চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি   বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহকসেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। আজ সকালে জেলা শহরের নয়াগোলা এলাকায় সমিতির সদর দপ্তরে শুরু হওয়া কর্মবিরতিতে সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একই সাথে সমিতির অন্তর্গত সকল জোনাল ও সাব-জোনাল অফিসসমূহেও কর্মসূচী পালন করা হয়। দেশের ৮০টি সমিতির তত্বাবধানকারী পল্ল বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ এনে ও বৈষম্য অবসানের দাবিতে কর্মসূচী পালন করছে সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সমিতির সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিলিং সহকারী শারমীন আক্তার, লাইনম্যান সাজ্জাদ হোসেন, মিটার রিডার একরামুল ইসলাম, কর্মকর্তা আমিনুল রসুল, সুভন কুমার মহন্ত প্রমুখ। বক্তরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধীনস্থ সমিতি সমূহের কর্মীদের সাথে যে আচরণ করছে তা অমানবিক ও দূ:খজনক। এ ব্যাপারে বিভিন্নভাবে বারবার প্রতিবাদ করা হলেও কোন লাভ হয় নি। এমনকি বোর্ড প্রধানমন্ত্রী, বিদ্যূৎ বিভাগের নির্দেশনা অমান্য করে দমন ও নিপীড়ন চালাচ্ছে। এসবের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন বক্তরা। আন্দোলনের বিষয়টি স্বীকার করে সমিতির জিএম ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি সমাধানে আসার জন্য আগামী ৫ জুলাই শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও আরইবি চেয়ারম্যানের সাথে প্রতি সমিতি থেকে একজন করে সমন্বয়কারী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক   গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরন। গ্রাম,পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে  গেছেন তারা। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে নারী কৃষকদেরও তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে সার-বীজ বিতরণ করা হয়। এদিকে প্রণোদনার ফসল করে অনেক কৃষক লাভবান হয়েছেন। সরকারি এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্সিত হয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে আউস ধানের প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৫০০ জন, আমন ধানের ১৬০০ জন। প্রণোদনা হিসেবে তাদেরকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০  কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো মৌসুমে ৫ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড ও ৬ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। সরিষা প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৯৫০ জন, গম ৩ হাজার জন, ভুট্টা ৯০০ জন, মাসকালাই ১ হাজার ২০০ জন, খেসারী ২০০ জন, মসুর ১৫০ জন, মুগ ১১০ জন ও শীতকালীন পেঁয়াজ ১৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। দোষীমনি কাঁঠাল গ্রামের কৃষক আবুল কালাম বলেন লিজসহ ৪ বিঘা জমিতে আউস ধান চাষাবাদ করেছেন। এর মধ্যে তিনি ১ বিঘার জন্য প্রনোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ওই বীজ বপন করে ভালো চারা তৈরি হয়েছে। রোপনকৃত চারা জমিকে ভাল  হয়েছে। ফসল উৎপাদন ভাল হবে বলে তিনি ধারণা করছেন । এভাবে সরকার বিনামূল্যে বীজ ও সার দিলে কৃষকরা উপকৃত হবে। বাইরুল,সালাম,এমদাদুল, রবিউল ইসলামসহ অনেক কৃষক জানান, তারাও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বীজগুলো মান ভাল। বাইরের বীজ কিনলে অনেকসময় ভাল হয়না। আমরা নিজ খরচে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রণোদনা নিয়ে এসেছি। ৫ জনের গ্রুপ করে আমাদের বীজ ও দুই রকমের সার দিয়েছে। তাজকেরা নামে এক নারী কৃষক জানান, তিনি মেয়ে হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে বেশ খুশি। তিনি কখন ভাবিনি এগুলো পাব। তার বিলে ও বরিন্দে জমি রয়েছে। যার জমি রয়েছে তারা সবাই পাবে এটা তার প্রত্যাশা। ফখরুদ্দিন নামে এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে এক বিঘা জমির জন্য সরিষার বীজ ও সার পেয়েছেন। সার কিনতে হয়নি। ভাল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে কখন কি করতে হবে সেটার পরামর্শ দিয়েছিলেন। আমন প্রণোদনা নিতে আসা বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ মনে হয়েছে। কিন্তু এই বয়সে কৃষি অফিসে এসে নিতে কষ্ট হচ্ছে। তবে কষ্ট হলেও প্রকৃত কৃষকরাই পাচ্ছেন। যেকেউ নিতে পারছেন না। সরকার আমাদের মত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।  গোমস্তাপুর ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আল  ফুয়াদ জানান, কৃষি প্রণোদনা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এসব বীজ পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। ভাল ফলনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।  গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা  তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার ৩১ হাজার ৮৬০জন কে চলতি অর্থবছরে বিভিন্ন ধরণের বীজ ও সার পেয়েছেন। বিনামূল্যে এসব পাওয়ার কৃষকরা উপকৃত হয়েছেন। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের ফসল। এতে করে বিভিন্ন ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি  আর ও জানান সঠিক সময়ে সঠিক  সঠিক কৃষককে  কৃষি বান্ধব সরকারের প্রণোদনা  তুলে দিতে বদ্ধপরিকর  উপজেলা প্রশাসন  ও কৃষি বিভাগ প্রণোদনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রণোদনা  কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যাচাই বাছাইপূর্বক প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে এবং কমিটির সর্বসম্মতিতে অনুমোদনপূর্বক প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণ করা হয়। এক্ষেত্রে, সরকারের  কৃষি বিভাগের বরাদ্দসমূহ নীতিমালার আলোকে  সুষ্ঠুভাবে  কৃষকদের মাঝে বন্টন করা হয় ।      

