চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বিদুৎপৃষ্ট হয়ে হাসিব আলী নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মারা যাওয়া তরুণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে। মারা যাওয়া তুরুণের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় দোতলা ভবনে কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করে সদর থানার ওসি রইস উদ্দিন বলেন- আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হুইলচেয়ার, ঋণ ও লাঠি বিতরণ এবং সেরা সংগঠন ও সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হুইলচেয়ার, ঋণ ও লাঠি বিতরণ এবং সেরা সংগঠন ও সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ঋণ বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫। ‘নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার’- এই স্লোগানকে সামনে রেখে জেলা সদরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়সহ উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় আইসিটি ল্যাবে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, অ্যাঞ্জেল গার্ডেনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আব্দুর রাহিম ও মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফিরোজ কবির। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- কাজ করলে সেই কাজের কিছু ভুলভ্রান্তি হবে। তবে দেখতে হবে আমাদের উদ্দেশ্যটা আসলে কী? তিনি বলেনÑ সরকারের সামাজিক সুরক্ষার যেসকল কর্মসূচি রয়েছে সেগুলোর উপকারভোগী নির্বাচন করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা আছে, সেই হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব আছে তাদেরকে সঠিকভাবে নিয়মনীতির আঙ্গিকে নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে শুধু জনপ্রতিনিধি এককভাবে নয়, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সরকারের নীতিমালা অনুযায়ী যেন আমরা তা করি। এখন আমাদের সুযোগ এসেছে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করার। জেলা প্রশাসক বলেনÑ উপকারভোগী নির্বাচনে কিছু বাণিজ্য যে হয়নি তা কিন্তু বলা যাবে না। সকল ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি আগেও হয়েছে। এখন আমাদের সচেতন থাকতে হবে। বৈষম্যবিহীন যন্ত্রণাবিহীন যে নতুন সমাজ গঠনের প্রত্যয়ে জুলাই-আগস্টে ছাত্রভাইদের প্রত্যক্ষ অংশগ্রহণে, তাদের তত্ত্বাবধানে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব-উত্তর বাংলাদেশে আমরা যেন সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা যেন জনবান্ধবভাবে মানুষকে সেবা দিতে পারি, আমাদের সেই চেষ্টা করতে হবে। বক্তাদের মতামতের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে দুজনকে হুইলচেয়ার ও কয়েকজনকে ভাতার বই প্রদান করা হয়। নাচোলেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আড্ডায় আংশ নেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। এসময় নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। শেষে ২১ জনের মধ্যে ৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা ও হুইলচেয়ার বিতরণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীল। আলোচনা শেষে চারজনকে হুইলচেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অন্যরা। এছাড়া সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শেষে পল্লী সমাজসেবা-আরএসএস মাতৃকেন্দ্র ও প্রতিবন্ধী ঋণ নিয়ে স্বাবলম্বী তিনজনকে পুরস্কার, ৬ জনকে হুইলচেয়ার ও ৪ জনকে লাঠি দেয়া হয়।
গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় কল্যানরাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীলসহ অনেকে। আলোচনা শেষে চারজনকে প্রতিবন্ধী হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯ জন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারী উন্নয়ন সংস্থাসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এবং শিবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ

বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জে এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় শতভাগ বই পাওয়া গেছে। এবার চাহিদা রয়েছে ৯ লাখ ২৬ হাজার বাইয়ের। এর বিপরীতে পাওয়া গেছে ৭ লাখ বই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী এই তথ্য নিশ্চিত করে জানান, ৪র্থ ও ৫ম শ্রেণীর কিছু বই এখনো পাওয়া যায়নি। তবে দ্রুতই পাওয়া যাবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। অন্যদিকে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, শুধুমাত্র ৯ম ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক এই তিন বিষয়ের বই পাওয়া গেছে। তিনি জানান, বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি। এর মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮৯ হাজার ৮৪টি বই। তিনি আরো জানান, এই মুহূর্তে সঠিক তথ্য দেয়া কঠিন। কারণ বই নিয়ে একের পর এক গাড়ি আসছে। এদিকে যেসব বই পাওয়া গেছে সেসব বই বুধবার বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলো থেকে বিতরণ শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুর গ্রামে ট্রাস্টের অধীনে পরিচালিত উম্মে মাকতুম অন্ধ মাদ্ররাসা ও স্কুল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়কেন্দ্র “এ্যাঞ্জেল’স গার্ডেন’’ এবং আবুল হায়াত মিঞা ইতমখানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ডা. আনোয়ার জাহিদের সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন, মুফতি মাওলানা মো. আলি আশরাফ।
ঝিলিমে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

ঝিলিমে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রামের প্রায় ৪০ জন নারী অংশ নেন। জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় বিকেলে এ উঠান বৈঠকের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা। বাল্যবিয়ে কুফল ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বৈঠকে বক্তব্য দেন- বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, গ্রাম্য নারী কল্পনা মুরমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। সহযোগিতা করেন বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু জান্নাতুন ফেরদৌস, ইশতিয়াক আহমেদ পিয়াস, উৎস আসেফ।
রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুরে চাষিদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ কার্প ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য প্রয়াসের ১০ জন সদস্যকে মাছ চাষের হিসেবে চুন, রোটেনন, ঝাঁকি জাল, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ এবং রেকর্ড বুক দেয়া হয়। সেই সঙ্গে সদস্যদের মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যস্থাপনায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রয়াসের রহনপুর শাখার অধীনস্থ সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (অডিট) অলোকা রানী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেন।
শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ

শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা। দরিদ্র ব্যক্তিদের কষ্ট লাঘবে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক। এই সময় বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সহ-সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম, উপদেষ্টা বাবুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা নাসির উদ্দিনসহ অন্যরা।