শুক্রবারও চলবে মেট্রোরেল

শুক্রবারও চলবে মেট্রোরেল শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে দুপুর তিনটার পর থেকে ট্রেন চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারেও মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।’ ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

হাসানের জোড়া আঘাতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

হাসানের জোড়া আঘাতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ সাদমান ইসলাম ক্যাচ মিস না করলে প্রথম বলেই আউট হতে পারতেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু এরপর যতটা সময় থেকেছেন, ততটা সময় বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন তিনি। আগা সালমানকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন বড় জুটির দিকেই। কিন্তু দিনের দ্বিতীয় সেশনে তাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। বাংলাদেশও পায় ব্রেকথ্রু। পরের বলেও উইকেটের দেখা পান হাসান, জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও সেটি হয়নি। তবে তার জোড়া আঘাতে জয়ের সুবাস বেশ ভালোভাবেই পাচ্ছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে পাকিস্তান। লিড নিয়েছে ১৫৭ রানের। আগা সালমান ২৪ ও আবরার আহমেদ ২ রানে ব্যাট করছেন। আগের দিন খুররাম শেহজাদ আউট হলে খেলা শেষ হয়ে যায়। এরপর চতুর্থ দিনের শুরুতে সায়েম আইয়ুবের সঙ্গী হন শান মাসুদ। দিনের নবম ওভারে তাদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ড্রাইভ করতে গেলে মিড অফে তার দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৩৫ বলে ২০ রান করে ফেরেন আইয়ুব। টানা ছয় ওভার করার পর তাসকিনকে সরিয়ে আনা হয় নাহিদ রানাকে। এই পেসার দুর্দান্ত এক স্পেলই করেন। টানা তিন ওভারে উইকেট পান। শুরুটা হয় পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে দিয়ে। গুড লেন্থের বল বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান শান মাসুদ, কিন্তু বল ব্যাট ছুয়ে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ৩৪ বলে ২৮ রান করেন তিনি। পরের ওভারে এসে বাবর আজমও আউট হন। ১৮ বলে ১১ রান করার পর স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। পরের বলেই আরও একটি উইকেট পেয়ে যেতে পারতেন নাহিদ। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই রিজওয়ানের তুলে দেওয়া ক্যাচ বাঁ দিকে সরে নিতে পারেননি সাদমান। এরপরও অবশ্য উইকেট পেয়েছেন নাহিদ। ১০ বলে ২ রান করা সৌদ শাকিল নাহিদের বলেই ক্যাচ দেন উইকেটরক্ষক লিটনের হাতে। মধ্যাহ্নভোজের বিরতির আগে অবশ্য বাংলাদেশকে ভুগতে হচ্ছে রিজওয়ানের ক্যাচ ছাড়ার জন্য। দ্বিতীয় সেশনে নিজের প্রথম ওভার করতে এসেই পঞ্চম বলে রিজওয়ানকে (৪৩) ফেরান হাসান। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন এই পাকিস্তানি ব্যাটার। পরের বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ আলী।

বাংলাদেশে সীমিত আকারে খুলেছে ৫ ভারতীয় ভিসা সেন্টার

বাংলাদেশে সীমিত আকারে খুলেছে ৫ ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে সীমিত আকারে খুলেছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)। আজ আইভিএসি এক বার্তায় জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে। এছাড়া এ ৫টি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

