১৭ বছর পর বিশ্ব একাদশে নেই মেসি

১৭ বছর পর বিশ্ব একাদশে নেই মেসি ২০০৬ সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নাম থাকাটা যেন অনিবার্য হয়ে উঠেছিল। আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার মেসি প্রায় দেড় যুগ বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু ২০২৪ সালে এসে সেই ধারায় ভাটা পড়ল। ২০২৩ সালের আগে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো টানা ১৬ বছর বিশ্ব একাদশে ছিলেন। এবার পর্তুগিজ মহাতারকাকেও ভোট দেননি সতীর্থরা। ইন্টার মায়ামির মেসি ও আল নাসরের রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়ে সপ্তাহখানেক আগে আলোচনায় এসেছিলেন। ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে শুধু মেসি-রোনালদোই সংক্ষিপ্ত তালিকায় স্থান পান। এদিকে, লিভারপুলের হয়ে একের পর গোলের দেখা পাওয়া মিশরীয় তারকা মোহাম্মদ সালাহও তালিকা থেকে বাদ পড়েছেন। বিশ্ব একাদশের তালিকায় প্রিমিয়ার লিগের পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনে, এডেরসন ও ব্যালন ডি’র বিজয়ী রদ্রি সেরা একাদশে রয়েছেন। লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও দলে জায়গা করে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ ছয়জন। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের সঙ্গে আরো রয়েছেন রিয়াল তারকা এন্টোনিও রুডিগার, সানি কারভাহাল ও সদ্য অবসরে যাওয়া টনি ক্রুস।

গেইলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রিয়াদ

গেইলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২০০ ছক্কার মালিক হন। অভিজ্ঞ এই ক্রিকেটার এবার ইউনিভার্স বস ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। মারকুটে ব্যাটার হিসেবে ক্যারিয়ারে খ্যাতি পাওয়া গেইল ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক। তাকে ছাড়িয়ে যেতে রিয়াদের আর মাত্র ২ ছক্কা হাঁকানো প্রয়োজন। টাইগারদের সঙ্গে ক্যারিবীয়ান ব্যাটিং দানবের রয়েছে ২০টি ছক্কা। রিয়াদের নামের পাশে ১৯টি ছক্কা রয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ওয়ানডেতে সাইলেন্ট কিলার নামে খ্যাত এই খেলোয়াড় সেই কীর্তি গড়ে ফেলতে পারেন। ওয়ানডে ফরম্যাটে দুই দলের লড়াইয়ে তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং বাংলাদেশের সৌম্য সরকার। তারা দুজনেই ১৪টি করে ছক্কা মেরেছেন।

ব্রাজিল-আর্জেন্টিনা থেকে ৪ জাহাজে এল সয়াবিন তেল

ব্রাজিল-আর্জেন্টিনা থেকে ৪ জাহাজে এল সয়াবিন তেল ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে করে ৫২ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসেছে। এসব তেল আমদানি করেছে বাংলাদেশের একাধিক শিল্প গ্রুপ। আজ সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, গত শনিবার ও আজ দুটি করে সয়াবিন তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এসব জাহাজে টিকে গ্রুপের আমদানি করা ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও মেঘনা গ্রুপের ৭ হাজার টন সয়াবিন তেল রয়েছে। সূত্র আরও জানায়, এমটি আরডমোর শায়ানি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে। জাহাজটি ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে। এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের দুটি জাহাজ থেকে তেল খালাস করা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অপরিশোধিত এসব তেল কারখানা থেকে পরিশোধন ও বোতলজাত হয়ে বাজারে আসতে ১৪-১৫ দিন সময় লাগবে। তারা বলছেন, বর্তমানে বাজারে সয়াবিন তেলের সংকট নেই। আসন্ন রমজানেও তেলের ঘাটতি থাকবে না।

অর্ধশত বিচারকের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

অর্ধশত বিচারকের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ অর্ধশত বিচারকের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজএ আদেশ দেন। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল, দুদক চেয়ারম্যান, সচিব ও মহাপরিচালককে বিবাদী করা হয়। গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধ শত বিচারক-কর্মকর্তার’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন রিটে যুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের অর্ধ শতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অনেকেই অবৈধ উপায়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। কেউ কেউ আবার হাজার কোটি টাকার মালিক। অনেকের আলিশান ফ্ল্যাট রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন কয়েকজন। শত শত বিঘা জামির মালিকানা অর্জন করেছেন কয়েকজন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও রয়েছে দুদকের কাছে।

টিসিবির ৫৭ লাখ কার্ড বাতিল করা হবে: বাণিজ্য উপদেষ্টা

টিসিবির ৫৭ লাখ কার্ড বাতিল করা হবে: বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ড দেওয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এজন্য ৫৭ লাখ কার্ড বাতিল করা হবে। আজ রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরো দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেওয়া দরকার। আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে। বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী জোগান বাড়ানোর প্রয়োজন। আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। উপদেষ্টা বলেন, ১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে। মুষ্টিমেয় সিন্ডিকেটধারীদের একজন দেশ থেকে পালানোতে ঘাটতি তৈরি হলেও বাজারে তার খুব একটা প্রভাব বোঝা যাচ্ছে না। সরকারি উদ্যোগে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের ভর্তুকি যেন প্রকৃতপক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।

দেশের ১ হাজার ১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ

দেশের ১ হাজার ১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ দেশের ১১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়। সেমিনারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য যাচাই-বাছাইয়ের পর এই খসড়া তৈরি করা হয়েছে। নতুন তালিকায় ৩৬৫টি নদী যুক্ত করা হয়েছে, যা ২০১১ সালে বাপাউবো বা ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় ছিল না। তবে ২০১১ সালের ৪০৫টি নদী এবং ২০২৩ সালের ১০০৮টি নদীর মধ্যে কিছু নদী তালিকা থেকে বাদ পড়েছে, যা পরবর্তীতে আরো যাচাই করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৫৬২

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৫৬২ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২৫৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০৩ জন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৭০২ জন। মারা গেছেন ৫২২ জন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

শেষ টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

শেষ টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই সিরিজের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকরা।সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ তাই স্বাগতিকদের জন্য মান বাঁচানোর লড়াই। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ

ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে ছিলো আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামে তারা। তবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাঘিনীরা। আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট আয়ারল্যান্ড। ১৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৭ রানে অল আউট হয় নিগার সুলতানারা। পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভারের আগেই টাইগ্রেসরা ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। এমন খাদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়ে নেন দলের স্কোরবোর্ডে। স্বর্ণা ২০ রান করে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। আর কোনো বড় ইনিংস করতে না পরায় ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকরা । আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার। তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল। শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।