মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা

মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন পদ্মশ্রী জয়ী এ অভিনেত্রী। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে কন্যা ও পুত্র সন্তান রয়েছে। রাভিনার কন্যা রাশা চলতি বছরের শুরুতে বলিউডে পা রেখেছেন। অভিনেত্রী রাভিনার বাবার নাম রবি ট্যান্ডন। তিনিও প্রখ্যাত পরিচালক-প্রযোজক। জীবদ্দশায় নানাভাবে মেয়েকে পথ দেখিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ার ও অর্জিত অভিজ্ঞতা থেকে মেয়েকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাভিনা। মায়ের পরামর্শকে ‘গোল্ডেন অ্যাডভাইস’ বলে মন্তব্য করেছেন রাশা। কিছুদিন আগে ফিল্ম ফেয়ারকে সাক্ষাৎকার দেন রাশা থাদানি। মায়ের মূল্যবান পরামর্শের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “কেবল চলচ্চিত্রেই নয়, সাধারণ জীবনেও বিনয়ী হওয়া জরুরি। তবে আমার নানা আমাকে যে কথা বলেছিলেন, আমার মা-ও তা মেনে চলেছেন। আমার সঙ্গেও তা পুনরাবৃত্তি করেছেন। আর তা হলো— ‘সেটে পরিচালক হলেন বস। তুমি শুধু চুপচাপ শুনবে। কোনো মতামত দেওয়ার দরকার নেই, না। তোমাকে আত্মসমর্পণ করতে হবে, পরিচালক যা বলেন তা শুনতে হবে। কারণ তার একটি লক্ষ্য আছে এবং তিনি জানেন তিনি কী করছেন।” ‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশা থাদানির। সিনেমাটির ট্রেইলারে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। যদিও প্রেক্ষাগৃহে মুক্তির পর সাড়া ফেলতে পারেনি অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমা। এতে রাশার বিপরীতে অভিনয় করেন অজয় দেবগনের ভাগনে আমান দেবগন।রাবিনা ট্যান্ডনের কন্যার আসল নাম রাশা নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব। পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি রাশার আগ্রহ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টেও দেখা যায় তাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন রাশা। গানও গাইতে পারেন ১৯ বছরের এই অভিনেত্রী। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার নানা রবি ট্যান্ডনকে দিয়েছেন।
শচীনের নেতৃত্বে ভারতের ঘরে আরও একটি শিরোপা

শচীনের নেতৃত্বে ভারতের ঘরে আরও একটি শিরোপা ভারতের ইনিংসের সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলো গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। ভারতীয় ব্যাটসম্যানদের একেকটি শটে দর্শকদের সে কী উল্লাস। তাদের আনন্দ দ্বিগুণ করে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতলেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত মাস্টার্স দল। রায়পুরে গতকাল ফাইনালে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ২০ ওভারে ১৪৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার। রায়ডু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩*) ও স্টুয়ার্ট বিনি (১৬*)। ১৭ বল হাতে রেখেই জিতে যায় ভারত।
পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল। তবে আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট। দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি। টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হা*মলায় নি*হত বেড়ে ৫৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হা*মলায় নি*হত বেড়ে ৫৩ ইয়েমেনের হুতিরা জানিয়েছে, রোববার তাদের একাধিক অঞ্চলে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। একইসাথে রেড সি উপকূলে হোদাইদা বন্দরে নতুন করে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে রয়েছে পাঁচট শিশুও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসবাহি জানান, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচটি শিশু ও দুইজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, হুতিরা যদি ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলার হুমকি না তুলে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে যাবে। এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের অভিযান। বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে। রোববার হুতিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তবে তার যোদ্ধারা রেড সি-তে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, যদি তারা হামলা চালিয়ে যায়, তাহলে আমরাও আরও শক্তভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো। এদিকে, হুতিদের সামরিক বাহিনী দাবি করেছে, তারা মার্কিন হামলার পাল্টা জবাবে রেড সি-তে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে। তবে এই দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে বলেছেন, যখনই হুতিরা বলবে তারা আমাদের জাহাজে হামলা বন্ধ করবে, তখনই আমরাও তাদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা বন্ধ করবো। তবে ততদিন পর্যন্ত এই অভিযান থামবে না। এটি শুধু আমাদের জাহাজের নিরাপত্তার বিষয় নয়, বরং রেড সি-র মতো গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখা আমাদের জাতীয় স্বার্থ। ইরান অনেকদিন ধরে হুতিদের সহযোগিতা করে আসছে। এবার তাদের সরে দাঁড়াতেই হবে।
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ১০ম অবস্থানে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ১০ম অবস্থানে ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে দশম অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ১২১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ২০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার স্কোর ১৮১। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৭৭। পঞ্চম অবস্থানে থাকা ইরাকের বাগদাদের যার স্কোর ১৭২ এবং দশম অবস্থানে রয়েছে ঢাকা, যার স্কোর ১২১। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ভারতের ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ভিয়েতনামের ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল। আজ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম এবং গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহ-১ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার (১৫ মার্চ) জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে। তারও আগে গত ৫ মার্চ জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে পাকিস্তানের ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারতের ১১ হাজার মেট্রিক টন চাল।
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এজন্য তিনি মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আজ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিব বলেন, রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছেন। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। তারা বাড়ি ফিরতে চায়, মিয়ানমার তাদের মাতৃভূমি। নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান। মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দু’টি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। যত দেশ সম্ভব আমি কথা বলবো, যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে।’আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে, এমনটি প্রত্যাশা করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো আওয়াজ তুলবো। কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।’
শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগ : ৩জন গ্রেফতার

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগ : ৩জন গ্রেফতার শিবগঞ্জে ৮ বছরের বাক প্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের মধ্যে এক জনের বয়স ১৯ বছর এবং অন্য ২জনের বয়স ১৪ ও ১৩ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যায় বাক প্রতিবন্ধী ৮ বছরের ওই শিশুটি। এ নামাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শীকার হন। পরে বিষয়টি জানাজানি হলে, আজ সকালে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে সোর্পদ করে। তিনি আরও জানান, চিকিৎসার জন্য শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট লাশটি হস্তান্তর করা হয়। ৪৪ বছর বয়সী ভারতীয় নাগরিকের নাম বিজলী কুমার রায়। তার বাড়ি ভারতের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার চাক জামাল গ্রামে। পিতার নাম মৃত টুনা রায়। সোনামসজিদ ইমিগ্রেশন সুত্রে জানা গেছে- গত ২০২১ সালের ২৪ জুন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে শরীয়তপুর জাজিরা থানার পুলিশ বিজলী কুমার রায়কে আটক করে। পরে তাকে শরীয়তপুর কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি রাজশাহী সরকারি মেডিকেল হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ সীমান্ত দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃতের ছোট ভাই বদ্রী রায়ের নিকট সোনামসজিদ শুন্যরেখায় লাশটি হস্তান্তর করা হয়।
গোমস্তাপুরে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

গোমস্তাপুরে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সারাদেশের ন্যায় গোমস্তাপুরেও জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুইঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়ালসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচি পালনকালে নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা বলেন সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তর ও বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্তাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার জন্য জোর দাবি জানান তারা।