নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন

নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা। কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত সদর উপজেলায় পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত রিক্সাচালক কামরান আলী ভুটু নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া মহল্লার মৃত জুলফিকার আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খালি রিক্সা নিয়ে যাবার সময় পেছন থেকে একটি খালি ট্রলির ধাক্কায় নিজ রিক্সার নিচে চাপা পড়েন ভুটু। এতে তিনি ঘটনাস্থলে বুকে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিকাল ৩টার দিকে ভুটুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলি চালক ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রলি জব্দ করেছে। ট্রলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
জেলায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪

জেলায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। আহতকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন দিগ্রাম ধোঁয়াপাড়া এলাকার আনসারের ছেলে ব্যবসায়ী রাজু এবং শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কালীনগর লক্ষীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান ও তাঁর ছেলে শিবগঞ্জের কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাগর। পুলিশ, ফায়ার সার্ভিস, হতাহতদের স্বজন, স্থানীয় ও হ্াসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর উপ-শহর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহসড়কে চাঁপাইনবাবগঞ্জ সদরমুখী একটি মোটরসাইকলের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি রাজু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু একই এলাকার নাসিরুলের ছেলে মোটরসাইকেল চালক সাগর। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, আজ দুপুরে শিবগঞ্জের ছত্রাজিৎপুর ইউনিয়নের দশভাইয়াপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শিবগঞ্জ সদরগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি পশু খাদ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবা মিজানুর ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থলে আহত তাঁর ছেলে সাগরকে শিবগঞ্জ পুলিশের গাড়িতে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসারুল ইসলাম তুষার তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ টাক ও এর চালককে আটক করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম বাবর আলী। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথরপূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যান ও চালক বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের উপর চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, পুলিশ বাবরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে জিআইএস ডেটা সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে জিআইএস ডেটা সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্য জিওগ্র্যাফিক ইনফরমেশন সিস্টেম-জিআইএস ডেটা সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। আজ তথ্য সংগ্রহকারীদের দুই দিনের কর্মশালায় এই তথ্য জানানো হয়। বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। কর্মশালায় বক্তব্য দেন- পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, জিপিএডি’র তাজুল ইসলাম তানভির। সঞ্চালনায় ছিলেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। এসএনভি-নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ও জিপিএডি’র কারিগরি সহায়তায় কর্মশালায় জানানো হয়, তথ্য সংগ্রহকারীরা পৌরসভার প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার অবস্থা, সড়কবাতিসহ অন্যান্য বিষয়ে ডিজিটালি তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য পৌরসভার ওয়েবসাইটে বিশেষ সফটওয়ারের মাধ্যমে আপলোড করা হবে। স্ট্যান্ডার্ড ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট, টেকসই আরবান ওয়াটার সাইকেল (এসইউডবলিউসি) প্রকল্পের অধীনে এইসব তথ্য সংগ্রহ করা হবে।
জেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

জেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে- জেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতারা তাদের জীবন যুদ্ধের কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, আসলে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি হচ্ছেন আমাদের সম্মানিত জয়ীতারা। আমি আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের জয়ীতাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা ৫টি ক্যাটাগরিতে ৭জন জয়ীতাকে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। আপনাদেরকে এই সম্মাননা সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত, এটা আমাদের জন্য খুবই ভালো লাগার বিষয় যে, এই একটি আয়োজনের মাধ্যমে আমরা এই সংবর্ধনা দিতে পেরেছি। আর আমরা যে ৭ জন জয়ীতার জীবন কাহিনী শুনলাম, শত প্রতিকূলতার মাঝেও তারা থেমে যাননি। অনেকসময় সময় পরিবার সাপোর্ট করেনি, অনেক সময় সমাজ সাপোর্ট করেনি, অনেকের কাছের লোকজন তাদেরকে দূরে ঠেলে দিয়েছে, কেউ আবার নিজ ধর্ম পরিত্যাগ করে নির্যাতনের শিকার হয়ে এখন তিনি একজন সফল বউ থেকে এখন এখানকার মেয়ে হযে গেছেন। আমাদের আরেকজন যে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়ে সেখান থেকে তিনি সাবলম্বী হয়েছেন। আমরা এখন এমন অনকেইে আছি যারা সমাজের সুবিধা প্রাপ্ত কিংবা সুবিধাভোগী। কিন্তু আজকে যাদের জীবন কাহিনী আমরা শুনলাম প্রকৃতপক্ষে সফল নারী কিংবা সফল মানুষ যদি আমরা বলি, তাহলে উনারাই প্রকৃত অর্থে সফল মানুষ। সুবিধাভোগীদের চেয়ে যারা অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত অবস্থায় আজকে এখানে একত্রিত হয়েছেন এবং আরও যারা নিজেকে প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছেন, তারাই প্রকৃত অর্থে সফল মানুষ। এখন নারী নির্যাতিত হয়ে আসছে বলেই কিন্তু এই আন্তর্জাতিক নারী নির্যাতিত প্রতিরোধ পক্ষ পালন করা হয়। যখন একটি পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করেন তখন তার কোনো লৈঙ্গিক ব্যাখ্যা থাকেনা, তখন তার একটিই মাত্র পরিচয় থাকে, সে একজন মানুষ। কে মেয়ে কে ছেলে এই বৈষম্য মনোবৃত্তি আমাদের পরিহার করতে হবে। আপনারা আপনাদের নিজের জীবন থেকে দেখছেন, বুঝছেন। তাই আপনাদেরও উচিত এই বৈষম্য দূর করার কাজে সকলকে সচেতন করা। কারণ নিজে যখন বঞ্চনার শিকার হওয়া যায় তখনই বোঝা যায় কোনো কিছু থেকে বঞ্চিত হবার কষ্ট কতটা। আমরা সকলেই যদি আমাদের মেয়ে বাচ্চাদের তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিই, তাহলে তারাও একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তারা এভারেস্ট শৃঙ্গও জয় করেছে। তাই সবই সম্ভব, শুধু তাদেরকে সুযোগ দিতে হবে। আমদের মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, যেটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের সমাজ এগিয়ে যাবে। অর্ধেকের বেশী এই জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নের মূল ¯্রােতোধারায় আনতে না পারলে কখনোই কিন্তু আমরা আমাদের দেশের ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন করতে পারবোনা। এর জন্য অহেলিত মেয়েদেরকেও নিজে থেকে সর্বসম্মুখে এগিয়ে আসতে হবে। আজকের এই জয়ীতারা আমাদের নারী সমাজের জন্য বিরাট উদাহরণ ও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। এদিকে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার-বিপিএম-সেবা মো: রেজাউল করিম। তিনি তার বক্তব্যে আজকের যারা জয়ীতা হয়েছেন তাদের জীবনের পুরো কাহিনী, তাদের এই জয়ীতা হবার আগে জীবনের চরাই-উৎরাইয়ের যে কাহিনী সেগুলো পুরোটাই শুনতে পারলে সবথেকে বেশী ভালো হতো। যাদের কথা শুনলাম তারা যে কষ্ট করেছে, যে অবহেলার শিকার হয়েছেন, সেই গল্পটার পেছনে কতটা আত্ম-হাহাকার থাকলে আজ সেই কথাগুলো বলতে গিয়ে তাদের চোখে পানি চলে আসে। আর সেটা কতচা হৃদয় বিদারক সেটা আজ তাদের চোখের পানির মাধ্যমেই প্রকাশ পেলো। যেকোনো যুদ্ধের জয় বা কেষ্টের বিনিময়ে সফলতা পাওয়া যায়, সেই যুদ্ধ জয় এবং সফলতার কথাটা বলতে পারাটা অনেকটা লম্বা একটা সময়ের ব্যাপার। তাদের কাছে থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। আজকে আরা এখানে যে কান্না দেখেছি, এর পেছনে কারণ হলো তিনি তার চোখের সামনে যে কষ্ট টা দেখেছে সেটা বলতে গিয়ে চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠেছে। তাই বলবো, আপনারাও কখনো কোনো কাজে হাল ছেড়ে দিবেন না। দেখবেন জয় আপনাদের নিশ্চিত হবেই। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হোসেন তরফদার, সিভিল সার্জন ডা: এসএম মাহমুদুর রশিদ। জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার গ্লোরিয়া ঘোষ, আজকের শ্রেষ্ঠ জয়ীতাদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন সেক্টর ক্যাটাগরির উদ্যোক্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলা পর্যায়ের জীবনযুদ্ধে সাফল্য অর্জনকারী ৭ জন শ্রেষ্ঠ জয়ীতাকে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা পুরষ্কার হিসেবে আর্থিক চেক, ১টি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতাদের তালিকায় রয়েছেন – অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেলেপুকুরের নূর ফাতেমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে-নাচোলের লাভলী ইয়াসমিন, সফল জননী নারী হিসেবে ভোলাহাটের কুলসুম আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিবগঞ্জের তাসলিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মুণিকা সরেণ। এছাড়াও, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতাদের তালিকায় রয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে- সদর উপজেলার বেলেপুকুরের নূর ফাতেমা, সফল জননী নারী হিসেবে মহিপুরের মোসা: রেহেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী লক্ষীনারায়নপুর-ইসলামপুরের রাবেয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মুণিকা সরেণ। এদিকে, গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নিশাত আনজুম অনন্যা। সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা। আলোচনা শেষে উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
রেডিও মহানন্দা পরিদর্শন করলেন রাজশাহী বেতারের প্রতিনিধি দল

