নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মিনি কন্সফারেন রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক, নাচোল পৌর এলাকার যানজট নিরসন, বিভিন্ন হাটবাজারে টোল আদায়ের তালিকা টাঙ্গানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিএমডিএ অপারেট নিয়োগ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ সাংবাদিক অলিউল হক ডলারকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদর্শন করার বিষয়টি আইন শৃংঙ্খলা কমিটির সভায় উপস্থান করা হলে উপজেলা নির্বাহী অফিসার নাচোল থানার প্রতিনিধিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সাংবাদিক ডলার সভায় জানান, তিনি নাচোল থানায় তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। আজ সদর উপজেলার রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল। সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড় সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিআরটিসির চালক ও সহকারীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, রাজশাহী-আক্কেলপুর রুটে দীর্ঘদিন থেকে চলাচল করা বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদান করছে মালিক সমিতি। মানববন্ধন থেকে এ রুটে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিআরটিসির চালক ও সহকারীরা। তারা বলেন, যাত্রীদের আবেদনের প্রেক্ষিতেই রাজশাহী-আক্কেলপুর রুটে বিআরটিসির বাস চলাচল করে আসছে, এটি বন্ধ হলে যাত্রীরা দুর্ভোগে পড়বে। এসময় উপস্থিত ছিলেনÑ চালক ইব্রাহিম খলিল, সহকারী ফোরম্যান রকিবুল ইসলাম, সহকারী আসরাফুল ইসলামসহ আরো অনেকে।

কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ

কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ  রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্ভাষণের আয়োজন করা হয়। একাডেমির সুহৃদ-স্বজন ও প্রশিক্ষক-শিল্পীরা এর আয়োজন করে। সম্ভাষণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন। অনুভূতি ব্যক্ত করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরা নানাখ্যাত মাহবুব আলম, সংগীত প্রশিক্ষক আলাউদ্দিন, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, কবি ও কথাকার আনিফ রুবেদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ বিশিষ্টজনরা। সঞ্চালনা করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ফারুকুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দেয়- চাঁপাই গম্ভীরা, মহানন্দা সংগীত নিকেতন, একতারা শিল্পী গোষ্ঠী, আধুনিক আলকাপ দল, মহানন্দা ঝা-ী দল, চাঁপাই লগড়্যা গম্ভীরা, চাঁপাই নকশী গম্ভীরা, সারেগা সংগীত নিকেতন, হৃথিবী রথ, ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিসহ আরো অনেকেই।

মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের মামলার অন্যতম ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন- গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে শহীদ স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খলশী গ্রামের কিছু কিশোর অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে ১ নম্বর আসামি শাহিনের ভাতিজা তামিম নামের একজন তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিনশেডের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে শাহিন তার সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুজন নিহত হন এবং চারজন আহত হন। এ ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়। পুলিশ সুপার বলেন- গত ৬ জানুয়ারি মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেয়া হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানকে। এরপর মামলার এজাহারনামীয় আসাসিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাকার একটি চৌকশ টিম বিভিন্ন তথ্যউপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহিন রেজা (২২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মো. তোফজুল হকের ছেলে। একই দিন এজাহারনামীয় ৭ নম্বর আসামি মো. সামাদ আলী (৩০)কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামাদ বাহির মল্লিকপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন- তাদরেকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা অফিসে হাজির করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১ নম্বর আসামি মো. শাহিন রেজার দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো জায়গায় ঘটনাস্থলের পাশে ময়লার স্তূপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আদালতে হাজির করলে আসামি মো. শাহিন রেজা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। হত্যাকা-ে জড়িত দুজনসহ মোট ৪ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। পুলিশ সুপার আরো বলেন- ঘটনার আগে খলসী গ্রামের একটি পেয়ারাবাগানে স্থানীয় সালাম ও শাহিন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহিন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসও হয়। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আসলে কি কারণে হত্যাকা-টি ঘটেছে তা অধিক তদন্ত করে বলা যাবে। সংবাদ সম্মেলনে চাপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।    

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনের মধ্যে দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কাউট দীক্ষা, কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ বিকেলে কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের নতুন সদস্যদের দীক্ষা পাঠ ও ব্যাচ লাগিয়ে দেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সহসভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, স্কাউট সদস্য তাহমিদ সরকারসহ অন্যরা। এ সময় এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরসহ অন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। উল্লেখ্য, রহনপুর মুক্তমহাদল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্কাউটিয়ের পাশাপাশি সরকারী-বেরকারী অনুষ্ঠানে সহযোগী ও প্রাকৃতিকবিপর্যয় অংশগ্রহণ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা পালন করে চলেছে ।  

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস নাজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক ইকবাল, প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এছাড়া তথ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সদরের তথ্যসেবা কর্মকর্তা আছিয়া খাতুনসহ জেলার সকল উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা থেকে ১০ জন করে মোট ৫০ জন লালসবুজ.কম’র উদ্যোক্তাকে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনযাত্রা আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।