গোমস্তাপুরে  এসএসসি ও সমমনা পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৩৮ জন

গোমস্তাপুরে  এসএসসি ও সমমনা পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৩৮ জন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে গোমস্তাপুরে মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এরমধ্যে এসএসসিতে ২৩জন ও দাখিল পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মজিদ পরীক্ষায় ১৫ জন দাখিল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩৩ পরীক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩৩ পরীক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫ শুরুর প্রথম দিন অনুপস্থিত ছিলেন ২৩৩ জন শিক্ষার্থী। আজ সকালে সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী ২৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৭ শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী। এছাড়া ভোকেশনাল (স্কুল-মাদ্রাসা) বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৩ জন। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৭৩ পরীক্ষার্থী। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) মো:আতিকুর রহমান বলেন, জেলাব্যাপী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। কোন বহিস্কারের ঘটনা ঘটে নি। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা।

গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় ইসমাইল নামে এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদশীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বংপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা ইসমাইলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অটোরিকশাটির চালক ও রিক্সাটিকে আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয় স্থানীয়রা।

গোমস্তাপুরের ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী

গোমস্তাপুরের ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় গোমস্তাপুরে মোট ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে এসএসসিতে ২৬৩০ জন ও দাখিল পরীক্ষায় ৫১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৫ জন, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬২ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫১৩ জন দাখিল পরীক্ষায় অংশ নিবে।

শিবগঞ্জে পদ্মায় ভাসমান গ*লায় রশি পেঁচানো অর্ধগলিত মর*দেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মায় ভাসমান গ*লায় রশি পেঁচানো অর্ধগলিত মর*দেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় একটি রশি পেঁচোনো রয়েছে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে পাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাবুপুর বিশ^াসপাড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাত সোয়া ৮টার পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা কে বা কাহারা ওই ব্যাক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও ওয়ার্ড সদস্য কাজল আলী বলেন, পদ্মা নদীর ওই শাখা অংশটি এখন মরা নদী নামে পরিচিত। এখন সরাসরি পদ্মার সাথে এর যোগাযোগ নেই। ফলে মরদেহটি মূল পদ্মা থেকে ভেসে আসার কোন সূযোগ নেই। আবদ্ধ পানিতে মরদেহটি পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তিকে কেউ হত্যা করে মরদেহ ওই নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত এলাকার কেউ ওই ব্যাক্তিকে চিনতে পারেন নি। ২/৩ দিন আগে ওই ব্যাক্তির মুত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় রশি পেঁচানো প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

আমনুরায় সার ও কীটনাশক বিক্রেতাকে অর্থদণ্ড

আমনুরায় সার ও কীটনাশক বিক্রেতাকে অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলস্টেশন বাজারে লাইসেন্স ছাড়া রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগে মো. অলিউল ইসলাম নামের একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমনুরা রেলস্টেশন বাজারে লাইসেন্স ছাড়া রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ দোকান পরিদর্শনে যান এবং অভিযোগের সত্যতা ধরা পড়ে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত অলিউল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান জানান, লাইসেন্স ছাড়া কীটনাশক বিক্রির আইনগতভাবে কোনো সুযোগ নেই। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আমনুরায় আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের দেয়া হলো শিক্ষা উপকরণ

আমনুরায় আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের দেয়া হলো শিক্ষা উপকরণ চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষে তাদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। আজ সকালে মিশন প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত উৎসাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট এন্ড্রু জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ টুডু। অনুষ্ঠানে বক্তব্য দেন এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, এনএজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, আমনুরা মিশন যুবসংঘের সভাপতি জিহেস্কেল মুরমুসহ অন্যরা। বক্তারা আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের জ্যামিতিবক্স, কলম, স্কেল, ফাইল বক্সসহ শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেয়া হয়।