রেডিও মহানন্দা পরিদর্শন করলেন রাজশাহী বেতারের প্রতিনিধি দল ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও রেডিও মহানন্দা পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র কারিগরি কার্যক্রমের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ দুপুরে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও প্রধান কার্যালয়ের অনএয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ বেতার-রাজশাহী’র প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ বেতার-রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন ও শামস-আল-আরেফীন, সহকারী বেতার প্রকৌশলী রেজাউল হক, এসিপি সুপার ভাইজার মো. তারিকুল ইসলাম, রেডিও টেকনিশিয়ান পলাশ কুমার কুন্ড ও সাগর হোসেন সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল। এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারি প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন।
কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক

কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ। মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।
সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন

সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ পাচ্ছেন ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বিতরণ শেষ হবে। রবিবার বিকেলে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রত্যেক কৃষককে ২ কেজি করে এই বীজ দেয়া হচ্ছে। উদ্বোধনকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামান জানান, এই বীজ থেকে প্রতি বিঘায় ৪০ মণের উপর ধান উৎপন্ন হয়। বীজতলায় চারার বয়স ২৫-৩০ দিন এবং রোপণের পর ধান পাকার সময়কাল ১৩০-১৩৫ দিন। উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এলিজা খাতুন, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ সকালে শিবগঞ্জের মিলিক মোড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হন এবং গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে এক মটরসাইকেল চালক নিহত হন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার জানান, আজ সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায়, একটি মোটরসাইকেল ধান ও খড় বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় ট্রলিতে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিনপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে নাহিদ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাই।
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনকে সভাপতি ও শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক আবুজার গিফারিকে সাধারণ সম্পাদক, মাওলানা মো. আব্দুল হাই কামাল সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক ও মাও আব্দুর রউফ, মো. আবু সালেহকে সহ-সভাপতি, মো. মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মুহা. আব্দুল্লাহ আল মামুন হিসাব রক্ষক করে ৪ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবু সালেহর সভাপতিত্বে ও মো. আবুজার গিফারির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল খালেক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, হাজি এসান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সম্মেলন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলো সরকারিকরণ, দীর্ঘদিন থেকে মঞ্জুরিপ্রাপ্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তিকরণ, ইবতেদায়ী মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তি ও টিফিন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পূর্ণ ঈদ বোনাস, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, প্রতিটি গ্রাম/মহল্লায় কমপক্ষে ১টি করে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করা, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছর করা, ১৯৮২ সালের জনবল কাঠামো ১৯৮৯ সালের স্টাফিং প্যাটার্ন অনুযায়ী কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিল ১০ জন। কিন্তু ২০১৮ সালের জনবল কাঠামোতে করা হয়েছে ৪ জন। অতএব ১৯৮২ সালের জনবল কাঠামো অনুযায়ী কামিল মাদ্রাসায় ১০ জনসহ ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা।