চাঁপাইনবাবঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

চাঁপাইনবাবঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’– প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক একএেম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সসুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম,সিভিল সার্জন ডা.এসএম মাহমুদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ ও চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া। স¦াগত বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান। সভায় বক্তারা মাদকের আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে একে প্রতিরোধ করতে জোর জনমত তৈরি ও মাদকবিরোধি যুদ্ধে সমাজের সকল শ্রেণী-পেশার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্ব¦ান জানান। সভাশেষে অতিথিরা দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় রেডিও মহানন্দার সম্প্রচারকারীদের প্রশিক্ষণ প্রদান

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় রেডিও মহানন্দার সম্প্রচারকারীদের প্রশিক্ষণ প্রদান প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় কমিউনিটি রেডিওর সম্প্রচার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন, বিএনএনআরসি কর্তৃক আয়োজিত ট্রেনিং অব ফ্যাসিলেটেটরস-এ অংশগ্রহণকারী প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। এছাড়াও কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা বিষয়ে বক্তব্য দেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পিএফটিআইএর টীম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল, উম্মে আয়েশা সিদ্দিকা, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেনসহ ২০ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা কি? এর ধরণ, প্রভাব, এটি মোকাবেলায় ব্যক্তি পর্যায়ে করণীয়, সংশ্লিষ্ট অংশীজন তথা-সরকার, প্রযুক্তি কোম্পানী, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান, কমিউনিটি রেডিওসহ গণমাধ্যম এবং নাগরিক সমাজ সংগঠনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে এটি মোকাবেলায় রেডিও মহানন্দায় অনুষ্ঠান সম্প্রচারের লক্ষে কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়। বিএনএনআরসি’র কারিগরি সহায়তায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। কর্মশালায় স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বলেন, বর্তমানে ইন্টারনেটের ব্যবহার যেমন পবড়েছে, সেই সঙ্গে বেড়েছে প্রযুক্তির সহায়তায় হয়রানিও। এ ক্ষেত্রে বয়স, শ্রেণি, পেশার পভদাভেদ না থাকলেও সবচেয়ে বেশি হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বর্তমানে আমাদের দেশের নারীরা যেমন পরিবারে ও সমাজে অপরাধ ও অন্যায়ের শিকার হচ্ছে, তার চেয়ে বেশি শিকার হচ্ছে অনলাইন মাধ্যমগুলোতে। ইন্টারনেটে আপত্তিকর ছবি বা ভিডিও ছেড়ে দেওয়া, গোপন তথ্য বা একান্ত ব্যক্তিগত কথা বা ছবি ফাঁস, ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া, আইডি হ্যাক করা, যৌন নিপীড়নমূলক বার্তা পাঠানো, যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব, ঘৃণ্য ও আপত্তিকর যৌনতাপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছে নারীরা। সাইবার জগতের নতুন ফাঁদ ‘ডিপফেক’ ভিডিও বা ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ভুয়া ভিডিও ও ছবি বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশের কিশোরী ও নারীদের হেনস্তা করা হচ্ছে। এতে অনলাইন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে অর্থনীতি, ডিজিটাল অগ্রযাত্রাসহ দেশের উন্নয়নের সব ক্ষেত্রে। তাই প্রযুক্তির সহায়তায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলায় ব্যাপক সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে ১ নারীসহ ২ হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ১ নারীসহ ২ হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জ ৭৭৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় কাজল ও মরিয়ম বেগম নামে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে কাজলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদাীব আলী আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত কাজল চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর স্কুলপাড়া মহল্লার তৈয়মুরের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী পৌর ২ নং ওয়ার্ডের মহিষালবাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বিকালে কাজলের শয়নকক্ষে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় কাজল ও মরিয়ম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২ জনকে আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক-এসআই দ্বীন মোহাম্মদ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আলমগির কবির ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ওই ২ জনকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ফরিদ আহমেদ জনি ও নূরে আলম সিদ্দিকী আসাদ।

রহনপুরে উন্নয়নমূলক রাস্তার কাজের উদ্বোধন

রহনপুরে উন্নয়নমূলক রাস্তার কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত উন্নয়নমূলক রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সমাজ সেবক মুশা মার্চেন্ট, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, নারী কাউন্সিলর শেফালী বেগমসহ অন্যরা। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউআইডিপি-২ এর অর্থায়নে ২৯ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়কটি নির্মিত হবে।

চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ‘শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে, অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, সালেহ উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নূর ইসলাম, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ২৪ ফুটবল দল অংশগ্রহণ করছে।

উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়া ২ শিশু উদ্ধার

উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়া ২ শিশু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে পাশের নওগাঁর নিয়ামতপুর উপজেলাগামী সড়কে নাচোল উপজেলার শেষ সীমানায় নিয়ামতপুরের টগরইল গ্রামে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানের উপর উল্টে পড়লে, ট্রাকের নিচে চাপা পড়ে হাসিব ও আসাদুল নামে ২ শিশু। আজ বিকেলে ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ট্রাকের নিচ থেকে শিশু ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার পরপরই প্রথমে নাচোল ও পরে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হাসিব টগরইল গ্রামের সুমনের ছেলে ও আসাদুল একই গ্রামের রুহুল আমীনের ছেলে। নাচোল ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার এমদাদুল হক বলেন, শিশু ২ জন বন্ধ চায়ের দোকানের সামনে একটি বেঞ্চে বসা ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ওই টিনশেড দোকানটি সম্পূর্ণ ভেঙ্গে এর উপর উল্টে পড়ে। চাপা পড়ে দুই শিশু। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তৎপরতা চালিয়ে সন্ধ্যার পূর্বেই পা,কোমর ও বুকে আঘাত পাওয়া শিশু দু’জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় শিশু ২ জন আহত হলেও ট্রাকের চালক বা অন্য কেউ হতাহত হয়নি। নিয়ামতপুর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ গৃহবধু নিহত

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ গৃহবধু নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বৃষ্টিভেজা কাদা সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহি গোলামী বেগম নামে ১ গৃহবধু নিহত হয়েছেন। তবে এ ঘটনায় অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে ওই গৃহবধুর কোলে থাকা চার মাসের শিশুসন্তান আরিয়ান ও মোটরসাইকেল চালক ওই গৃহবধুর বড় ছেলে মাসুদ রানা। ওই গৃহবধুর শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের বাবুল আখতারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মোন্নাপাড়া সাজার মাঠ নামক স্থানে মা-ছেলেসহ ৩জন একটি মোটরসাইকেলযোগে চিকিৎসা করতে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মাথার পেছনে জখম হওয়া ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) এসএম জুবায়ের হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর মধ্যপাড়ায় দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে লাহাপাড়া ফুটবল দল। এতে রানার্স আপ হয়েছে জিরো পয়েন্ট ফুটবল দল। আজ বিকেলে চরমোহনপুর মধ্যপাড়া ফুটবল মাঠে খেলায় নিদিষ্ট সময়ে কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে লাহাপাড়া ফুটবল দল জিরো পয়েন্ট ফুটবল দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় কাউন্সিলর ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, ব্যবসায়ী নাজমুল হানানসহ অন্যন্যরা। শুরুর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ইউএনএফপিএ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন একসিলারেটিং একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ ও বাল্যবিবাহ নিরোধ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক নুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইউএনএফপিএ প্রোগ্রাম এনালিষ্ট আবু নাসের ও প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস। বক্তরা বাল্যবিয়ের কুফল ও এটি নিরোধের কার্যকর উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থপান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা দিবসের তাৎপর্য, জনসংখ্যা পরিস্থিতি, জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।