এ বছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

এ বছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার চলতি বছর বোরো মৌসুমে ৪ টাকা বেশি দরে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। ধান কিনবে সাড়ে ৩ লাখ টন আর চাল ১৪ লাখ টন। ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে চাল এবং ৩৬ টাকা কেজি দরে গম কেনার সিদ্ধান্ত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রসঙ্গত, গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কেনে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ধারাবাহিকভাবে বন্যা অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সার, চাল আমদানি করে মোটামুটি আমরা স্থিতিশীল ছিলাম। ফলে গতবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আমাদের পরিপূর্ণ হয়েছে। তিনি বলেন, এ বছরও আমরা ধান, চাল সংগ্রহ করবো। সেলক্ষ্যে আজকে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর ৩৬ টাকা কেজি দরে বোরো ধান, সেদ্ধ চাল ৪৯ টাকা, ৩৬ টাকা দরে গম কেনা হবে। এরমধ্যে ধান সাড়ে ৩ লাখ টন, সেদ্ধ চাল ১৪ লাখ টন এবং গমের জন্য কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চলতি বোরো মৌসুমে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে ধান, চাল ৪৯ টাকা, ৩৬ টাকা দরে গম কেনা হবে। ধান সাড়ে ৩ লাখ টন, চাল ১৪ লাখ টন এবং গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে তার সঙ্গে লাভ যুক্ত করে ধান, চালের দাম নির্ধারণ করা হয়েছে। হাওরে ধান কাটা শুরু হয়েছে। পয়লা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। কৃষি উপদেষ্টা সেখানে যাবেন, উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে। উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে আশা করছি তার থেকে বেশি উৎপাদন হবে। আগামীকাল সুনামগঞ্জে ধান কাটার উৎসবে যাচ্ছি।

পেটের চর্বি কমাতে হলে যা যা করতে হবে

পেটের চর্বি কমাতে হলে যা যা করতে হবে পেটে চর্বি জমে গেলে আমরা পেটের ব্যায়াম করি। কিন্তু ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র পেটের ব্যায়াম করে চর্বি কমানো সম্ভব নয়। কেন সম্ভব নয়?— চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। ফিটনেস বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এ এস তাজ একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা অনেকে মনে করি পেটের ব্যায়াম করবো এবং পেটের চর্বি কমে যাবে। শুধুমাত্র পেটের ব্যায়াম করে পেটের চর্বি কমানো সম্ভব না। আমরা যদি আমাদের পুরো শরীরকে একটা সুইমিংপুল হিসেবে ধরি, সুইমিংপুলে যখন আপনি পানি তুলেন তখন গভীর এবং অগভীর সব জায়গা থেকে এক সঙ্গে পানি কমবে। কিন্তু আমরা রেজাল্ট সর্ব প্রথম অগভীর জায়গায় দেখবো। সর্ব প্রথম দেখা যাবে সিঁড়ি থেকে পানি কমে গেছে। আমাদের শরীরটাও একই।’’ এ এস তাজ আরও বলেন, ‘‘মেয়েদের ক্ষেত্রে হিপ থেকে হাঁটু পর্যন্ত ফ্যাট জমে। চর্বির জন্য এটা গভীর জায়গা। আর ছেলেদের নাভি। মেয়েরা যদি অস্বাস্থ্যকর জীবন যাপন করে তাহলে তাদের হিপ থেকে নিচের দিকে চর্বি জমতে থাকবে। ছেলেরা যদি অস্বাস্থ্যকর জীবন যাপন করে সবার প্রথমে তাদের পেট মোটা হতে শুরু করে। সেক্ষেত্রে যদি স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করা যায়, তাহলে সবার প্রথমে পেট এবং হিপ থেকে চর্বি’ কমতে শুরু করে।’’ ‘‘যেকোন ব্যক্তি ডায়েট শুরু করলে সবার প্রথমে তার মুখ শুকিয়ে যায়। এরপর হাতের কবজি এবং পায়ের কবজি শুকিয়ে যায়। কারণ এগুলো হচ্ছে অগভীর জায়গা। পেটের চর্বি কমাতে ফুল বডি এক্সারসাইজ করতে হবে। যেন আপনার ব্রেন ফিল করে যে এই ব্যক্তির প্রত্যেকটা মাসল আগের থেকে বেশি কাজ করে। তখন আপনি রেজাল্টটা বেশি পাবেন। মেটাবোলিক রেট ফার্স্ট হবে। ব্লাড হার্ট থেকে হাতের আঙুল পর্যন্ত পৌঁছাবে। পায়ের আঙুল পর্যন্ত পৌঁছাবে এবং ব্রেন পর্যন্ত পৌঁছাবে। সুতরাং ফিটনেস পেতে হতে পুরো বডির এক্সারসাইজ করতে হবে।’’- যোগ করেন এ এস তাজ

মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা!

মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা! জনপ্রিয় ফ্যাশন শো মেট গালা’তে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন। বরাবরই স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম শুরু করেন কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারো কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিকমাধ্যমে ভেসে বেড়ায়। গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।