চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- এ প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৬ প্রার্থীর সকলেই বৈধ হবার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল ৫টার নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৬ জনই প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এর মধ্যে গত ৩ জানুয়ারী রির্টানিং কর্মকর্তার বাছাইয়ে ৩টি আসনে বাতিল হয়ে নির্বাচন কমিশনে আপীল করে প্রার্থীতা ফিরে পাওয়া ৩ প্রার্থীও রয়েছেন । আজ বিকেলে জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচন সেলের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আজমাইন হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ, আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৬ প্রার্থী। এরা হলেন, বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা, জাতীয় পার্টির আফজাল হোসেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্েিতেজাটের আব্দুল হালিম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির আফজাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড.মিজানুর রহমান, কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু: খুরশিদ আলম বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির মু: খুরশিদ আলম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এরা হলেন, বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর জমা দেওয়া সব মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং শেষ ধাপে বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করা হবে।
১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম

১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হয়েছিলো রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানে অলআউট হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে ফাইনালে উঠতে ১৩৪ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচের শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। দেখে-শুনে ব্যাট করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার। তবে জুটিটা বড় হয়নি। ৩০ রানে থামে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। আর ৩৭ বলে ৪১ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। পরের পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দলনেতা নাজমুল হোসেন শান্ত ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে আউট হন। এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩৫ রান। তাতেই মিরপুরের মতো মন্থর গতির পিচে মোটামুটি একটি সংগ্রহ পায় রাজশাহী। এদিকে রিপন মণ্ডল ১০ ও বিনুরা ৩ রান করেন। আর ১ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন পাঁচজন বোলার।
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল যুবাদের। কিন্তু বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা। পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। বাংলাদেশ সবমিলিয়ে ২ ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে।
নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত

নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত নাচোলে আগুনে পুড়ে খড়ের গাদা ভস্মীভূত হয়েছে। আজ দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হেফায়েজ মন্ডলের ছেলে মহবুল আলীর বাড়ির ছাদের উপর থাকা খড়ের গাদায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহবুল আলী বলেন, আজ দুপুরে অনাকাঙ্ক্ষিতভাবে খড়ের গাদায় আগুনের সূত্রপাত ঘটে। নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গতকাল রাতে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব। এতে বক্তব্য দেন— শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি কেতাবুল আলম, দপ্তর সম্পাদক আবদুল আখের, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, আম উদ্যোক্তা এনামুল হক স্বপন, শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা। বক্তারা শিবগঞ্জে আমচত্বর নির্মাণ, আমের সমস্যা-সম্ভাবনা, প্রি-পেইড মিটার বাতিল, শিবগঞ্জকে যানজটমুক্ত, আম গবেষণা কেন্দ্র পুনর্নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য আলোচনা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিস হতে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পুনঃস্থাপনের দাবি তুলে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক কমিটির মাধম্যকে সবাইক সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চাঁপাই উৎসবে গুণীজন হিসেবে সম্মাননা পাওয়ায় আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাতুলী ইউনিয়নের মিডল চর নামক স্থান থেকে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ, নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আলতাফ উদ্দিন মেম্বার ওরফে ফিরোজ আলীর ছেলে আহাদ আলী কাজল ওরফে গোল কাজল। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, আজ বিকেলে সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মারফত মরদেহের খবর পেয়ে কাজলের পরিবার পুলিশকে জানালে, পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধগলিত মরদেহে নাকে, মুখে, মাথায়, কোমর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরই আঘাতগুলো ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের বরাতে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেবার পর নিখোঁজ হন কাজল। কাজলের পরিবার নিখোঁজের পর তার খোঁজ অব্যহত রেখেছিল। এ ঘটনায় তার স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা করে একটি অপহরণ মামলা করলে, পরে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, স্থানীয় একটি ঘটনার শালিশ নিয়ে এলাকায় বিরোধের পরদিন কাজল নিখোঁজ হন বলে পরিবার পুলিশকে জানিয়েছে। অন্যদিকে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা গেলেই, সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।
‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আসন্ন গণভোট- ২০২৬ এ ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রাথমকি ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে এই সরকার পুরোপুরি পক্ষপাতহীন নিরপেক্ষ নয়। জুলাই অভ্যূত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্ত তাঁদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পরা তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বিতর্ক করে কিছু ঐক্যমতের চেষ্টা করা হল। ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল। এখন এই চার্টার কিভাবে বাস্তবায়ন করা যাবে ? তখন অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু আইন তৈরী হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয় তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে। এছাড়া সংবিধানের মৌলিক কিছু সংস্কারের বিষয় আছে যা আধ্যাদেশ জারি করে করা যায় না। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতা আনতে গণভোট আয়োজন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ- সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ড. বিধান। তিনি সকলকে ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে কতগুলো প্রস্তার দেয়া হয়েছে যাতে জনগন যদি ‘হ্যা’ ভোট দেয় তবে সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। যে সরকাই ক্ষমতায় আসুক না কেন তারাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই ‘হ্যা’ সমাজের বৃহত্তর স্বার্থে। যাতে এভাবে আইন পরিবর্তণেরর মাধ্যমে সমাজে এক ধরণের পরিবর্তণ আমরা নিয়ে আসতে পারি। যাতে এই দেশে গণতন্ত্র বহাল থাকে। বৈষম্য কমে। তিনি তিনি সরকারি কর্মচারীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নৈতিক জোর বহাল রেখে কাজ করার আহব্বান জানান। যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হয়। বলেন, এ জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকতে হবে। তিনি সাংবাদিকদের মিথ্যা সংবাদের ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানান। তিনি সুষ্ঠ’ ভোট আয়োজনে সকলের সহযোগিতা চান। জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপত্বিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাবুদ্দিনসহ অন্যরা।
জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। আজ সকাল সাড়ে ১০ টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সামনে মাঠে এসে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টায় ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন,ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এসময় মাঠে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ এসি ল্যান্ড তৌফিক আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজ। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ/পিভিসি প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাকাণ্ড, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। গাড়ির অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে মানবপাচারকারীসহ ৪ বাংলাদেশী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে মানবপাচারকারীসহ ৪ বাংলাদেশী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে এক মানবপাচারকারী ও রাজমিস্ত্রীর কাজে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনাকালে ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল রাত ১২টার দিকে বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির একটি টহলদল সীমান্তের শূণ্যরেখা থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর আরো ৫ জন আটক হয়েছেন। গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করে। এর আগে গতকাল সকালে আরো ১৭ জন বাংলাদেশীকে সীমান্ত থেকে আটক করে বিজিবি। এ নিয়ে গতকাল দু’দফায় ২২ বাংলাদেশীকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের পর আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন শিশু, ৭ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন। আজ বিকেলে পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হবার পর তাদের কয়েকজনকে ইতিমধ্যে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অন্যদেরও প্রক্রিয়া চলছে। সংশ্লিস্ট ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ-ওসি আব্দুল বারেক দুই দফায় ২২ বাংলাদেশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।