অবশেষে ২৬২ রানে অলআউট বাংলাদেশ

অবশেষে ২৬২ রানে অলআউট বাংলাদেশ দীর্ঘদিন পর হাসলো লিটন দাসের ব্যাট। ক্রিজে ছিলেন শেষ ভরসা হয়ে।দলের বিপদে হাল ধরার পর তুলে নিয়েছেন অসাধারণ সেঞ্চুরি। এরপর ছুটছিলেন ১৫০-এর দিকেও। তবে সে পর্যন্ত যেতে পারেননি তিনি। তার থেমে যাওয়ায় লিডের দেখা পায়নি বাংলাদেশও। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে ২৬২ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। পাকিস্তান লিড পেলো ১২ রানের। ফলে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামবে স্বাগতিকরা। ২৬ রানেই ৬ উইকেট হারানো বাংলাদেশ ২৬২ পর্যন্ত যায় লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে। লিটন-মিরাজ সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়ে লড়াকু পুঁজির ভিত গড়ে দেন। ১৯১ রানের মাথায় মিরাজ ১২ চার ও ১ ছক্কায় ৭৮ রান করে ফিরলেও লিটন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২২৮ বল খেলে ১৩টি চার ও ৪ ছক্কায় ১৩৮ রান করে আউট হন ২৬২ রানের মাথায়। সেই রানেই নাহিদ রানা এলবিডব্লিউ হলে অলআউট হয় বাংলাদেশ।বল হাতে পাকিস্তানের পেসার খুররম শাহজাদ ২১ ওভারে ৩ মেডেনসহ ৯০ রান দিয়ে ৬টি উইকেট নেন। আর মীর হামজা ও সালমান আগা নেন ২টি করে উইকেট। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। অল্পের জন্য জাকির হাসান বেঁচে যান আবরার আহমেদ ক্যাচ ধরতে না পারায়। তার সামান্য সামনে পড়ে বল, যদিও উদযাপন করে ফেলেছিলেন আবরার। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট হয়, বল আগে পড়েছিল মাটিতে। এরপর জাকির আরও একবার সুযোগ পান। মীর হামজার বল জাকিরের প্যাডে লাগে, জোরালো আবেদনও হয়; কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয়নি পাকিস্তানও। পরে রিপ্লেতে দেখা গেছে, স্টাম্পে আঘাত হানতো বল। পরের ওভারে এসেই অবশ্য জাকিরের উইকেট তুলে নেন খুররাম শেহজাদ। সেই আবরার আহমেদের হাতেই মিড উইকেট অঞ্চলে ক্যাচ দেন ১৬ বলে ১ রান করা এই ব্যাটার। পরের ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে বোল্ড করেন খুররাম। দুই বল পর একই ভাগ্য বরণ করতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্রেফ ৫ বলের ব্যবধানে তিন উইকেট তুলে বাংলাদেশকে পাহাড়সম চাপে ফেলে দেন খুররাম। পরে যত সময় গড়িয়েছে, তত সেটি বেড়েছে। উইকেটের দেখা পান সকাল থেকে দারুণ বল করা মীর হামজাও। ২ বলে কোনো রান করার আগেই তার লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দেন মুমিনুল। অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও পারেননি দলের হাল ধরতে। ৯ বলে ৩ রান করে মীর হামজার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। খুররামের বলে এলবিডব্লিউ হন ১০ বলে ২ রান করা সাকিব। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এ অবস্থায় ভেঙে পড়াটাই ছিল অনেকটা অনুমিত দৃশ্য। কিন্তু সেটি বদলে দেওয়ার কাজটি করেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে এগোতে থাকে বাংলাদেশ। লাঞ্চের পর এসে দুজন হাফ সেঞ্চুরিও তুলে নেন। তাদের জুটি দেড়শ ছাড়ালে রেকর্ড গড়ে ফেলে। ৩০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর ১৫০ রানের জুটি হয়নি আন্তর্জাতিক ক্রিকেটেই। কিন্তু রেকর্ডের রানকে আর খুব বেশি বড় করতে পারেননি মিরাজ। খুররাম শেহজাদের কিছুটা লাফিয়ে উঠা বল ডিফেন্ড করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। ১২৪ বলে ৭৮ রান করেন মিরাজ। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি তাসকিনও। ৫ বলে ১ রান করে এলবিডব্লিউ আউট হয়েছেন খুররামের পরের ওভারে। এরপরই চা বিরতির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আশা হয়ে ছিলেন লিটন। মিরাজ না পারলেও তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে অসাধারণ এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ১৭১ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দারুণ খেলতে থাকা লিটন শেষদিকে একাই হাল ধরেছিলেন। মিরাজের পর তাকে অনেকটা সময় সঙ্গ দিয়ে গেছেন হাসান মাহমুদ। ৫১ বলে ১৩ রান নিয়ে অপরাজিত থাকেন হাসান। তবে অপরপ্রান্তে লিটন নবম উইকেট হিসেবে বিদায় নেন। ২২৮ বল খেলে ১৩৮ রান করেন তিনি। ১৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংস। লিটনের পর শেষদিকে নাহিদ রানা (০) দ্রুত বিদায় নিলে আর লিড পাওয়া হয়নি বাংলাদেশ।

ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা 

ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা  এ সপ্তাহ থেকে ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার বেশি কোনো গ্রাহক তুলতে পারবে না। এর আগে টাকা উত্তোলনের পরিমাণ চার লাখ থাকলেও আজ  থেকে নিরাপত্তাজনিত কারণে বেঁধে দেওয়া পরিমাণের বেশি কেউ তুলতে পারবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। গত সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। এর আগেও বাংলাদেশ ব্যাংকের এসংক্রান্ত নির্দেশনায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি বার্তা পাঠিয়ে বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তরে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে হচ্ছে। তবে নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

৪০তম বিসিএস থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন ২০৮ জন

৪০তম বিসিএস থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন ২০৮ জন উপজেলা/থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০৮ জনকে নিয়োগ প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে এ নিয়োগ হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৯ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

পুলিশের ঊর্ধ্বতন ২৬ কর্মকর্তার বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৬ কর্মকর্তার বদলি বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতি আদেশক্রমে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অতিরিক্ত ডিআইজি (টিডিএস) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোসলেহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত আবু নাছের মোহাম্মদ খালেদ, ও অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরে, ট্যুরিস্ট পুলিশের এসপি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সরদার নুরুল আমিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জিএম আজিজুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে, এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমান, মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’, শাটডাউন তুলে নেয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’, শাটডাউন তুলে নেয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। আজ দুপুর ২টা থেকে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. আবদুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকেই সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিক্যালের সব জরুরি বিভাগ, বহিঃবিভাগের সেবা। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে, আজ বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। একই সঙ্গে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগেও একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তিনি চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা বিধানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চিকিৎসকরা গতকাল নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। এই ঘটনায় একাত্মতা প্রকাশ করেছেন ঢামেকের নার্স ও কর্মচারীরা।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮ যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ৩১ আগস্ট ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই রয়েছে। ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশুদুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে এবং আরেকজন হাসপাতালে। মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড জানিয়েছে, বাসটি স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে, বাসের টায়ার ফেটে গেছে এবং এরপরেই দুর্ঘটনা ঘটেছে। ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মানুষের হতাহতের ঘটনা সবসময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।’

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ আসন্ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। সেই ড্রাফটে নাম লিখিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই টাইগার লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট হ্যারিকেন্স। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ। আজ ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ হোবার্ট হ্যারিকেন্স। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছেন হোবার্ট হারিকেন্স। সেখানে তরুণ এই ক্রিকেটারকে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার এই লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব। কিন্তু তিনিও ২০১৫ সালের পর থেকে এ লিগে খেলেননি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছিলেন।