পর্যাপ্ত না ঘুমালে যেসব ক্ষতি হয়

পর্যাপ্ত না ঘুমালে যেসব ক্ষতি হয় আমাদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুম নিয়ে অবহেলা করলে ভুগতে হতে পারে নানা সমস্যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন অন্তত সাত-আট ঘণ্টা ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন যদি আপনি অন্তত ছয় ঘণ্টারও কম সময় ঘুমান তাহলে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য এদিকে খেয়াল করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত না ঘুমালে আপনার কী কী ক্ষতি হতে পারে- অনিদ্রা অনিদ্রা মূলত আমাদের অভ্যাসের কারণেই হয়ে থাকে। আপনি যদি নিয়মিত ঘুমে অবহেলা করেন তাহলে ঘুমের সময়সূচি নষ্ট হয়ে যাবে। তখন আর ঠিক সময়ে ঘুম আসতে চাইবে না। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে অনিদ্রার সমস্যা দূর হবে এবং পর্যাপ্ত ঘুমও হবে। ফলে অনেক ধরনের অসুখ-বিসুখ থেকে দূরে থাকা সহজ হবে। মস্তিষ্কের ক্ষতি ঘুম পর্যাপ্ত না হলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আপনি যদি ঘুমে অনিয়ম করেন তাহলে বিষয়টি নিজেই টের পাবেন। বিশেষজ্ঞদের মতে, ঘুমের অভাবে মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমতে থাকে। এর ফলে দেখা দিতে পারে হ্যালুসিনেশনের মতো সমস্যাও। তাই মস্তিষ্ক সুস্থ ও কর্মক্ষম রাখতে আপনাকে নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে। কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেবল ভুক্তভোগীরাই জানেন। এই সমস্যা একবার দেখা দিলে সহজে দূর হয় না। অনেকে মনে করেন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার পেছনে কেবল আমাদের খাবারই দায়ী। আসলে তা নয়। এর নেপথ্যে কারণ হিসেবে কাজ করতে পারে অপর্যাপ্ত ঘুমও। কারণ ঘুমের অভাব হলে তা প্রভাব ফেলে আমাদের পরিপাকতন্ত্রেও। এর ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। তাই এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাস করুন। বিষণ্ণতা বিষণ্ণতা কোনো শখের অসুখ নয়। অনেক বেশি মানসিক চাপ থেকে এই সমস্যা সৃষ্টি হতে পারে। যারা নিয়মিত না ঘুমায় তারা অন্যদের মতো হাসিখুশি কিংবা কর্মক্ষম থাকতে পারে না। কারণ পর্যাপ্ত ঘুমের অভাবে ধীরে ধীরে বাড়তে থাকে মানসিক চাপ। সেখান থেকে দেখা দেয় বিষণ্ণতা। তখন মেজাজ খিটখিটে হতে থাকে এবং কাজেও মন বসে না। বিষণ্ণতা কিন্তু শরীরেও বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।

চুল লম্বা করতে কী খাবেন?

