মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল দিবাগত রাতের এ অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতভর অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযানে অংশ নেয় শতাধিক কর্মকর্তা। মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় ৭৭০ জন অভিবাসীকে। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, আটক হওয়াদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। এ ছাড়া ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্য দেশের আরও ৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এদের অধিকাংশই মালয়েশিয়ায় অনুমোদিত সময়সীমার বেশি দিন অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে আটক হয়েছেন। বসরি ওসমান বলেন, বুকিত বিনতাং অনেক দিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য হটস্পট হয়ে উঠেছে। নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এখানকার পরিবেশ তাদের আকৃষ্ট করে। তিন সপ্তাহ পর্যবেক্ষণের পরই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একাদশে পাঁচ পরিবর্তন এনে ব্যাটিংয়ে বাংলাদেশ

একাদশে পাঁচ পরিবর্তন এনে ব্যাটিংয়ে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে লক্ষ্য হোয়াইটওয়াশ। এই মিশনে খেলতে নেমে টসের ভাগ্য গেল নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দিকে। ফিল্ডিং নেওয়ায় সিরিজে প্রথমবার আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তাদের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতে লাল-সবুজরা দাপুটে জয় তুলে নিয়েছে। এবার লক্ষ্য নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করা, পাশাপাশি এশিয়া কাপের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নেওয়া। বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (৭ম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনঃনির্ধারণ করতে পারবেন। শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। বাংলা ১০০, ইংরেজি ১০০, গনিত ১০০, বিজ্ঞান ৫০ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০ মোট ৪০০ নম্বরে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় ৩ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্নকাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে। নীতিমালায় আরো বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেয়া যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার বিষয় কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থীতা বা ফল বাতিল করা হবে।
ডেঙ্গুতে আরো ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৪৫

ডেঙ্গুতে আরো ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৪৫ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯৯ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১২৭ জন, যাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী।এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৪৬ জন, যার মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।
কোহলির জন্য বিশেষ নিয়ম, লন্ডনেই ফিটনেস টেস্ট

কোহলির জন্য বিশেষ নিয়ম, লন্ডনেই ফিটনেস টেস্ট ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আবারও আলোচনায়। জাতীয় দলের সব ক্রিকেটার যেখানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে বাধ্যতামূলক ফিটনেস টেস্ট দিয়েছেন, সেখানে কোহলি একই পরীক্ষা দিয়েছেন লন্ডনে বসেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। অনেকে মনে করছেন বোর্ড তার জন্য আলাদা নিয়ম বানিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বোর্ডের বিশেষ অনুমতি নিয়েই লন্ডনে ফিজিও ও ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে কোহলি ফিটনেস টেস্ট দেন। মূলত ইয়ো-ইয়ো টেস্ট এবং বেসিক স্ট্রেংথ মূল্যায়নেই তাকে অংশ নিতে হয়। প্রতিবেদন অনুযায়ী, তিনি টেস্টে সফলও হয়েছেন। এই ছাড় কেবল কোহলিকেই কেন দেওয়া হলো, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত। তবে অনেকের যুক্তি, কোহলি দীর্ঘদিন ধরেই পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন, তাই বোর্ড অনুমতি দিয়ে তাকে সুবিধা করে দিয়েছে। ভারতের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যে এনসিএ ক্যাম্পে নিজেদের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ দিয়েই দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কোহলি। ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড অফিশিয়ালি এখনো কোনো মন্তব্য করেনি।
ত্বকের যত্নে তেঁতুল ব্যবহারের কয়েকটি নিয়ম

ত্বকের যত্নে তেঁতুল ব্যবহারের কয়েকটি নিয়ম তেঁতুল এমন একটি ফল যার নাম শুনলেই মুখে পানি আসে। অনেকেই ত্বকের যত্নে তেঁতুল ব্যবহার করে থাকেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে তেঁতুলে। এই ফল দিয়ে ত্বকের যত্ন কীভাবে নেওয়া যায়, জেনে নিন। হলুদ-তেঁতুলের ফেসপ্যাক ত্বকের ক্ষেত্রে দারুণ কাজ করে। এর জন্য লাগবে পরিমাণমতো তেঁতুল পানিতে সিদ্ধ করে নিন। ঠান্ডা হলে সেই ফোটানো তেঁতুলের সঙ্গে হলুদ মিশিয়ে নিন। তৈরি আপনার ফেসপ্যাক। ১৫ মিনিট মুখে মেখে, শুকিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। দেখবেন রাতারাতি ত্বক ঝকঝকে হয়ে উঠবে। বেসন- তেঁতুলের ফেসপ্যাক বেসন সবসময়ই ত্বকের পক্ষে ভালো। চটজলদি ঝকঝকে স্কিন পাওয়ার জন্য বেসন দারুণ কাজ করে। রূপবিশেষজ্ঞরা বলছেন, ‘‘বেসনের সঙ্গে অল্প তেঁতুল, মধু মিশিয়ে নিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়।’’ এই ফেসপ্যাক ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই হয়ে গেলো। তেঁতুল-বেকিংসোডার ফেসপ্যাক অল্প পরিমাণ তেঁতুলের ক্বাথের সঙ্গে ২ চামচ চিনি আর ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এরপর এই প্যাক ত্বকে লাগিয়ে নিন। এই প্যাক স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। এতে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। যাদের মুখে পোড়া দাগ পড়েছে তারা এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, পান করতে পারেন তেঁতুলের শরবত। এ ছাড়া তেঁতুল পানিতে তুলার বল ভিজিয়ে মুখ মুছে নিন। দেখবেন সঙ্গে সঙ্গে ত্বকে জেল্লা ফিরবে।
ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য

ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবস্থান করা এক লাখের বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে সরাসরি সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে, তারা যেন দ্রুত দেশ ত্যাগ করে, অন্যথায় জোরপূর্বক ফেরত পাঠানো হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বৈধভাবে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় আবেদন করছেন, যা সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে সরাসরি মোবাইল টেক্সট ও ই-মেইলের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদনকারীদের প্রায় ১৩ শতাংশই ছিলেন শিক্ষার্থী ভিসাধারী। এর মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা ছিল সর্বোচ্চ (৫,৭০০ জন)। এরপর রয়েছেন ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা। যদিও গত বছরের তুলনায় শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন কিছুটা কমেছে, তবে ২০২০ সালের তুলনায় এটি ছয় গুণ বেশি। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনো স্পষ্ট করে জানায়নি— কতজন শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করে আশ্রয় চেয়েছেন।
ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও নৌবাহিনীর মেরিন সদস্য মোতায়েন করে ফেডারেল আইন ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক। সান ফ্রান্সিসকোর আদালতের এই রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ায় স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ব্যবহার করতে পারবে না। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেপ্তার, তল্লাশি, জেরা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ বা তথ্যদাতার ভূমিকায় সেনারা কাজ করতে পারবে না। তবে ফেডারেল ভবন ও সম্পদ রক্ষায় সেনা ব্যবহার করা যাবে। রায়টি মূলত পোসি কোমিটাটাস অ্যাক্ট নামে শত বছরেরও পুরোনো এক আইনকে ভিত্তি করে দেওয়া হয়েছে। এ আইনে বলা আছে, বিদ্রোহ বা গৃহযুদ্ধ ছাড়া সেনাদের দিয়ে বেসামরিক আইন প্রয়োগ করা যাবে না। আদালত জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হলেও তা বিদ্রোহে রূপ নেয়নি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিল। বিচারক চার্লস ব্রেয়ার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসন সীমাহীনভাবে সেনা ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে, যা আইনটির উদ্দেশ্যকেই ব্যর্থ করে দিত। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট চাইলে ইনসারেকশন অ্যাক্ট (Insurrection Act—বিদ্রোহ দমনের জন্য বিশেষ আইন) ব্যবহার করতে পারতেন, কিন্তু ট্রাম্প তা করেননি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম আদালতে মামলা করেছিলেন। রায়ের পর তিনি বলেন, আদালত প্রমাণ করেছে, আমাদের রাস্তায় সেনা নামানো বেআইনি। তিনি আদালতে আবেদন করেছেন যেন লস অ্যাঞ্জেলেসে নির্বাচনের আগ পর্যন্ত অতিরিক্ত সেনা রাখার ট্রাম্পের আদেশও বাতিল করা হয়।
কোহলির জন্য বিশেষ নিয়ম, লন্ডনেই ফিটনেস টেস্ট

কোহলির জন্য বিশেষ নিয়ম, লন্ডনেই ফিটনেস টেস্ট ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আবারও আলোচনায়। জাতীয় দলের সব ক্রিকেটার যেখানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে বাধ্যতামূলক ফিটনেস টেস্ট দিয়েছেন, সেখানে কোহলি একই পরীক্ষা দিয়েছেন লন্ডনে বসেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। অনেকে মনে করছেন বোর্ড তার জন্য আলাদা নিয়ম বানিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বোর্ডের বিশেষ অনুমতি নিয়েই লন্ডনে ফিজিও ও ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে কোহলি ফিটনেস টেস্ট দেন। মূলত ইয়ো-ইয়ো টেস্ট এবং বেসিক স্ট্রেংথ মূল্যায়নেই তাকে অংশ নিতে হয়। প্রতিবেদন অনুযায়ী, তিনি টেস্টে সফলও হয়েছেন। এই ছাড় কেবল কোহলিকেই কেন দেওয়া হলো, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত। তবে অনেকের যুক্তি, কোহলি দীর্ঘদিন ধরেই পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন, তাই বোর্ড অনুমতি দিয়ে তাকে সুবিধা করে দিয়েছে। ভারতের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যে এনসিএ ক্যাম্পে নিজেদের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ দিয়েই দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কোহলি। ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড অফিশিয়ালি এখনো কোনো মন্তব্য করেনি।
আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, বাইক দু*র্ঘট*নায় ১৭৬

আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, বাইক দু*র্ঘট*নায় ১৭৬ বিগত আগস্ট মাসে দেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। এছাড়া এই মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। আর নৌপথে ২১টি দুর্ঘটনায় ঝরেছে ২৭ জনের প্রাণ। আহত হয়েছেন ২২ জন এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আজ সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং এক হাজার ২৬১ জন আহত হয়েছেন। এই সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত, ১৪৪ জন আহত হয়েছেন; যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ। আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এখানে ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে। সেখানে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন সেনা সদস্য, একজন ফায়ার সার্ভিস সদস্য, একজন মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, ১৪২ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮২ জন পথচারী, ৭৩ জন নারী, ৩৮ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, সাতজন পরিবহন শ্রমিক, সাতজন শিক্ষক ও ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী রয়েছেন। প্রতিবেদন অনুসারে, ২৬.১০ শতাংশ মোটরসাইকেল, ২৪.৭১ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫.০৮ শতাংশ বাস, ১৩.৬৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭.৩৫ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৬.৫৯ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.৪৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।