শারদীয় দুর্গাপূজা : পুলিশ সুপারের সঙ্গে মন্দির কমিটির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা : পুলিশ সুপারের সঙ্গে মন্দির কমিটির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে পুলিশ প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা  অনুষ্ঠিত হয়েছে।  আজ সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আরমান হোসেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক পলাশ দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, গোমস্তাপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সচিন দেব বর্মণ, নাচোল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন চন্দ্র বর্মণ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, শিবগঞ্জের পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গড়গড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাসসহ অন্য নেতৃবৃন্দ। সভায় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, জেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। সব ধরনের গুজব থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনে ব্যবস্থা নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন পূজাম-পের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, ২৪ ঘন্টায় পদ্মায় পানি কমেছে ১৫ সেমি ও মহানন্দার ২ সেমি

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, ২৪ ঘন্টায় পদ্মায় পানি কমেছে ১৫ সেমি ও মহানন্দার ২ সেমি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানি কমতে শুরু করেছে। সামান্য হলেও উন্নতি হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। তবে পানি বন্দি মানুষের দূর্ভোগ বাড়িয়েছে গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি। আজ সকাল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় গড়ে ৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। স্থানীয়রা জানিয়েছে, প্রায় ১০ দিন তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে হাজার হাজার বিঘা নদী তীরবতী ও নীচু জমির মূলত: মাসকলাই সহ বিভিন্ন কৃষি ফসল। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৬ হাজার ৮১০ জন। পানি হ্রাস অব্যহত থাকলেও যে সব বাড়ি ও স্থাপনা নিমজ্জিত, যে সব পরিবার পানিবন্দি তাদের জীবন যাত্রা স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। বিশেষ করে তলিয়ে যাওয়া কাঁচা সড়ক চলাচল উপযোগি সহতে সময় লাগবে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে সেগুলো শুরু হতেও সময় লাগবে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬ টায় পদ্মা প্রবাহিত হচ্ছিল ২১. ১৫ মিটারে, গত ২৪ ঘন্টায় পদ্মা ১৫ সেমি কমেছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.১২ মিটারে, তবে গত ২৪ ঘন্টায় মহানন্দার পানি কমেছে ২ সেমি। তবে জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি বৃদ্ধি পেয়েছে ৬ সেমি, যার এর বিপদসীমা ২১.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি ১৯.১৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, আপাতত বন্যার কোনো আশংকা নেই এবং পদ্মা, মহানন্দার পানি কমতে শুরু করেছে। আর পানি কমা অব্যহত থাকার আশা করা হচ্ছে। গতকাল থেকে জেলাবাপী শুরু হওয়া বৃষ্টিপাত বন্যার উপর প্রভাব ফেলবে না বলে আশা করা হচ্ছে । তবে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলার নদীগুলোর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ ফসলী জমির পরিমান এখন ১ হাজার ৯৮৯ হেক্টর। এর মধ্যে ১ হাজার ৯৩২ হেক্টর মাসকলাই। নতুন করে কোন জমি প্লাবিত হয়নি। তবে, জেলায় বন্যায় বেশি আক্রান্ত শিবগঞ্জ উপজেলা। এরপর সদর ও গোমস্তাপুর উপজেলা। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক। শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, সবথেকে ক্ষতিগ্রস্থ পদ্মাবেষ্টিত পাঁকা ইউনিয়নে আশ্রয় কেন্দ্রে ও আশপাশের উঁচু বাড়িতে পানিবন্দি মানুষের মাঝে দ্রুত শুকনো খাবার দেয়া হবে। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পদ্মা কমতে শুরু করেছে। কাঁচা সড়ক তলিয়ে পানিবন্দি দেড় হাজার পরিবার। নিমজ্জিত অর্ধশতাধিক বাড়ি, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। সদরের নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ২ হাজার পরিবার পানিবন্দি। নদীভাঙ্গন ও বন্যা উভয় দুর্য়োগে ক্ষতিগ্রস্থ ৫২০ জনের তালিকা প্রশাসনে জমা দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন, এদের আপাতত ২০ কেজি করে চাল দেয়া হবে। পরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে আরও সাহায্য পেলে করা হবে।

নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত নাচোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষে মাদকের ভয়াবহতা রোধ, বাল্য বিবাহ, গুজব, ডেঙগু জ্বর সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নূর কামাল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ন কবীর আজম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাইন অপারেটর রাশেদুল আলম।

এসএসসি ২০২৫-এর ফরম পূরণ ও টেস্টের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ২০২৫-এর ফরম পূরণ ও টেস্টের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ২৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জীবিতপুত্রিকা’ পালনের সময় নদী এবং পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে ৩৭ জন শিশু ও সাত নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুর উপচে যাওয়ায় স্নান করতে গিয়ে পৃথক কয়েকটি ঘটনায় ৪৬ জন পানিতে ডুবে মারা গেছেন। তিনি জানান, বন্যার পানির জন্য এসব জায়গায় আগের থেকে সতর্কতা জারি করা ছিল। কিন্তু উৎসব উদযাপনের জন্য মানুষজন নদী ও পুকুরের পানির বিপজ্জনক স্তর উপেক্ষা করে গোসল করতে নেমেছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে। বিহার রাজ্যের ১৫টি জেলাজুড়ে মঙ্গলবার থেকে এসব মানুষের ডুবে যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে। জানা গেছে, হিন্দুদের ওই উৎসবের নাম ‘জিতিয়া পর্ব’। সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই উৎসব পালন করে থাকেন। তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে স্নান করতে যান মায়েরা। ওই কর্মকর্তা বলেছেন, কর্তৃপক্ষ আরো তিনজনের মরদেহ উদ্ধারের কাজ করছে। রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে প্রবল বৃষ্টির কারণে বর্তমানে বিহারের প্রায় সব নদ-নদীতে পানির তীব্র স্রোত রয়েছে। সেই স্রোতে ভেসে গেছে শিশু ও অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জিতিয়া উৎসব পালনের সময় রাজ্যজুড়ে প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতে হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় বিভিন্ন উসবের সময় মন্দিরগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসব পালন কিংবা পূজা অর্চনার সময় পদদলনের ঘটনাও ঘটে। গত জুলাই মাসে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দুদের এক ধর্মীয় সমাবেশে পদদলনে অন্তত ১১৬ জন নিহত হন। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ছিল। এছাড়া ভারত প্রত্যেক বছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার ঘটনা দেখা যায়। গত জুলাইয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ভারতে যাবে ২ হাজার ৪২০ টন ইলিশ, ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি

ভারতে যাবে ২ হাজার ৪২০ টন ইলিশ, ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথমে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টনের অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এই ইলিশ রফতানির জন্য ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতে ইলিশ রফতানির জন্য ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে। যেসব প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে সেগুলো হলো- সততা ফিশ ফিড, এস এ আর এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, লাকি এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, রিপা এন্টারপ্রাইজ, আরিফ সি ফুডস, জারা এন্টারপ্রাইজ, রুপালী সি ফুডস লিমিটেড, জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাশফি অ্যান্ড ব্রাদার্স, মহিমা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেড, রহমান ইমপেক্স, আসিফ ইমপেক্স, নোমান এন্টারপ্রাইজ, যমুনা অ্যাগ্রো ফিশারিজ, পদ্মা অ্যাগ্রো ফিশারিজ, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সততা ফিশ, প্যাসিফিক সি ফুডস লিমিটেড, জেজে ট্রেডিং ইন্টারন্যাশনাল, সুমন ট্রেডার্স, সাজ্জাদ এন্টারপ্রাইজ, সততা ফিশ, আঁচল এন্টারপ্রাইজ, ২ এইচ ইন্টারন্যাশনাল, এমএপি ইন্টারন্যাশনাল, সরদার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট, ইউভা ট্রেডিং, ফারিয়া ইন্টারন্যাশনাল, আসফা ট্রেড ইন্টারন্যাশনাল, বিশ্বাস ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কোম্পানি, অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড ফুড করপোরেশন, জেএস এন্টারপ্রাইজ, মেসার্স আহনাফ ট্রেডিং, নাফিজা এন্টারপ্রাইজ, ডিপ সি ফিশারিজ লিমিটেড, মাসুদ ফিশ প্রসেসিং, আরকে ট্রেডার্স, বৃষ্টি এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ ও লোকজ ফ্যাশন। এসব প্রতিষ্ঠানের মধ্যে লোকজ ফ্যাশন ২০ টন, আর বাকি সবকটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে।