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক   চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিযাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন-আজকের প্রন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটিই নয়-অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, আজকাল সন্তানদের মোবাইল ফোন দেয়া হচ্ছে, সেই ফোন দিয়ে তারা কী শিক্ষামূলক কিছু দেখছে না কী অকারণে সময় নষ্ট করছে, তা অভিভাবকদের দেকভাল করতে হবে। আপনাদের সন্তানরা কার সঙ্গে মিসছে, সৎসঙ্গে মিশছে কী না, কে কি করছে, কতটা সময় পড়া শোনা করছে, ঠিক মতন পড়ছে কী না, বিদ্যালয়ে ঠিক মতন যাচ্ছে কী না-তা দেখার দায়িত্ব অভিভাবকদের। সেই সঙ্গে মাদকাসক্ত হচ্ছে কী না সে বিষয়টিও দেখতে হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদেরও একটা ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গুণগত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিদ আলীসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নেরমৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান     চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ জন মৃত সদস্যের পরিবারকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মৃত সদস্যদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাসেন আলী ও সদর উপজেলার আমনুরার আসগার আলীর স্ত্রীকে এককালীন ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলাশহরের লাখেরাজপাড়ার শওকত আলী টুলুর স্ত্রীকে, ভুতপুকুরের লালচাঁনের মাকে ও ফকিরপাড়ার নাসির উদ্দিনের স্ত্রীকে ৭০ হাজার টাকা করে এবং লাহারপুরের দিলিপ কুমার দাসের স্ত্রীকে ৫০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়। অন্যদিকে সংগঠনটির সদস্যদের ১৪ জন কন্যাসন্তান ও ১ জন পুত্রসন্তানের বিয়েতে ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেকগুলো তুলে দেয়ার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। সূচনা বক্তব্য দেন- জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। এসময় সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন   শিবগঞ্জে প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় গত ২৫ জুন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি পেয়ারা বাগান হতে এজাহারনামীয় আসামী  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে. বাবুল ঝাপড়া ওরফে বাবু, একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহল আমিন ঝাপড়া এবং আসামী তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া  ঐ রাতে অপর আসামী আখতারুজ্জামানের ছেলে ওসমান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় এ পর্যন্ত ৪ জন এজাহারনামীয়সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ২৭জুন রাতে রানীহাটীতে ওই ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।  

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ভোলাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন করেন। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক। এ সময় উপজেলার ৪ টি ইউনিয়নের ৪’শ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি বিনামূল্যে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৮০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে সরকারি উপবৃত্তি ও ৭ জন আদিবাসী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে। দিনব্যাপী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মি. কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাব, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. হিংগু মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মি. লুইস টুডু, আমারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মদন হাসদা, নারী নেত্রী অলকা সরেন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু। আলোচনা সভায় আদিবাসীদের প্রধান সমস্যা সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরণের জন্য সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাবের কাছে জমা দেয়া হয়। এসআইএল বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সদর উপজেলার গোবরাতলা, বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃবৃন্দ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে ছয়জন পেলেন শুদ্ধাচার পুরস্কার

চাঁপাইনবাবগঞ্জে ছয়জন পেলেন শুদ্ধাচার পুরস্কার ‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কাওসার জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুর রহমান, নেজারত শাখার প্রসেস সার্ভার মো. মজিবুর রহমান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার মোহা. জয়নাল আবেদীন জনি। এছাড়াও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি)গণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

চাঁপাইনবাবঞ্জে পৃথক হত্যা ও অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক হত্যা ও অস্ত্র মামলায় নাসিম আলী ও জাহিরুল ইসলাম নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে হত্যা মামলায় নাসিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। অপরদিকে অস্ত্র মামলায় জাহিরুলকে পৃথক অপর এক ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় জাহিরুলকে যাবজ্জীবন দন্ড ভোগের পর ৭ বছর দন্ড ভোগ করতে হবে। আজ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ হিসেবে হত্যা মামলার ও সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে অস্ত্র মামলার রায় ঘোষণা করেন মোহা: আদীব আলী। এ সময় উভয় আসামী অনুপস্থিত(পলাতক) ছিলেন। হত্যা মামলায় দন্ডিত নাসিম জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামের মো. সেসরুলের ছেলে। হত্যার শিকার রংমিস্ত্রী জিয়াউর রহমান টকিন তর্তিপুরের মানিরুল ইসলামের ছেলে। অস্ত্র মামলায় দন্ডিত জাহিরুল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম হত্যা মামলার ব্যাপারে বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইল কেড়ে নেবার জন্য বাড়ির নিকটে টকিনকে লঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাসিম ও তার এক কিশোর সহযোগি। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন টকিনের পিতা মানিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে র্চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার নাসিমকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। মামলার কিশোর আসামীর বিচার শিশু আদালতে চলছে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ। অস্ত্র মামলার ব্যাপারে পিপি বলেন, ২০২২ সালের ৩১ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয় এলাকা থেকে জাহিরুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক আকরামুল হক জাহিরুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩০ জুন বিক্রির উদ্দেশ্যে বেআইনি অস্ত্র হেফাজতে রাখায় একমাত্র জাহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত জাহিরুলকে দোষি সাব্যস্ত করে সাজা দেন । আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রেজাউল আহসান রহিম।