প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন। আজ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে’। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি’। এ সময়ে উভয় নেতা ডব্লিউজিএস-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, ‘ডব্লিউজিএস সারাবিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’ মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি দশ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এতে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন, ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিবউদ্দিন, হিসাব রক্ষক দেলোয়ার হোসেন, ইউপি সদস্যরাসহ মুক্তিযোদ্ধা, ইমাম, পুরহিত, এনজিও কর্মী, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক,আদিবাসী লিডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মতবিনিময় সভা শেষে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ, বিশেষত নারী, জাতিগত এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষে প্রজেক্টের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের সমাপনী

রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের সমাপনী রাজশাহীর রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ৩দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রয়াসের রুরাল মাইক্রোএন্টারপ্রাইজেস ট্রান্সফরমেশন (আরএমটিপি) প্রকল্প আয়োজিত প্রশিক্ষণে গরুর খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ ও গর্ভবতী গাভীর পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, থেরিওজনোলজিস্ট ডা. নাজনীন নাহার। এছাড়া গরুর প্রজনন সংক্রান্ত রোগবালাই ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের প্রধান ল্যাবরেটরী ডা. অসীম কুমার প্রমানিক, গরুর প্রসব ও নবজাতক বাছুরের যতœ নিয়ে রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের উপপরিচালক ডা. গোলাম মোস্তফা, গরু পালনের আধুনিক প্রযুক্তি বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান। গরুর দুধের পুষ্টি বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেসের প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান। প্রশিক্ষণের শুরুতে গরু পালনের ক্ষেত্রে গরু নির্বাচন, সুস্থ গরুর বৈশিষ্ট্য, গরুর জাত, গরুর বাসস্থান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। আবাসিক প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী আংশগ্রহণ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ রাজশাহী বিভাগ এর মধ্যে গোদাগাড়ী, পবা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়। প্রকল্পের আওতায় ৫ হাজার জন খামারি এই প্রকল্পের আওতাভুক্ত। ইতোমধ্যে এই প্রকল্পের খামারিদের মধ্যে ইতিবাচক ফলাফল এবং আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়।
দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত সদর উপজেলায় বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প সংলাপের আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, গোবরাতলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম, ইমাম সেরাজুল ইসলাম, ডাসকো’র সুপার ভাইজার নির্মলা রাণী রায় সহ অন্যান্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস-২০২৫ উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি’র আয়োজনে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় অনুষ্ঠিত ওয়েবিনারে সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুজান ভাইজ এক ভিডিও বার্তায় বলেন, “রেডিও সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর সর্বাধিক বিস্তৃত এবং কার্যকর মাধ্যম। রেডিওর জন্য ইন্টারনেট, ব্যয়বহুল ডিভাইস বা এমনকি সাক্ষরতার প্রয়োজন নেই। এ কারণেই রেডিও এত কার্যকর। এই শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে পারি।” দিবসের প্রতিপাদ্যের ওপর উপস্থাপনা করেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। এরপর সাংবাদিক, কমিউনিটি রেডিওকর্মীসহ অন্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি রেডিওগুলো তাদের অনুষ্ঠানের মাধ্যমে জরুরি ইস্যুগুলো নীতিনির্ধারকদের নজরে আনতে এবং জলবায়ু ন্যায্যতার বিষয়ে জনপরিসরে আলোচনা তৈরিতে মতামত গঠন ও নীতি প্রভাবিত করতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক জাগরণ তৈরিতে কমিউনিটি রেডিওগুলো প্রহরীর ভূমিকা পালন করতে পারে। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, “যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবেলায় কমিউনিটি রেডিও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রচার, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে জলবায়ু অভিযোজন এবং জরুরি পরিস্থিতিতে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।” নূরে জান্নাত প্রমা বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার বিষয়গুলো কমিউনিটি রেডিওতে আরো জোরালো ভাবে উপস্থাপিত হলে তাদেরকে সমতার অবস্থানে আনার পথ সুগম হবে।” ওয়েবিনারে রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন ও রেডিও মহানন্দার প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। মুক্ত আলোচনায় অংশ নিয়ে রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিব হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের কমিউনিটিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চেলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার ফলে এই এলাকার টিউবওয়েলে পানি উঠেছে না। ডিপ টিউবওয়েল গুলোতে পানি আগের চেয়ে অনেক কম উঠছে। ঠিকমত কৃষি জমিতে পানি দেওয়া দেওয়া যাচ্ছেনা। এতে বেড়েছে চাষিদের উৎপাদন খরচও। এদিকে খরার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে প্রয়াসের ড্রট প্রকল্প কাজ করছে বলেও জানান তিনি। এছাড়াও ওয়েবিনারে বিভিন্ন কমিউনিটি রেডিও’র কর্মী, মিডিয়া পেশাজীবী, প্রতিবন্ধী অধিকার কর্মী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত

বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বেতার প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভায় বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার মো: ফয়সল আলম, উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন, উপ আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল সহ বিভিন্ন কমিউনিটি রেডিওর কর্মকর্তা, কলাকুশলী, বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা, শুভানুধ্যায়ীবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
হুমায়ুন ফরীদিকে হারানোর ১৩ বছর