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। আজ আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। আইজিপি ময়নুল ইসলাম বলেন, পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী- এ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে। তিনি পূজা চলাকালে সিসিটিভি/আইপি ক্যামেরা সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানান। আইজিপি আশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে। সভায় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. শাহ আলম, অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খাঁন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র শীল, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী কল্পেশানন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। প্রসঙ্গত, এবার দেশের ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০ ২৩ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম খিয়ামে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে।দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলি হামলায় সোমবার শিশুসহ ১০০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে। লেবানিজস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আন্ত সীমান্ত হামলা এটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর এক নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এতে এই অঞ্চলের চারপাশে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্রমবর্ধমান এ সহিংসতায় জড়িয়ে পড়ে, যার মধ্যে হিজবুল্লাহ অন্যতম। ইসরায়েল সোমবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর তিন শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরায়েলে তিনটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সীমান্তে প্রায় এক বছর ধরে চলা সহিংসতার মধ্যে এদিনের হামলা সবচেয়ে মারাত্মক। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলের হামলা হয়েছে। এতে ১০০ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকরা রয়েছে, এদিকে বিশ্ব শক্তিগুলো ইসরায়েল ও হিজবুল্লাহকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। কারণ সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার কেন্দ্রবিন্দু গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণ ফ্রন্ট থেকে হঠাৎ করে লেবাননের উত্তর সীমান্তে স্থানান্তরিত হয়েছে। দক্ষিণ লেবাননের জওতার গ্রামের ৬০ বছর বয়সী গৃহিণী ওয়াফা ইসমাইল বলেন, ‘আমরা বোমাবর্ষণের মধ্যে ঘুমাই ও জেগে উঠি…এটাই আমাদের জীবনের বাস্তবতা হয়ে উঠেছে।’অন্যদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি লেবাননের জনগণকে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত সম্ভাব্য লক্ষ্যবস্তু এড়াতে বলেছেন। কারণ হামলা ভবিষ্যতে ও চলতে থাকবে। হাগারি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী ‘লেবাননের সর্বত্র বিস্তৃত সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে (আরো) ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাবে। পাশাপাশি তিনি বেসামরিকদের ‘নিজের নিরাপত্তার জন্য অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে’ বলেছেন। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিজবুল্লাহ বলেছে, তারা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থনে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। বিভক্ত লেবাননে, দেশের দক্ষিণ ও পূর্বের বড় অংশ এবং রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠগুলো হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়, যেখানে এই দল ঐতিহাসিকভাবে প্রভাব বিস্তার করেছে এবং তার শিয়া মুসলিমদের সমর্থন ভিত্তির জন্য বিভিন্ন পরিষেবা তৈরি করেছে।

ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান

ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান আরব আমিরাতে ইতিহাস গড়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমবারের মতো আইসিসির শীর্ষ পাঁচ দলের একটিকে হারানোর রেকর্ড গড়েছে তারা। সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও। শারজাহতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে স্রেফ ১০৭ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় আফগানিস্তান। এই রান তাড়ায় নেমে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে তারা। দ্বিতীয়টিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৩১১ রান। জবাবে স্রেফ ১৩৪ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রোটিয়ারা। ১৭৭ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা। যদিও শেষ ম্যাচে হারতে হয় তাদের। তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলে রশিদ-গুরবাজরা। এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন তরুণ ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। গড়েন বেশ কয়েকটি রেকর্ডও। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের দারুণ ইনিংস খেলার পর তৃতীয়টিতে করেন ৮৯ রান। ২৩ বছর বয়স পূর্ণ করার আগে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এই তালিকায় অষ্টম সেঞ্চুরিতে তাদের ওপর আছেন কেবল শচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক। অর্থাৎ, আর একবার সেঞ্চুরি করলেই এই দুজনকেও স্পর্শ করবেন গুরবাজ। অপরদিকে বোলিংয়ে বাজিমাত করেছেন রশিদ খান। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠে নামা এই তারকা স্পিনার দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইনজুরি বেশি হওয়ার কারণে অবশ্য খেলতে পারেননি তৃতীয়টিতে। কিন্তু আগের দুই ম্যাচ জয়ে আছে তার বড় অবদান। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর র‌্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান নবম। তাদের রেটিং পয়েন্টি ৮২। ৮৬ পয়েন্ট নিয়ে আফগানদের উপরে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা দলটি অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রুপেই রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আসরে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।

সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এবার সেই রেকর্ডে নাম লেখালেন আরলিং হালান্ডও। রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শততম গোলের দেখা পান নরওয়েজীয় ফরোয়ার্ড। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ১০৫টি ম্যাচ। সমান ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদের ২০১১ সালে শততম গোলের দেখা পান রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হালান্ডের। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোলহীন থাকতে হয় তাকে। কিন্তু প্রিমিয়ার লিগে ফিরে ঠিকই রোনালদোকে ছুঁয়ে ফেললেন তিনি। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়া হালান্ড প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলে করেন ৫২ গোল। পরের মৌসুমে ৪৫ ম্যাচ খেলে জাল কাঁপান ৩৮ বার। এবারের মৌসুমে গোলের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। সেই সঙ্গে করে ফেলেছেন দুটি হ্যাটট্রিকও।