কিডনির ক্ষতি প্রতিরোধ করবে যে ৫ খাবার

কিডনির ক্ষতি প্রতিরোধ করবে যে ৫ খাবার শীতকালে কিডনির স্বাস্থ্য বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে ওঠে। কারণ এসময় বিপাকীয় প্রক্রিয়াগুলো স্থানান্তরিত হয় এবং শরীরের কিছু অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়। এই অঙ্গগুলো ক্রমাগত বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে কঠোর পরিশ্রম করে। সঠিক সুপারফুড ঠাণ্ডা ঋতুতে সেই বোঝা ভালোভাবে কমিয়ে দিতে পারে। কিডনির কার্যকারিতা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং ক্ষতি রোধ করতে আপনার ডায়েটে বিশেষ করে রাতে রেনাল-বান্ধব সুপারফুড অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি খাবার সম্পর্কে যেগুলো কিডনির ক্ষতি প্রতিরোধ করবে- ১. বিটরুট অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ বিট রক্তচাপ কমাতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে পারে। উচ্চ ফাইবার সামগ্রী খাবার হজম করতে, শরীরকে পরিষ্কার করতে এবং কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। শীতকালীন সালাদ বা স্যুপে বিট যোগ করতে পারেন। বিটরুট শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ যা রক্তের প্রবাহ বাড়ায় এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে। ২. ক্র্যানবেরি ক্র্যানবেরি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং মূত্রনালীর সঙ্গে ক্ষতিকারক ব্যাকটেরিয়া লেগে থাকা বন্ধ করে কিডনিকে রক্ষা করে। ফলটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। কিডনি-বান্ধব খাদ্যের সুস্বাদু সংযোজন হিসাবে ক্র্যানবেরি জুস বা তাজা ক্র্যানবেরি বেছে নিতে পারেন। ক্র্যানবেরি হলো আরেকটি প্রিয় শীতকালীন ফল যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতার কারণে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধের জন্য পরিচিত। এর অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা কিডনির ক্ষতি রোধ করে। ৩. মিষ্টি আলু মিষ্টি আলু কিডনি স্বাস্থ্যের জন্য আরেকটি সুপারফুড যা ভিটামিন এ এবং সি, ফাইবার এবং পটাসিয়ামে পূর্ণ। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে এবং স্বাস্থ্যকর রক্তচাপকে সহায়তা করে। এই সুবিধাগুলো কিডনির কার্যকারিতা রক্ষার জন্য অপরিহার্য। ভিটামিন এ এবং সি, পটাসিয়াম এবং ফাইবারে পরিপূর্ণ এই আলু রক্তের গ্লুকোজ এবং রক্তচাপকে স্থিতিশীল রাখে, যা উভয়ই কিডনি রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। ৪. রসুন রসুন স্বাদ বাড়ায় এবং কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। অ্যালিসিন হলো রসুনে পাওয়া একটি প্রদাহরোধী যা রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবারে রসুন যোগ করলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়ার পাশাপাশি স্বাদও উন্নত হবে। রসুন এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য অ্যালিসিনের মাধ্যমে রক্তচাপ এবং কোলেস্টেরল কমিয়ে কিডনিকে রক্ষা করে। ৫. পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিডনির স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তবে অক্সালেট সামগ্রীর কারণে এটি পরিমিতভাবে খাওয়া উচিত, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। পালং শাক উচ্চ আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য অনেক পুষ্টি সমৃদ্ধ। কিডনি ভালো রাখতে এই শাক নিয়মিত পরিমিত খাওয়ার অভ্যাস করুন।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবা*নলে পুড়ছে তারকাদের বাড়িঘর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবা*নলে পুড়ছে তারকাদের বাড়িঘর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় হাজারো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা, একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা। জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কীভাবে ছড়াল এই ভয়াবহ আগুন। প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। হৃদয়বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’ তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা। খ্যাতনামী জেমি লি কার্টিস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন। জেমি লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।
১৭ বছর পর যা করেছি, তুমি ৭ বছরেই করে দিলে : রুক্মিণীকে দেব