হুমায়ুন ফরীদিকে হারানোর ১৩ বছর চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্তিমান অভিনেতা ছিলেন হুমায়ুন ফরীদি। বসন্তের রঙে বিষাদ ছড়িয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে তার চলে যাওয়ার ১৩ বছর কেটে গেলো। তিন দশকেরও বেশি সময় মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়েছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা। হুমায়ুন ফরীদির দেহ বিদায় নিলেও তার স্মৃতি এখনও ভক্তদের চোখ অশ্রুসিক্ত করে। ১৯৫২ সালের ২৯মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরীদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে ফরীদি ছিলেন দ্বিতীয়। ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন স্নাতক করতে। পরের বছর ১৯৭১ সালে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা শুরু করেন হুমায়ুন ফরীদি। সেখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ ঘটে। সেলিম আল দীনের কাছে নাট্যতত্ত্বে দীক্ষা নেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতেই সদস্যপদ পান ঢাকা থিয়েটারের। এই নাট্যদল থেকেই ছড়িয়ে পড়তে থাকে তার অভিনয়ের রঙগুলো। ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাট্য সম্পাদক। ঢাকা থিয়েটারের ‘শকুন্তলা’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’, ‘কীর্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’র মতো মঞ্চনাটকে অভিনয় করে নিজেকে প্রস্তুত করেছিলেন ফরীদি। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবে গ্রাম থিয়েটারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘নীল নকশার সন্ধ্যায়’ ও ‘দূরবীন দিয়ে দেখুন’ নাটকে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’কে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান। তার পরিচালিত সর্বশেষ নাটক ‘তখন হেমন্ত’ এবং অভিনীত ‘পূর্ণ চাঁদের অপূর্ণতায়’। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের তালিকায় রয়েছে- ‘ভাঙনের শব্দ শুনি’, ‘বকুলপুর কতদূর’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘একটি লাল শাড়ি’, ‘মহুয়ার মন’, ‘সাত আসমানের সিঁড়ি’, ‘একদিন হঠাৎ’, ‘অযাত্রা’, ‘পাথর সময়’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’, ‘কোথাও কেউ নেই’, ‘তিনি একজন’, ‘চন্দ্রগ্রস্ত’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘শৃঙ্খল’, ‘প্রিয়জন নিবাস’। তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ সিনেমার মধ্য দিয়ে হুমায়ুন ফরীদি বড় পর্দায় নাম লেখান। নব্বই দশকে বাণিজ্যিক সিনেমার পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘সন্ত্রাস’, ‘দিনমজুর’, ‘বীরপুরুষ’ ও ‘লড়াকু’ সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। এরপরেই দেশীয় চলচ্চিত্রে খল-নায়কের চরিত্র হিসেবে তিনি নন্দিত হন। শহীদুল ইসলাম খোকন ‘বিশ্বপ্রেমিক’, ‘অপহরণ’, ‘দুঃসাহস’সহ ২৮টি সিনেমার মধ্যে ২৫টিতেই রাখেন ফরীদিকে। এছাড়া হুমায়ুন ফরীদি ‘দহন’, ‘একাত্তরের যীশু’, ‘দূরত্ব’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘মায়ের অধিকার’, ‘অধিকার চাই’, ‘ত্যাগ’, ‘মায়ের মর্যাদা’, ‘মাতৃত্ব’ ও ‘আহা!’র মতো অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। আশির দশকের শুরুর দিকে মিনুকে বিয়ে করেছিলেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ফরীদি। ২০০৮ সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে।
বসন্ত রঙিন সাজ হবে ভালোবাসার দিনে

