২২৩ স্থানীয় নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ

২২৩ স্থানীয় নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে নির্বাচন কমিশন-ইসি। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন সংযুক্তরা। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার ৫ টি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযাযী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ এবং মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় আগামীকাল। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ভোটগ্রহণ হবে আগামী ২৭ জুলাই। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। মতামত জরিপ অনুযায়ী, সুনাকের কনজারভেটিভ পার্টি কেইর স্টারমারের দল লেবার পার্টির কাছে হারতে যাচ্ছে। খবর আল জাজিরার। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকের রাত ১০টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকছে। ভোটাররা ৬৫০ জন আইনপ্রণেতাকে নির্বাচিত করবেন। তারা নিজ নিজ আসন থেকে প্রতিনিধিত্ব করবেন। হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো দল কিংবা জোট সরকার গঠন করতে পারে। দল বা জোটের নেতা হন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে ভোট দিতে গেলে বয়স অন্তত ১৮ বছর হতে হয়। ভোটাররা ব্রিটিশ নাগরিক, আইরিশ নাগরিক কিংবা যোগ্যতাসম্পন্ন কমনওয়েলথ নাগরিক হতে পারেন। আল জাজিরা জানায়, প্রায় ৫০ মিলিয়ন নাগরিক ভোট দিতে নাম লিখিয়েছেন। সরাসরি, ডাকযোগে কিংবা কারো সাহায্য নিয়ে ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশন জানায়, বিদেশে থাকা তিন মিলিয়ন ব্রিটিশ নাগরিক ভোট দিতে পারবেন। হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে একটি দলের মোট আসনের ৫০ শতাংশ পেতে হয়। পরে রাজা তৃতীয় চার্লসের কাছে সরকার গঠনের আবেদন করা হয়। সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ হাউস অব লর্ডসের সদস্যরা নির্বাচিত হওয়ার পরিবর্তে নিযুক্ত হন। যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে ঝুলন্ত সংসদ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনটি হলে সবচেয়ে বড় দল অন্য দলের সঙ্গে জোট গঠন করতে পারে।
গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে গ্রামীণব্যাংকের দুটি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ সকালে ওই দুটি শাখায় উপকারভোগী সদস্যদের মধ্যে গাছের চারাগুলো বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণব্যাংকের গোমস্তাপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ মুশফিকুর রহমান, গোমস্তাপুর শাখা ব্যবস্থাপক আজমল হোসেন, চৌডালা শাখার ব্যবস্থাপক আবুল কাইয়ূমসহ বিভিন্ন শাখার ঋন উপকারভোগীরা। উল্লেখ্য, সারাদেশ ব্যাপি গ্রামীণ ব্যাংক এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এরমধ্যে রাজশাহী জোনের গোমস্তাপুর এরিয়ার ১১টি শাখার সদস্যের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২০০জনকে চারা বিতরণ করা হবে হবে তারা জানান।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৬৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত বজলুর শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে বজলুর রহমান। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ৬ মার্চ ভোররাতে শিবগঞ্জের কানসাট বিশ^নাথপুর এলাকায় র্যাবের অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয় বজলু। এঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় বজলুকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাবের তৎকালীর উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম। ২০২১ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা(এসআই) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আসামী বজলুকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ বজলুকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রফিকুল ইসলাম টিপু।
ভারতে ভারী বর্ষণে ৪ জনের মৃত্যু