চুল লম্বা করতে কী খাবেন? অনেক চেষ্টা করেও চুল লম্বা করতে পারেন না কেউ কেউ। বাইরে থেকে যত যত্নই নেওয়া হোক না কেন, আপনার শরীর যদি পর্যাপ্ত পুষ্টি না পায় তবে চুল কাঙ্ক্ষিত লম্বা হবে না। এমনকী চুল হারাবে তার উজ্জ্বলতাও। তাই সুস্থ ও সুন্দর চুলের জন্য যত্ন তো নেবেনই, তারও আগে পুষ্টিকর ও চুলের জন্য উপকারী খাবার খাওয়া জরুরি। কিছু খাবার আছে যেগুলো আপনার চুলের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে- আমন্ড বাদামের মধ্যে আমন্ড বেশ পুষ্টিকর ও জনপ্রিয়। এই বাদামে মিলবে প্রচুর ভিটামিন ই। এই ভিটামিন মাথার তালুর রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাই প্রতিদিন এই বাদাম খেলে চুল হবে মসৃণ এবং লম্বা। তাই লম্বা চুল পেতে চাইলে আমন্ড বাদাম নিয়মিত খাবেন। সবুজ শাক পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম হলো সবুজ শাক। এতে থাকে প্রচুর আয়রন এবং সেইসঙ্গে আরও থাকে ভিটামিন ই। নিয়মিত শাক খেলে তা ভালো হজমেও ভূমিকা রাখে। সেইসঙ্গে চুলে জোগায় প্রয়োজনীয় পুষ্টি। তাই লম্বা চুল পেতে চাইলে আপনার নিয়মিত খাবারের তালিকায় রাখতে হবে সবুজ শাক। এতে আপনার ত্বকও উজ্জ্বল হবে। সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজ হলো ভিটামিন ই সমৃদ্ধ অন্যতম খাবার। এই বীজ আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে। সেইসঙ্গে চুল ভালো রাখতেও কাজ করে। ভিটামিন ই যুক্ত সূর্যমুখী বীজ আপনার স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। দই কিংবা সালাদের সঙ্গে খেতে পারেন এই বীজ। অ্যাভোকাডো চুলের জন্য আরেকটি উপকারী খাবার হলো অ্যাভোকাডো। এই ফলে থাকে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই। এটি শুধু শরীরের নয়, চুলের জন্যও ভীষণ কার্যকরী। নিয়মিত অ্যাভোকাডো খেলে চুল মজবুত এবং সুন্দর হবে। সেইসেঙ্গ পাবেন কাঙ্ক্ষিত চুল। প্রতিদিন সালাদের সঙ্গে মিশিয়ে অ্যাভোকাডো খেতে পারেন।

প্রথম দিনেই ২০০ কোটির পথে প্রভাস-দীপিকার ‘কাল্কি’

প্রথম দিনেই ২০০ কোটির পথে প্রভাস-দীপিকার ‘কাল্কি’ মুক্তির আগেই বক্স অফিসে তুমুল আলোচনায় এসেছিল দক্ষিণী সিনেমা ‘কাল্কি’। এবার সেই আলোচনার প্রমাণ পাওয়া গেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের রিপোর্ট কার্ডে ৪০০ কোটির ব্যবসার কথা আগেই জানা গিয়েছিল। এবার মুক্তির প্রথম দিনের আয়ের আলোকে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল প্রভাস-দীপিকার এ দক্ষিণী সিনেমা। যে মেগা বাজেট সিনেমায় রূপদান করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চনদের সঙ্গে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ও। অগ্রীম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কাল্কি’। আর ওপেনিং ইনিংসেও শুধু সকাল পর্যন্ত ৩৩ কোটির আয় করে তাক লাগিয়ে দিল এ সিনেমা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, প্রথম সপ্তাহে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমার বিজয়রথ অপ্রতিরোধ্যই থাকবে। একটি সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি আয় করতে পারে ‘কাল্কি’। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ১২০-১৪০ কোটির ব্যবসা করতে পারবে। যা কিনা চলতি বছরে শুরুর দিনের আয়ের আলোকে এখন পর্যন্ত কোনো সিনেমা অতিক্রম করেনি। অগ্রীম বুকিং অনুযায়ী দক্ষিণী বেল্টে, বিশেষ করে তেলুগু সিনেবাজার থেকে সব থেকে বেশি ব্যবসা করার এখন পর্যন্ত খবর জানা গেছে। তবে দিল্লি কিংবা মুম্বাইতে টিকিট বিক্রির গ্রাফ খানিক ধীরগতিতেই। এদিকে বিদেশে ব্লকবাস্টার ‘আরআরআর’ সিনেমার রের্কডও ভেঙে করে দিয়েছে ‘কাল্কি’ । উত্তর আমেরিকায় প্রিমিয়ার শোতে এসএস রাজামৌলীর সিনেমা ৩ মিলিয়ন ডলারের ব্যবসাকে পাল্লা দিয়ে দিয়ে প্রভাস-দীপিকার ‘কাল্কি’ ৩.৮ মিলিয়ন ডলারের আয় করেছে। সেখানে প্রায় ৮০ হাজার ২০০টি স্ক্রিনে ‘কাল্কি’প্রদর্শন করা হচ্ছে।