বসন্ত রঙিন সাজ হবে ভালোবাসার দিনে এবার একই দিনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বিউটি এক্সপার্ট ফারনাজ আলম জানালেন বিশেষ দিনে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কীভাবে সাজতে পারেন: ফারনাজ বলেন, এবার ভালোবাসা দিবসেই আমরা ঋতুরাজ বসন্তকেও বরণ করছি। এই দিনে শাড়ি, সালোয়ার-কামিজ, জিনস-টপস, ফতুয়া যেকোনো পোশাক পরুন। তবে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে সাজুন। দিনের সাজে হালকা মেকআপ করুন। ফাউন্ডেশনের হালকা বেজ করে, কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। গোলাপি বা ব্রাউন লিপস্টিক আর গালে হালকা ব্লাশন লাগান। চোখে হালকা রঙের শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন। আয়রন করে চুল খুলে বা ব্যাণ্ড দিয়ে বেঁধে রাখতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই কানের দুল পরুন। সারাদিনের জন্য তৈরি হয়ে গেলেন। এবার পছন্দের সুগন্ধি মেখে প্রিয়জনের সঙ্গে বের হোন। রাতে ইচ্ছেমতো সাজতে পারেন। পোশাক এবং সাজ হবে গাঢ় রঙের।ফাউন্ডেশন মুখে ও গলায় লাগিয়ে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফাউন্ডেশন দেওয়ার পরও মুখে যদি দাগ থাকে তাহলে কনসিলার ব্যবহার করুন। এবার কমপ্যাক্ট পাউডার দিন। ফাউন্ডেশন লাগানোর সময় চোখের ওপর ও নিচে ভালো করে মিলিয়ে দিন। চোখের তলায় কালি থাকলে কনসিলার দিয়ে নিন। এবার চোখের ওপর পাতাজুড়ে বেস আইশ্যাডো লাগান। দুই বা তিনটি শেড মিলিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন। ভ্রুর ঠিক নিচে হাইলাইটার লাগান। কাজল শুধু চোখের ভেতর লাগান, ওপরে ও নিচে আইলাইনার দিন। সবশেষে ২-৩ কোট মাশকারা লাগিয়ে নিন। গোলাপি, বাদামি শেডের ব্লাশন ব্রাশে নিয়ে নিন। একটু হেসে নিয়ে আপনার গালের আপেল পয়েন্ট সিলেক্ট করুন এবং চিক বোনে ব্লাশ লাগান। ঠোঁটে লিপ পেন্সিল দিয়ে হালকা করে আউট লাইন এঁকে নিন। তারপর ঠোঁটের মাঝখানে লিপ ব্রাশ দিয়ে লিপস্টিক লাগিয়ে নিতে পারেন অথবা লিপগ্লসও ব্যবহার করতে পারেন। পোশাক এবং সাজের সঙ্গে মিলিয়ে কানে গলায় ও হাতে পছন্দমতো গহনা পরুন। পছন্দের সুগন্ধি ব্যবহার করে আপনার বিশেষ দিনের সাজ পূর্ণ করুন।
দায়িত্ব নিচ্ছেন তুলসী গ্যাবার্ড, ট্রাম্পের আরেকটি জয়

দায়িত্ব নিচ্ছেন তুলসী গ্যাবার্ড, ট্রাম্পের আরেকটি জয় মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তুলসী গ্যাবার্ড। মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ এটি। তবে এর আগে তুলসী কোনো গোয়েন্দা সংস্থায় কাজ করেননি বা গোয়েন্দাসংক্রান্ত কোনো কমিটিতেও ছিলেন না। এত উচ্চ পর্যায়ের দায়িত্বে তুলসী অভিজ্ঞতা না থাকার ফলে তিনি কীভাবে ১০ হাজার কোটি ডলারের বিশাল ব্যয়ের এই কর্মযজ্ঞ সামলাবেন, তা নিয়ে সিনেটে বিতর্ক তৈরি হয়। তুলসির নিয়োগের বিরোধিতা করেন ডেমোক্রেটরা। পরে ৫২-৪৮ সিনেট ভোটে এই পদে তার পদায়ন নিশচিত হয়। তুলসীর পক্ষে পড়া ৫২ ভোটের সব কটিই রিপাবলিকান পার্টির সদস্যদের। ট্রাম্পের ক্যাবিনেটে এটি ১৪তম উচ্চপর্যায়ের নিয়োগ। যদিও রিপাবলিকান দলের সিনেটের সাবেক নেতা মিচ ম্যাককনেল তার মনোনয়নের বিরোধিতা করেছিলেন। গ্যাবার্ডের জন্য গোয়েন্দা কমিটির প্রথম ধাপ পেরোনো সহজ ছিল না। কিন্তু প্রাক্তন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হওয়া সত্ত্বেও তিনি রিপাবলিকানদের সমর্থন আদায়ে সফল হন। গ্যাবার্ড অতীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহানুভূতি দেখানোর কারণে সমালোচিত হয়েছিলেন। এছাড়া, তিনি জাতীয় নিরাপত্তার গোপন তথ্য ফাঁস করা অ্যাডওয়ার্ড স্নোডেনকেও প্রকাশ্যে সমর্থন করেছিলেন, যা অনেকের কাছে বিতর্কিত সিদ্ধান্ত ছিল। তবে, ৪৩ বছর বয়সী গ্যাবার্ড একজন মার্কিন সেনা রিজার্ভিস্ট এবং ২০২০ সালে ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। এখন তিনি গোয়েন্দা প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন এবং প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা সংক্রান্ত প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তুলসী গ্যাবার্ডের নিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নীতিতে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখন দেখার বিষয়।
জার্মানিতে গাড়ি চাপায় আহত অন্তত ১৫

জার্মানিতে গাড়ি চাপায় আহত অন্তত ১৫ জার্মানির মিউনিখে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মিউনিখে একটি গাড়ি একদল লোককে চাপা দেয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ১৫ জন আহত হয়েছেন, তবে সঠিক সংখ্যা নিশ্চিত করার জন্য আমরা এখনও জানা যায়নি। পুলিশ বলছে, ডাচাউর স্ট্রাসে এলাকায় একটি বড় অভিযান চলছে। ঘটনাস্থল থেকে চালককে আটক করা হয়েছে এবং তার আর কোনও বিপদ নেই। এটি আক্রমণ নাকি দুর্ঘটনা তা বর্তমানে স্পষ্ট নয়। মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুক্রবার শুরু হওয়ার কথা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বিকেলে আসবেন।