

চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক হাজার আটশত বোতল ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে বিক্রির জন্য সংরক্ষণ ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৪জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীদের অনুপস্থিতিতে (পলাতক) দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হল- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৪৩) ও  চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম(৩৮)। আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায় ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন,২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে  চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) টোলপ্লাজার নিকট সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বন্দর ছেড়ে আসা আমদানী পন্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল। চেকপাষ্টে ট্রাকটি তল্লাশী করে আমদানী পণ্যের আড়ালে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার  হয় ট্রাক চালক সালাম ও হেলপার রকিফুল। এ ঘটনায় ওইদিন ৩ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানাীর পর আদালত মঙ্গলবার সালাম ও রফিকুলকে দোষি সাব্যস্ত করে মামলার রায় ঘোষণা করেন ও ৬ জনকে তাদের উপস্থিতিতে বেকসুর খালাস দেন। অপর এক অভিযুক্ত মামলা চলাকালে মৃুত্যুবরণ করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.নিয়ামত আলী নিয়াম।  

স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন জেলা প্রশাসক গালিভ খাঁন

স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন জেলা প্রশাসক গালিভ খাঁন স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন। এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়। বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন এ কে এম গালিভ খাঁন- এমন তথ্য জানিয়ে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময় ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে শিবগঞ্জে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোস্তারি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অর্ফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উজ্জল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। এ সময় সভায় উপজেলা পর্যায়ের ৩২ জন শিক্ষিকা অংশ নেয়।

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের আমবাজারে গত শনিবার থেকে আম বাজারজাত শুরু হয়েছে। তবে বাজারে আমের দাম চড়া। গতবছরের চেয়ে এবছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আম। সোমবার আমের বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারে লক্ষণভোগ আমের দাম প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ, যা গতবছর ছিল ৬০০ থেকে ৮০০ টাকা মণ। খিরসাপাত ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হলেও বাজারে তেমন দেখা মেলেনি। গতবছর এ আম বিক্রি হয়েছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গুটি আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গতবছর ছিল ৬০০ থেকে ৭০০ টাকা মণ। এছাড়া আগাম জাতের সুমিষ্ট গোপালভোগ আমের দেখা মেলেনি বাজারে। চড়া দামের ব্যাপারে আম ব্যবসায়ী লাল দেওয়ান, মো. মোয়াজ্জেম হোসেন, ভুট্টু মেম্বার, মো. মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম জানান, এবছর যেসব গাছে আগাম মুকুল এসেছিল, সেসব গাছে আম হয়েছে। বাকি যেসব গাছে পরে মুকুল এসেছিল, বৃষ্টির কারণে সেসব গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম আসেনি। গত বছরের তুলনায় ৭৫ শতাংশ আম কম হওয়ায় এবার আমের দাম চড়া। দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী বলেন, গতবছর এ সময় বাজারে প্রচুর আম বিক্রি হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন খুব কম হওয়ায় বাজারেও আম কম আসছে।

উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ

উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস। সোমবার এ শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস। এ সময় রেইজ প্রকল্প থেকে কাজ শিখে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান দেয়া একজন উদ্যোক্তা ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ট্রেডের এমসিপি ও শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম দেখেন বিভূতি ভূষণ। এসময় তিনি তাদের লগবুক, ফার্স্ট এইড বক্সসহ হাজিরা খাতাও দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, এলএসইডি মারুফ হোসেন, প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম ও ইউনিট ব্যবস্থাপক সোহেল রানা।

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন জার্মানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড’র একটি প্রতিনিধি দল আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে সিটি লেভেল স্টেকহোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোখলেছুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত সভায় জিআইজেড’র প্রতিনিধি দলে ছিলেন, মিস জেসমিন রেমলিঞ্জার, মি. টারা, টিম স্টেইনার ও মেহেদী হাসান। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, পৌর নির্বাহী কর্মকতা মামুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টিএলসিসি’র দরিদ্র প্রতিনিধির সদস্য মুনিরা বেগমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, টিএলসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পৌরসভার কর্মকা- উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, জার্মান সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিবেশ সহনশীল অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রতিনিধি দলটি পৌরসভার প্রডাকশন ডিপ টিউবওয়েল এবং রেলবাগান বস্তি পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৪ শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে আপনারা সম্পৃক্ত, এখানকার ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই আপনারা দুর্নীতিমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন। প্রশিক্ষণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সী উপস্থিত ছিলেন।