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল থাইরয়েড ক্যানসারে আক্রান্ত ভারতের ছোটপর্দার অভিনেত্রী হিনা খান। অভিনেত্রীর ঘাতকব্যাধী রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় ভক্ত-অনুরাগীমহলে। শুক্রবার (২৮ জুন) সকালে নিজেই সেই জল্পনা-কল্পনার সত্যতা হিনা জানিয়ে বললেন, ‘স্টেজ ৩’। হিনা খান জানিয়েছেন, ‘সম্প্রতি আমাকে নিয়ে যে জল্পনা-কল্পনা ছড়িয়েছে, সেই বিষয়েই একটা খবর দিতে চাই। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। মারণ রোগের তৃতীয় ধাপ। খুব কঠিন চ্যালেঞ্জ বটে, তবে সকলকে আশ্বস্ত করছি যে আমি সুস্থ রয়েছি। এ রোগ জয় করার জন্য যতটা মনোবল থাকা প্রয়োজন বা যতটা শক্তির প্রয়োজন, সবটাই রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সবকিছুই মেনে চলছি। এ সময়ে আমার গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি সত্যিই ধন্য। ঈশ্বরের আশীর্বাদে আমি এবং পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়! সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। কখন কী পরলেন, কী খেলেন, কোথায় গেলেন? সবটাই অনুরাগীদের নখদর্পণে। হবে না-ই বা কেন! হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সব সময়ের আপডেট শেয়ার করে নেন তাদের সঙ্গে। এবারও তার একটি পোস্ট থেকেই ক্যানসারে আক্রান্ত হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ। সেসব নজর এড়ায়নি তার। এ খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিনা খান নিজেই দুঃসংবাদটা দিলেন। হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তার জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।’ তবে শুধু অভিনেত্রীর পোস্টই নয়! এরমাঝেই ভাইরাল হয়ে যায় এক ডাক্তারের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে ওই চিকিৎসক সাফ জানিয়েছেন, ‘এক জনপ্রিয় অভিনেত্রী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। তবে জীবনেও ভাবিনি ওই তারকার এমন কঠিন রোগে আক্রান্ত হবেন।’

কুবের মিশু সাব্বির, কপিলা হচ্ছেন মাহি

কুবের মিশু সাব্বির, কপিলা হচ্ছেন মাহি বাংলা সাহিত্যে অমর এক চরিত্র কুবের। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র চরিত্র এটি। প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কুবের। যে হেরে যায় পুঁজিবাদ ও সামন্তবাদের কূটকৌশলের কাছে। যুগে যুগে চরিত্রটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তৈরি হয়েছে নাটক-সিনেমাও।এবার এই চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশু সাব্বিরকে। ‘এমন যদি হতো’ নামের বিশেষ একটি ধারাবাহিক নাটকে এ চরিত্রে দেখা যাবে তাকে। এতে কুবেরের শালী চরিত্র কপিলা হিসেবে পর্দায় হাজির হবেন সামিরা খান মাহি।এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসীর। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এ সিরিজে মিশু ছাড়াও আরও কয়েকজন অভিনেতা ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা দেবেন। যার মধ্যে আলাদীনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষী আলম। দেবদাস চরিত্রে দেখা যাবে জোভানকে। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে। টয়া আসবেন কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের নায়িকা সোহানা হয়ে। প্রযোজক সাজু মুনতাসীর জানান, সম্পূর্ণই ভিন্ন আমেজের নতুন আইডিয়ার একটি কাজ ‘এমন যদি হতো’। আমরা চেষ্টা করেছি সময়ের সেরা পরিচালকদের দিয়ে সেরা এবং জনপ্রিয় শিল্পীদের অভিনয়-সমৃদ্ধ সিরিজ তৈরি করতে। আশা করছি দর্শক খুব উপভোগ করবেন সিরিজটি।’ এ ধারাবাহিকের নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ১ জুলাই থেকে মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

হাসপাতালে সোনাক্ষী-জহির, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

হাসপাতালে সোনাক্ষী-জহির, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত ২৩ জুন তাদের সাত বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হলো নবদম্পতিকে। এরপর থেকে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছে।গত শুক্রবার বিকেলে জহির-সোনাক্ষী হাসপাতালে গিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে, ‘সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?’ অনেকের ধারণা, ‘বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করেছেন অভিনেত্রী! ‘কারণ, গত রোববার নিজস্ব অ্যাপার্টমেন্টে শুধু প্রিয়জনদের সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন একেবারে সাধারণভাবে। বিয়ের পোশাকেও আর পাঁচজন বলিউড নায়িকার মতো ফ্যাশন ডিজাইনারের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেননি তিনি। মা পুনম সিনহার বিয়ের শাড়ি পরেই কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী।এদিকে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হলো সোনাক্ষীকে, সেই বিষয়ে জানা গেছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ অভিনেতা। সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা।

নিয়মিত পরীমণির চশমা ভাঙে পূণ্য!

