চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহীদ সাটু হলে মেসার্স সানজানা এন্টারপ্রাইজের পক্ষে মেসার্স লুনা ট্রেডার্স এই কর্মশালার আয়োজন করে। মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার সিমেন্টের ডাইরেক্টর (বিজনেস) মো. মোজাম্মেল হক, আনোয়ার সিমেন্ট শিটের জিএম (সেলস) কাঞ্চন সাহা, এজিএম (সেলস) হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রইসুদ্দিন আহমেদ। কর্মশালায় আনোয়ার সিমেন্ট শিটের গুণাগুণ, ব্যবহার পদ্ধতি সম্পর্কে নির্মাণশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে নির্মাণশিল্পীদের উপহার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলসহ অন্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বাংলামোটরে আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফিক, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা এই সংলাপের আয়োজন করে। গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম। অংশগ্রহণ করা নারীরা বাল্য বিয়ে প্রতিরোধে ভূমকিা রাখার প্রতিশ্রুতি দেন। আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিয়ে রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতোমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাঁটি হাঁটি পা করে ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার প্রধান কার্যালয়ে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন সদস্য রফিক হাসান বাবলু, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান। এসময় বক্তারা রেডিও মহানন্দার উত্তরতর সাফল্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক গৌড়বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, চাঁপাই নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক মেহেদি হাসান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক রহমান, শ্রোতা শুভানুধ্যায়ী, প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের কর্মীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ-বাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে এবং এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন

বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে পাঠাগার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আনিফ রুবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী সদস্য শাহ আলম। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পাঠাগার শাখা সম্পাদক মাসুদ রানা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পাঠচক্র উপকমিটির আহ্বায়ক কবি মারুফুল হাসান, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল হক, বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মনিরুজ্জামান সুইট, বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি পান্ডব মনদেহী, সম্মীর রিওম, গোলাম রাব্বানী মাসুদ, নিয়ামত ও প্রসেনসিৎ। পাঠচক্রে ইসলামের নবী মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ সীরাতে ইবনে হিশাম আলোচিত হয়।  

দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীর সংবর্ধনা অনুষ্ঠিত

দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীর সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশ সরকারের দূর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পাওয়ায় মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ঞিলেন, বাংলাদেশ সরকারের দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরশাখার সভাপতি অধ্যক্ষ জোবদুল হক, রহনপুর পৌরশাখার সভাপতি আব্দুল কাইউম, সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌহিদুজ্জামান, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা শাখার অর্থ সম্পাদক ডা. সুলতান আহমেদ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ নুরুল ইসলাম, নাচোল উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজীকে ফুলেল শুভেচছা জানান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলার বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ ড.এমরান হোসেন। অনুষ্ঠানে নতুন ২১ জন সদস্যকে পরিচিতি করানো হয়। উল্লেখ্য, এর আগে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন

শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে বক্তব্য দেন, সাহিত্য মঞ্চের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ, ডা. তড়িৎ কুমার সাহা ও শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেখা রানী মনিগ্রামসহ অন্যরা। বক্তারা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি রডবাহী ট্রাক্টর-ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মুসা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর বাসষ্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলা সদর থেকে আমনুরাগামী নির্মানাধীন আঞ্চলিক সড়কের নির্মাণ সামগ্রী বহনকারী টাক্টরটি আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসছিল। পথিমধ্যে ঝিলিম ই্উনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল টাক্টরটিকে ওভারটেক করার সময় ট্রাক্টরটি আচমকা কিছুটা ঘুরলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মুসা ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রয়াসের ইউনিট ১ গোবরাতলায় পিএফ টিআই এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় ইয়াবাসহ আটক ২ শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিজিবির অভিযানে এক হাজার তিনশত পিস ভারতীয় ইয়াবা সহ দু’জন আটক হয়েছে। আটককৃতরা হল শিবগঞ্জের বাবুপুর কাঁটাপাড়া গ্রামের ইসমাইলের ছেলে জিফরুল ও গমেরচর গ্রামের আব্দুল ওহাবের ছেলে জাহাঙ্গীর। আজ দুপুরে ৫৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির দুই ব্যাক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যাবার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশীতে ১ হাজার ৩ শত পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ মাদকসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।