১৭ বছর পর যা করেছি, তুমি ৭ বছরেই করে দিলে : রুক্মিণীকে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ক্যারিয়ার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দীর্ঘ মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম বছরেই পর পর দুটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী। শিগগিরই আসছে রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিনোদিনী’। বুধবার মুক্তি পেয়েছে সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম গান ‘কানহা’। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ও অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা। ‘বুমেরাং’ হোক বা ‘টেক্কা’ বা ‘বিনোদিনী’, বারবার নিজেকে ভেঙে নতুন করে সামনে আনছেন রুক্মিণী৷ বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করে চলেছেন। যা প্রশংসনীয় বলে মনে করেন দেবও। অভিনেত্রীর কথায়, দেব আমাকে সবসময় বলেন, ‘আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে।’ আসলে এই ছবির শুটিং যখন শুরু হয় তখন টলিপাড়ায় রুক্মিণীর মাত্র দু বছর হয়েছে। পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন বলে জানিয়েছেন রুক্মিণী। আসলে দেব নিজেকে ভেঙে অন্যধারার ছবি করতে ক্যারিয়ারে কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি, তাই প্রেমিকার প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও। রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই এই বিশেষ গানের নাচ শেখা শুরু করেন তিনি। অনেকেই ভয় পেলেও অভিনেত্রী থামেননি৷ গানের শুটিংয়ের ক্ষেত্রেও নানা বাধা এসেছে, এসব কিছুর পর অবশেষে গানটি মুক্তি পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। ৫ মিনিটেরও বেশি বড় হওয়ায় প্রথমে গানটি ছোট করার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান।
৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ

৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ পুনঃতদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে। এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে। তিনি বলেন, এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন তড়িৎ গতিতে শেষ করবো। তদন্ত শেষ। যত অল্প সময়ে সম্ভব। দুই-তিন দিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।সিনিয়র সচিব বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা বা তদন্তযোগ্য অপরাধ করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।
মক্কা-মদিনায় প্রবল বন্যা, একাধিক অঞ্চলে রেড এলার্ট জারি

মক্কা-মদিনায় প্রবল বন্যা, একাধিক অঞ্চলে রেড এলার্ট জারি সাম্প্রতিক বৃষ্টিপাতে সৌদি আরবে গুরুতর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চল এখন প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তা অনুযায়ী, পশ্চিম ও পূর্ব অঞ্চলে রেড এলার্ট এবং অন্যান্য অঞ্চলে কমলা স্তরের সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশটির বেশ কয়েকটি অঞ্চল, যেমন রিয়াদ, জেদ্দা, আল-বাহা, আসির এবং জাজান, এই পরিস্থিতির কারণে বেশি প্রভাবিত হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবৃষ্টি এবং আকস্মিক বন্যার থাকতে পারে। সৌদি কর্তৃপক্ষ বলছে, সিভিল ডিফেন্স ও রেড ক্রেসেন্ট, পরিস্থিতি সামাল দিতে পূর্ণ প্রস্তুত নিয়েছে। তারা সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে। উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা গুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনা রাস্তাঘাট ব্যাপক ভাবে প্লাবিত হয়েছে, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে, এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। নাগরিকদের এই পরিস্থিতিতে সতর্ক থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই বন্যা সৌদি আরবে বিরল এক আবহাওয়াজনিত চ্যালেঞ্জ তৈরি করেছে এবং তা মোকাবিলায় দেশটির সকল সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা সুখবর নিয়ে খেলতে নেমেছিলো বার্সেলোনা। সব রকম ঝামেলা মিটিয়ে লম্বা সময় পর দানি ওলমো ও পাও ভিক্তরকে নিবন্ধন করানোর অনুমতি পেয়েছে তারা। খুশির এই রং মাঠেও বজায় রেখেছে দলটি। আথলেতিক বিলবাওকে হারিয়ে নিশ্চিত করলো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালের ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার বিপক্ষে জয়ী দলকে ফাইনালে মোকাবেলা করতে কাতালানরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু জুল কুন্দের পাস থেকে আসা বল উড়িয়ে মারেন রাফিনিয়া। তবে সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে নেন গাভি। পেদ্রি থেকে আসা বল টেনে নিয়ে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডারকে। বক্স থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন তিনি। বিরতির পর ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথম গোল করা গাভির পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ইনজুরি থেকে ফেরা এই ফরোয়ার্ড। নিজেদের এই পারফরম্যান্স পরবর্তী সময়েও বজায় রাখে বার্সেলোনা। তবে আর গোলের দেখা পায়নি। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।
রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিলো বরিশাল

রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিলো বরিশাল দুই ওপেনার করলেন সাবধানী শুরু। তাদের বিদায়ের পর দলকে টেনে নিলেন কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়।শেষদিকে ফাহিম আশরাফ ঝড়ে বড় সংগ্রহই পেয়েছে বরিশাল। সিলেটে বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর রাইডার্স। ৬১ বলে ৮১ রানের এই জুটি ভাঙে কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরলে। রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার এদিন অবশ্য রান করেন।৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রান করার পর খুশদিলের হাতে ক্যাচ দেন শান্ত। ওই ওভারের প্রথম বলে শান্তকে আউট করার পর শেষ বলে তামিমকে ফেরান কামরুল রাব্বি। ৪ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৪০ রান করে আউট হন তিনি। তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্স। ৩৫ বলে ৫৯ রানের এই জুটি ভাঙেন আকিফ জাভেদ। ১৮ বলে ১ চার ও সমান ছক্কায় ২৩ রান করে আউট হন তিনি। ৪ বলে ২ রান করে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদও। এরপরই মেয়ার্সের সঙ্গী হন ফাহিম আশরাফ। উইকেটে এসেই ঝড় তোলেন তিনি। ৬ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে। শেষ অবধি অপরাজিত থেকে ২৯ বলে ৬১ রান করেন মেয়ার্স।
দুর্নী*তির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল: বাণিজ্য উপদেষ্টা

দুর্নী*তির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল: বাণিজ্য উপদেষ্টা টিসিবির এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। ফলে দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। এজন্য এক কোটি কার্ডের মধ্যে ৩৭ লাখ কার্ড নেই। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল তাদের বাদ দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, টিসিবি দিয়ে যে চাল বিক্রি করা হয়, সেটি আমরা পূর্ণমাত্রায় ব্যবহার করছি। আমরা বাজারে চাল সরবরাহ বাড়িয়েছি। ৫০ লাখ পরিবারকে (খাদ্যবান্ধব কর্মসূচি) কম দামে চাল দেওয়া হয়, সেটা শুরু হচ্ছে। টিসিবির স্মার্ট কার্ডধারী ৬৩ লাখ পরিবারকে এ সপ্তাহ থেকেই টিসিবি চাল দেওয়া শুরু করবে। এক কোটি বলা হলেও ৬৩ লাখ পরিবারকে কেন স্মার্ট কার্ডের আওতায় পণ্য দেওয়া হচ্ছে—এ বিষয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল। এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। এক কোটির মধ্যে যে ৩৭ লাখ কার্ড নেই, এর মধ্যে একজনও বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক, তাদের কাছেই পণ্য পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল তাদের বাদ দেওয়া হয়েছে। সংখ্যা একটিও বা কাউকে কমানো হয়নি। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আরও ৩৭ লাখ কার্ড বাড়াতে চাই। ক্রয় এবং বিপণনে স্বচ্ছতা আনার মাধ্যমে যদি এটা এক কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব হয়, আমরা সেটাও করব।
লস অ্যাঞ্জেলসে দাবা*নলে ৫ জনের প্রাণহা*নি

লস অ্যাঞ্জেলসে দাবা*নলে ৫ জনের প্রাণহা*নি ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা বুধবার এই খবর জানিয়েছে। দমকল কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের আলটাডেনার শহরতলীর ১০ হাজার ৬শ’ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসের প্রায় ১৫শ’ ভবন আগুনে পুড়ে গেছে এবং প্রায় ১ লক্ষ লোক বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। লস অ্যাঞ্জেলসের শেরিফ রবার্ট লুনা বলেছেন, এই পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারোনি জানিয়েছেন, পালিসেডস ও ইটঁন এলাকায় দু’টি দাবানলে ৭ হাজারের বেশি এলাকা পুড়ে গেছে। পালিসেডসের আগুনে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। আবহাওয়াবিদ ডেনিয়েল সোয়াইন জানিয়েছেন,প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ম্যারোনি বলেছেন, ২৪ ঘন্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রনে আসেনি বরং আরো অবনতি হয়েছে। এরইমধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন।আগুন নেভাতে ১ হাজার ৪শ’ দমকলকর্মী কাজ করছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডেলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। গত মঙ্গলবার ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ২ হাজার ৯শ’ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন। কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা মনিকা এবং মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কমপক্ষে ২ হাজার ৯শ’ ২১ একর পুড়ে গেছে। ইতোমধ্যে আগুনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঐ এলাকার বাসিন্দা মার্টিন স্যানসিং বলেছেন, গত ২০ বছরের মধ্যে দাবানলের এই রকম ভয়াবহতা আর কখনো দেখিনি। কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ছবিতে আরো দেখা গেছে, অগ্নি নির্বাপক কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের শিখা বাড়ি ঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে। এদিকে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা অগ্নি নির্বাপক কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ১৫ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
রাজশাহী সহ পাঁচ জেলার ওপর দিয়ে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহ আরো বিস্তৃত হতে পারে

রাজশাহী সহ পাঁচ জেলার ওপর দিয়ে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহ আরো বিস্তৃত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়। পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বদলগাছিতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।