সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউএসএআইডির আইন সহায়তা অ্যাক্টিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম। এ সময় উদাহরণ দিয়ে রুখসানা খানম বলেন, দলিল ছাড়া যেমন জমি পোক্ত হয় না, তেমনি রেজিস্ট্রেশন ছাড়া বিয়ের কোনো দাম নেই। কোর্ট ম্যারেজের কোনো দাম নেই। এসময় লিগ্যাল এইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। ওরিয়েন্টেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভির জেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জুয়েল। লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রদান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইন সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠপর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে যুবসমাজকে আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্তকরণ, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।
সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত

সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে আসানুর (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আমনুরা-গোদাগাড়ী সড়কের খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুটভুটি চালক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বনগাঁ চাঁন্দইল এলাকার তৈমুরের ছেলে। তিনি গোদাগাড়ীতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন আসানুর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসানুর। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে তারুণ্যের উৎসবে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলা বিভাগের প্রধান মোহা. মোখলেশুর রহমান ও ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক এস এম মাসুদ আলম। উদ্বোধন অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন বৈষম্য-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে যাবার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের “ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রোরপ্রেনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস” শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অআঞ্জুমান সুলতানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মেফতাহুজ্জামান নয়ন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রকল্প সম্পর্কে ধারণা দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন সংস্থাটির জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন প্রকল্পের প্রমিজ সাব্বির হোসেন, আব্দুল মালেক এবং সায়েদা খাতুন। এসময় জেলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সিদ্ধার্থ ব্যানাজীসহ অন্যান্য কর্মকর্তা, প্রকল্পের ক্লাইন্ট, মেন্টরসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে টিকটক।
চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন জেলার অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যেচাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজসকালে জেলা শহরের শান্তি মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ডাঃ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ডাঃ রবিউল ইসলাম, ডাঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক আব্দুল বারেক ও রায়হানুল ইসলাম লুনা, জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, অ্যাজমা সেন্টারে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শিবগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএ মজিদ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়াসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মী ও ইমামসহ ৬০ জন অংশ নেয়। প্রশিক্ষণে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।
শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলী। এসময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন তিনি।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে আজ সকাল ১০টার দিকে দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় চালানো ফতেপুর বিওপি’র অভিযানে কেউ আটক হয়নি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, জব্দ মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি চলমান বলেও জানান অধিনায়ক।