নিয়মিত পরীমণির চশমা ভাঙে পূণ্য! ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। এদিকে দেখতে দেখতে কিছুটা বড় হয়ে গেল পূণ্য। সে এখন বসতে পারে, খেলতে পারে। এর আগে ঈদের সময় পূণ্য নিজ হাতে কোরবানির মাংস বাটিতে রাখছে, এমন দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন পরীমণি। তখন পূণ্যকে এ অবস্থায় দেখে অনুরাগীদের মন ভাসতে থাকে মুগ্ধতা, ভালোবাসায়। সম্প্রতি ছেলে পূণ্যকে নিয়ে বরিশাল বেড়াতে যান পরীমণি। সেখানে বিভিন্ন জায়গায় অবকাশ যাপন করেন তারা। সন্তানকে নিয়ে ভালোলাগার মুহুর্তের ছবিও ভাগ করেন সামাজিক মাধ্যমে। এখন বরিশাল থেকে ফিরেও ছেলেকে নিয়েই ব্যস্ততা পরীমণির। কিন্তু এরই মধ্যে নায়িকা জানালেন, তার সব চশমাই নাকি এখন জোড়াতালি দেওয়া! নিশ্চয়ই কোনো কারণে ভেঙেছে পরীর চশমা; সেই কারণটাই জানাতে চাইলেন নায়িকা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পরী। তাতে দেখা যায়, বেশ প্রাণোচ্ছল অবস্থায় বসে আছে পূণ্য। এ সময় মায়ের চশমা নিয়ে খেলছিল সে। এক পর্যায়ে লক্ষ্য করা যায় যে চশমাটি ভাঙা। সেটির ভেঙে যাওয়া অংশটুকু চশমার মূল অংশে জোড়া দেওয়ার চেষ্টা করছে পূণ্য। পরে সেই ভাঙা চশমাটির দিকে ক্যামেরা ধরে পরী দেখালেন তার ছেলের কাণ্ড। তার সব চশমা ভাঙার দায় আদুরে ছেলের ওপর চাপিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন!’ ভিডিওটি দেখে মা ছেলের প্রতি রীতিমতো ভালোবাসা প্রকাশ করেন অনুরাগীরা। পাশাপাশি মুগ্ধতাও প্রকাশ করেন অনেকে।

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে আরজেদ আলী নামে এক বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত আরজেদ আলী গতকাল দিবাগত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারের মৃত মাজেদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টার দিকে নামাজে জানাযা শেষে মৃত্যু বীরমুক্তিযোদ্ধার প্রতি স্বসন্ত্র সালাম প্রদর্শন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার-ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ-তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ অন্যরা।

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭  গোমস্তাপুরে র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৫ হাজার ৫ শত পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ ৭ কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি থানার রেলকলোনি এলাকার কবির তালুকদারের ছেলে শামিম তালুকদার এবং গোমস্তাপুরের শহিদুল, আলাউদ্দিন, শিহাব, ফয়সাল, কাওসার ও রনি। আজ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে রহনপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে ৫,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় শামিম। এর আগে রহনপুর পৌর নুনগোলা এলাকায় থেকে ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় গোমস্তাপুরের ৬ জন। উভয় ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক মামলা হয়েছে।

শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ

শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ বিশ্বকাপ থেকে ফেরার একদিনের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন তারা। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। গত আসরে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলেন হৃদয়। এবারই প্রথম এলপিএল খেলতে চাওয়া তাসকিন দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন। বিমানবন্দরে তার সঙ্গী ছিলেন পরিবারের সদস্যরাও। ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন তাসকিন। আগামীকাল সোমবার থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।