দেশি-বিদেশি মিডিয়া নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

দেশি-বিদেশি মিডিয়া নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি মিডিয়া নিয়ে খুব শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া প্রেস উইং আরও জানায়, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এবং সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য দেওয়া হয়েছে। এ বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একুশে পদক-২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন – আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাওয়ার যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাছাই করে সংস্কৃতি মন্ত্রণালয়।

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় হামলার শিকার চা দোকানী

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় হামলার শিকার চা দোকানী শিবগঞ্জে বকেয়া একশত টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু আলী নামে একজন চা দোকানী হামলার শিকার হয়েছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজীপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আহতের ভাতিজা আবদুল আহাদ জানান, দুপুর দেড়টার দিকে বাবু চাচার দোকানে চা পান করতে যান উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের তরিকুল ইসলাম। পরে তরিকুলের কাছে দোকানের বকেয়া একশত টাকা চান বাবু আলী। এ সময় তরিকুল ইসলাম টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়ে ওই চায়ের দোকান থেকে চলে যান। কিছুক্ষণ পর আবার চায়ের দোকানে এসে চাইনিজ কুড়াল দিয়ে বাবুকে অর্তকিতভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তরিকুল, মোহাম্মদ ও সিজু ওরফে সিজার। তিনি আরো জানান, চা দোকানী বাবু ডান পা, কোমর ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে দায়িত্বরত ডা. নাজমা খাতুন জানান, রোগীর অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।

তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে। মুক্তি পাবে সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপকর্ম। উদ্বোধনী খেলায় ৬ উইকেটে চককীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ নয়ালাভাঙ্গা ইউনিয়ন দল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।

শিবগঞ্জে অসহায়-দুস্থরা পেলেন চেক, চাল-কম্বল

শিবগঞ্জে অসহায়-দুস্থরা পেলেন চেক, চাল-কম্বল তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে অসহায়-দুস্থ ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১০০ জনের মাঝে ১ লাখ ৬ হাজার টাকার চেক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল-কম্বল ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত চাঁপাইনবাবঞ্জে শিবগঞ্জ উপজেলার পদ্মা’র শাখা পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। এটি মাঘী বান্নী গঙ্গা¯œান নামেও পরিচিত। আজ সকাল থেকে শুরু করে দিনব্যাপী শিবগঞ্জ পৌর এলাকা ঘেঁষা তর্তিপুর মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত ¯œানে অংশ নেন জেলার প্রায় সব এলাকা সহ বিভিন্ন জেলা থেকে দু’দিন ধরে বিভিন্ন যানবাহনে আসা আসা ধর্মপ্রাণ হিন্দুরা। পৌরনিক জাহ্নমুনির আশ্রমের কাছে চান্দ্র মাসের হিসেবে প্রতি বছরই সাধারণত মাঘ মাসে এই ¯œান অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা সহ নানা ধর্মীয় আচারে দিনটি পালন করেন ভক্তরা। নদীতে বিসর্জন দেন প্রিয়জনের দেহভষ্ম। পামোচন ও পূণ্যলাভের জন্য প্রার্থনা করেন। অকল্যাণ দূরের প্রার্থনা করেন। তর্তিপুর হিন্দুদের বিশেষত রাজশাহী বিভাগের হিন্দুরের একটি তীর্থস্থান। পবিত্র ভূমি। মহাশ্মশান কমিটি সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী বলেন, এ বছর প্রায় লক্ষ ভক্তের সমাগম হয়েছে। ঘাটে অনুষ্ঠিত হচ্ছে কীর্তন। তর্তিপূর এখন হিন্দুদের মিলনমেলা। ¯œানে আগত ভক্তরা মাটির ঘড়ায় বা বিভিন্ন পাত্রে করে জল নিয়ে যাচ্ছেন যা তাদের সারা বছর ধর্মীয় কাজে লাগবে। ¯œান করতে আসা শিবগঞ্জেরই ৯০ বছর বয়সী শান্তি দেবী বলেন, এই দিনটি পবিত্র। আমদেও পূর্বপরুষরা বহ যুগ থেকেই এই ¯œান করেন। আমরাও করছি। গঙ্গা জল পবিত্র। সারা বছর পুজোয় কাজে লাগবে। এদিকে ¯œানকে কেন্দ্র করে ঘাটের ওপরে বসেছে গ্রামীন মেলা। ঐতিহ্যবাহী খাবার, মনোহারি, কাঠের,বাঁশ, বেত ও লোহার আসবাবপত্র,বিভিন্ন সামগ্রী, প্রসাধনী, খেলনা অনেক কিছুই বিক্রি হচ্ছে। মেলায় সব ধর্মের, বিভিন্ন বয়সী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসছেন। মেলা কয়েকদিন চলবে। এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশে হাজার হাজার মানুষ ¯œানে অংশ নিয়েছেন।

