বিজিবির অভিযানে নদী থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ

বিজিবির অভিযানে নদী থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির পিরোজপুর এলাকার সীমান্তবর্তী পাগলা নদীতে ভারত থেকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া দুটি বস্তা বোঝাই ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে বাংলাদেশের ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আজ সকালে ৫৯’বিজিবি রহনপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে বলা হয়, মাদকদ্রব্য পাচারের গোয়েন্দা তথ্যে ঐ এলাকায় অভিযান চালিয়ে ভেলায় থাকা ফেনসিডিলগুলো সীমান্ত পার করার পর তা জব্দ করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যানন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে।  

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২ শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আজ সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু। স্থানীয়রা জানান, কানসাট বাজার থেকে সিমেন্টভর্তি ট্রাক নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আবদুর রাজ্জাক। এসময় সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার পারচৌকা গ্রামের একটি দাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যক্ষ আব্দুল জলিল নিজে তার স্বাক্ষরিত এক পত্রে পদত্যাগ করেছেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা বিষয়টি নিশ্চিত করেছেন । অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ^স্ত করলে তারা সেখান থেকে সরে যান।

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ডায়ালগ সেশন প্রোগ্রাম আয়োজিত কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল, স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, কানসাট ইউনিয়ন এন্ড মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল, ইমাম আবদুস সামাদ ও নারী উদ্যোক্তা আমেনা রোজিসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

নাচোলে ইউসিসি উপজেলা সমন্বয় সভা

নাচোলে ইউসিসি উপজেলা সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫তে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, আইডিএফ, ঘাসফুল, জাগরণী চক্র ফাউন্ডেশন, রিক, উদ্দীপন, ভার্কসহ রেডিও মহানন্দার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম সভা পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ফোকাল পার্সন জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জোন প্রধান শাহাদৎ হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের অগ্রগতির ঘাটতিসমূহ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সন্তোষজনক কাজের স্বীকৃতিস্বরূপ জাগরণী চক্র ফাউন্ডেশন ও উদ্দীপন সংস্থার ব্যবস্থাপকদ্বয়কে পুরস্কৃত করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ উপজেলা সমন্বয় সভার আয়োজন করে। পরে পিকেএসএফ’র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম প্রয়াসের ইউনিট-৩০ আড্ডা অফিসের আওতায় সদস্যদের নিরাপদ পানি ও স্যানিটেশন পরিদর্শন করেন। সেখান থেকে তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত প্রয়াসের ইউনিট-৭ অফিসে এই প্রকল্পের ওরিয়েন্টেশনে অংশ নেন। উল্লেখ্য, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, নিরাপদ ব্যবস্থাপনায় পানি, হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ও শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে কাজ করছে পিকেএসএফ’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প।

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি ও নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজ দুটির শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও আব্দুল জলিলের ভাই নামোশংকরবাটী কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলমেরর পদত্যাগ দাবি করা হয়। মঙ্গলবার সকালে শহরের স্বরূপনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ চত্বরে জমায়েত হন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, মোসাদ্দেক আলী, প্রভাষক সৈয়দা রেহানা আশরাফি, জোনাব আলী। সমাবেশে বক্তারা বিভিন্ন অনিয়ম তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ এজাবুল হক বুলির অপসারণ দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। অন্যদিকে নামোশংকরবাটী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক সমাজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নামে ২৩টি অভিযোগ এনে পদত্যাগের দাবিতে জমায়েত হন। অধ্যক্ষ-উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় ছাত্র ও শিক্ষকরা ঘরোয়া সভা করেন এবং আজ বুধবার আবারো জমায়েত হবার ঘোষণা দেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

র‌্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার

র‌্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা চালায় র‌্যাব। এসময় সেখানে নৌকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ গ্রহণের সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাগে থাকা ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে প্রণব কুমার পালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পলাশ দাস। আরও বক্তব্য দেন শ্যাম কিশোর দাস গোস্বামী, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় সদস্য ডা. তড়িৎ সাহা, পরিষদ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার, সদস্য হিংগু মুর্মু, বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদ সভাপতি সুধেন বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কি, আদিবাসী একাডেমি সভাপতি বিধান সিং, শিবগঞ্জ পুজা উদযাপন সভাপতি কুনাল মুখার্জী, গোমস্তাপুর পুজা উযাপন পরিষদ সভাপতি শচিন বর্মনসহ অন্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সরকার পরিবর্তনজনিত পরিস্থিতিতে সারাদেশে মন্দির ভাংচুর, হিন্দুদের উপর হামলা, চাঁদাবজি, লুটপাটের মত ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।