ভারতে ভারী বর্ষণে ৪ জনের মৃত্যু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ সরকারি দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বন্যায় ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে প্রতিবছর এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরণ পরিবর্তন হচ্ছে এবং চরম আবহাওয়াজনিত ঘটনার সংখ্যা বাড়ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাজ্যে মে মাসের মাঝামাঝি থেকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় ৩৮ জন মারা গেছে। ভারতের আবহাওয়া বিভাগ আসাম ও এর পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য আরো আকস্মিক বন্যার ঝুঁকির সতর্কবার্তা জারি করেছে। বন্যার পানিতে রাজ্যের বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবাহিনীর সদস্যরা একটি দ্বীপে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে। মৌসুমি বর্ষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতি বছর প্লাবন ও বন্যা হয়ে থাকে। গত সপ্তাহে নেপালে বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই মাসে চীন সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যা ও ভূমিধসে ছয়জন নিহত হয়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল বলেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল বলেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সম্পর্ককে অন্যদের জন্য ‘মডেল’ এবং ‘উদাহরণ’ হিসাবে উল্লেখ করেছেন কেননা উভয় দেশ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে। ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাকালে তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা ও সমুদ্রসীমা সমাধানের কথা উল্লেখ করে বলেন, “এগুলোর সমন্বয়ে এই উদাহরণ তৈরি করা হয়েছে।”প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় অবদানের কথা স্মরণ করে বলেন, “আমরা আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের সহায়তা ও অবদান সবসময় স্মরণ করি।”ভারতের নৌবাহিনীর প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেছেন, তিনি বাংলাদেশে নিজের বাড়ির মতো অনুভব করছেন কারণ। প্রকৃতিগত দিক থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। প্রেস সচিব ভারতের নৌপ্রধানকে উদ্ধৃত করে জানান, উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সম্পর্কে এডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বলেন, “যদি বাংলাদেশ নৌবাহিনী কোনো সহযোগিতা চায়, তবে ভারতীয় নৌবাহিনীর কাছে বাংলাদেশ নৌবাহিনীকে ‘না’ বলার কোনো সুযোগ নেই।” ভারতের নৌবাহিনী প্রধান বাংলাদেশ সামরিক জাদুঘর (বিএমএম) পরিদর্শন করেন এবং এটিকে বিশ্বমানের উল্লেখ করে বলেন তিনি বিএমএম পরিদর্শন করে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। “এটি শিক্ষামূলক, কার্যকর এবং তিনি কিছু ধারনা সঙ্গে করে দেশে নিয়ে যাচ্ছেন যা তিনি তাদের সংস্থাকে প্রদান করবেন যাতে তারা সেগুলো অনুকরণ করতে পারে।” বাংলাদেশের অনেক নৌ কর্মকর্তা ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন উল্লেখ করে এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন, তিনি তার বাংলাদেশী সমকক্ষকে বলেছেন যে বাংলাদেশ চাইলে আরও অফিসার পাঠাতে পারে। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং ভারতীয় নৌপ্রধান অভিমত ব্যক্ত করেছেন যে, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে ‘শান্তিপূর্ণ’ রাখার বিষয়ে বাংলাদেশ ও ভারত উভয়েরই একই মানসিকতা রয়েছে এবং উভয় দেশই একসঙ্গে কাজ করবে, যেহেতু তারা এই অঞ্চলে কোনো ব্যাঘাত আশা করে না। . বৈঠকে তিনি ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের কথাও উল্লেখ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও অবদানের প্রতিফলন দেখে অভিভূত হন।
ভেজাল ওষুধের ঝুঁকি দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী

ভেজাল ওষুধের ঝুঁকি দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, নিম্নমানের এবং ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি দেশের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। ঢাকায় অনুষ্ঠিত সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ-পূর্ব এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক ( এসইএআরএন)দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে। ডা. সামন্ত লাল সেন বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সমাবেশে বক্তব্য দেওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। সদস্য রাষ্ট্রগুলোর এ সমাবেশ আমাদের জন্য একত্র হয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের অঞ্চলে ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে। আমরা সবাই জানি যে ওষুধের নিরাপত্তা কার্যকারিতা এবং গুণমান নিশ্চিত করা আমাদের জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। নিম্নমানের এবং ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি আমাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে কাজ করে আমরা এ চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমাদের যৌথ দক্ষতা, সম্পদ এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবার এ উদীয়মান হুমকিগুলো মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর। সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমুর-লেস্তের প্রতিনিধি ও পর্যবেক্ষক সভায় অংশগ্রহণ করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৪২০ গ্রামের একটি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। স্কসটেপে মোড়ানো ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩৮ পিস গোল্ডবার পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। মাস্কাট থেকে আগত সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক আজ ভোর সাড়ে ৫ টায় ল্যান্ড করে। ওই বিমানের সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ওই বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণপূর্বক কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস দশ তোলা) গোল্ডবার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। তিনি জানান,উদ্ধার হওয়া গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দর এ-শিফট এর সদস্যগণের তৎপরতায় ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে। আটক স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
আসামে বন্যায় ৩৮ জনের মৃত্যু

আসামে বন্যায় ৩৮ জনের মৃত্যু আসামে চলমান বন্যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে এখন পর্যন্ত রাজ্যের ১৯ট জেলা বন্যা কবলিত হয়েছে। আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অরুণাচলের সীমান্ত এলাকার দিকে ভূমিধসের ফলে দুই রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আসামে উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ৫ জুলাই পর্যন্ত আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বন্যায় রাজ্যের ২৮টি জেলা জুড়ে ১১ লাখ ৩৪ হাজার লোক ক্ষতিগ্রস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে লখিমপুর, দাররাং এবং গোলাঘাট, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। শুধুমাত্র লখিমপুরে, এক লাখ ৬৫ হাজার ৩১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে দাররাংয়ে এক লাখ ৪৭ হাজার ১৪৩ এবং গোলাঘাটে এক লাখ ৬ হাজার ৪৮০ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে রাজ্যটিতে ৪৮৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষ এই শিবিরগুলিতে আশ্রয় নিচ্ছেন।
হজ শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৪৩ হাজার ৮৩ হাজি দেশে ফিরেছেন। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৩ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০৯টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এবার হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৮ বাংলাদেশি। এ বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮ ফ্লাইটে ৮৫ হাজার ২৫৭ জন সৌদি আরব গেছেন। প্রথম হজ ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।