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর আগামীকাল ৩৯ পেরিয়ে ৪০ ছোঁবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিন উদ্‌যাপনের আজ রাতে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকে যেন জন্মদিনের উপহারই দিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলের রাতে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলে। এদিন আল ওয়াসলের বিপক্ষে জয়ে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। পেনাল্টি থেকে এই গোল করেন তিনি। এরপর ম্যাচে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। এই ম্যাচে জোড়া গোলে ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯২৩–এ নিয়ে গেলেন রোনালদো। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর ৭৭ গোল দূরে দাঁড়িয়ে তিনি। বর্তমান ছন্দ ও ফিটনেস ধরে রাখতে পারলে এই লক্ষ্য অর্জন রোনালদোর জন্য মোটেই কঠিন কিছু নয়। যদিও একই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে খুব বেশি না ভাবার কথাই বলেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘যদি আমি এটা পাই, তবে দারুণ ব্যাপার হবে। কিন্তু আমি এটা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ছি না। বিষয়টা নিয়ে কথা বলা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।’ এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত-সমর্থকদের নতুন উদ্‌যাপনও উপহার দিয়েছেন রোনালদো। নতুন এই উদ্‌যাপনের সময় রোনালদো প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন এবং তারপর হাতটা নিচের দিকে নামিয়ে আনেন।

কানাডা-মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক আপাতত স্থগিত

কানাডা-মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক আপাতত স্থগিত কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের সঙ্গে শেষ মুহূর্তের ফোনালাপের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের মার্কিন সীমান্তকে আরও শক্তিশালী করার জন্য সম্মত হয়েছেন। এর ফলে অভিবাসন এবং বিপজ্জনক মাদক ফেন্টানিলের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটি একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা পাচ্ছে। এর আগে, ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সঙ্গে একটি চুক্তি করেন। তিনি সেনা মোতায়েনের মাধ্যমে উত্তর সীমান্ত নিরাপদ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হন । তবে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে অবৈধ ফেন্টানিল পাচারের অভিযোগে মেক্সিকো ও কানাডা ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা দেন, যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এর বিপরীতে কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার কথা জানায়। কাছাকাছি ধরনের ঘোষণা আসে চীনের পক্ষ থেকেও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে এবং বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে। আর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছিলেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ নিশ্চিত করার কথা জানিয়েছেন ট্রাম্প।

৬ সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশ ৮ ফেব্রুয়ারি

৬ সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশ ৮ ফেব্রুয়ারি আগামী ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই দিন থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান ছয়টি কমিশনের প্রধানরা জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আসিফ নজরুল জানান, বৈঠকে আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি একই সাথে সংস্কার কমিশনের প্রধানরা সংস্কার কমিশনের আশু করণীয় কী, মধ্যম মেয়াদি কী আছে এবং দীর্ঘমেয়াদি কী আছে, সেগুলো পর্যালোচনা করে ভবিষ্যতে নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় কী আছে, সেগুলোর পর্যালোচনা, কমিশনগুলোর রিপোর্ট, সব রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আইন উপদেষ্টা আরও জানান, পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করা হবে। সংবিধান বাতিল নাকি পুনরায় লেখা হবে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, সংবিধান বাতিল বা সংশোধনীর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি কমিশনের প্রধানদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হবে। এরপর জাতীয় ঐকমত্য কমিশনে যারা বসবেন তারা কমিশনের প্রধান নয়, জাতীয় কমিশনের সদস্য হিসেবে বসবেন। আইন উপদেষ্টা বলেন, সংবিধানের ব্যাপারে কোন পদ্ধতিতে ঐকমত্যে পৌঁছানো হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত হবে। যদি রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে, সবাই মিলে কোনো একটি বিষয়ে আইনে পরিণত করতে, সামনে নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যদি একসাথে হয়, গণপরিষদের মাধ্যমে সে প্রস্তাবগুলো অনুমোদন পেতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত  নাচোলে আই.এস.সি দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিবাগত রাতে পৌর এলাকার ইসলামপুর ব্যান্ডমিন্টন কোটে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপদেষ্ঠা রহমত আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ি ও নওগাঁ জেলার নিয়াতপুরসহ বিভিন্ন উপজেলার ২৪টি ব্যান্ডমিন্টন দল অংশগ্রহন করে। প্রায় রাত্রি ৩টা পর্যন্ত এ খেলা চলে। এটুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার সাদি ব্যান্ডমিন্টন একাডেমী বিজয়ী হয়। যৌথভাবে রানার আপ হয় রহনপুর ব্রডব্যান্ড দল ও দিগন্ত ব্যডব্যান্ড দল। বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ট্রফি ও নগদ ১০হাজার টাকা ও রানা আপ রহনপুর ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৭হাজার টাকা এবং দিগন্ত ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৩হাজার টাকা প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন উপদেষ্ঠা তোহিদুল ইসলাম তুষার, কুরবান আলী, মোঃ রহমত আলী, ইসলামপুর স্পোটিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ। খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সাইদুর রহমান, মোঃ এজাবুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেসুর রহমান টুকু, সমাজসেবক আলিমুজ্জামান বুলবুল ও নাচোল প্রেসক্লাবের সভাপিত অলিউল হক ডলার প্রমূখ। উপদেষ্টা রহমত আলী আরো জানান, এই ক্লাবের মাধ্যমে সামাজিক কার্যক্রমে(মৃত বাড়িতে ও ইফতারির সময়) আমাদের নিজস্ব ডেকোটরের মালামাল বিনামূলে সরবরাহ করা হয়। এছাড়া যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা ব্যবস্থা করা হয়। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে।