গাজায় ইসরায়েলি হা*মলা*য় আরও ১৩৮ জন নি*হত

গাজায় ইসরায়েলি হা*মলা*য় আরও ১৩৮ জন নি*হত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনে ১৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২৫ জন। ৪ জুলাই সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার-শুক্রবারের অভিযানে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। তাদের উদ্ধার করা যায়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছে আরও এক লাখ ২৬ হাজার ২২৭ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। তাদের এলোপাতাড়ি গুলিতে এক হাজার ২শ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাস বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। যুদ্ধবিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় অভিযান চালায় আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে ছয় হাজার ৭১০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও প্রায় ২৩ হাজার ৫৮৪ জন।
করাচিতে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে

করাচিতে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে করাচির লিয়ারির বাগদাদী এলাকায় শুক্রবার ৪ জুলাই ধসে পড়া একটি পাঁচতলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও আটজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন। এছাড়া তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও ৬ থেকে ৭ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি ঘনবসতিপূর্ণ লিয়ারির বাগদাদী এলাকায় অবস্থিত ছিল। এতে প্রায় ২০টি ফ্ল্যাটে ৪০ জনের বেশি বাসিন্দা ছিলেন। শুক্রবার হঠাৎই ভবনটি ধসে পড়ে, যার ফলে এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে শনাক্ত করতে ট্র্যাপড পারসন লোকেটর নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যা ধ্বংসস্তূপের নিচে হৃদস্পন্দন শনাক্ত করতে পারে। প্রতিটি স্তরের ধ্বংসাবশেষ সরানোর পর এই যন্ত্রটি ব্যবহার করা হয়, যার ফলে উদ্ধার প্রক্রিয়া ধীর হলেও নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে আরও ৭-৮ ঘণ্টা সময় লাগতে পারে। শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে করাচি কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, আমরা কাউকে জোর করে সেখান থেকে সরাতে পারি না। তিনি আরও জানান, ভবনটির অবৈধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে

দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা ও তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অধিবেশনে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও ‘আরাকান আর্মি’র মতো সশস্ত্র গোষ্ঠীসমূহের মধ্যকার চলমান সংঘাত মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং রোহিঙ্গাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে বলে বাংলাদেশের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার পরিষদকে অবহিত করে উল্লেখ করেন, রাখাইন রাজ্যে চলমান হত্যাযজ্ঞ, নিপীড়ন ও সহিংসতা এড়াতে শুধুমাত্র ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে অনুষ্ঠেয় উচ্চ-পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকটের সমাধানকল্পে বাস্তবমুখী ও সময়াবদ্ধ সমাধানও খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রসঙ্গত, জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত রেজ্যুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজ্যুলেশনে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়িত্ব গ্রহণের বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া এতে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহকে রাখাইনে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়। রেজ্যুলেশনটিতে রাখাইনে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি অবসানের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি রাখাইন রাজ্যের সব স্তরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গা মুসলমানদের অংশগ্রহণ ও অর্থপূর্ণ প্রতিনিধিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো স্থাপনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত ১৬ জুন শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশন আগামী ৯ জুলাই শেষ হবে
ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন। ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই সফর হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়। ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইতালি আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।
মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা

মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। আজ সকাল ৯টায় নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার শ্যালক আশফাক কাদেরী বলেন, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের মর্গে মরদেহ রাখা রয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে আসছেন। তিনি আসার পর জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে বনানী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত রয়েছে। প্রশাসক হিসেবে দীর্ঘ কর্মজীবনের অধিকারী এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অন্তর্ভুক্ত হন।প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বেই বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। বহির্শক্তির হস্তক্ষেপে সেটা সাজানো নির্বাচন ছিল বলে অনেকেই সমালোচনা করে থাকেন।
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২৯ জন এবং এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত

সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ৫৮ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক এক শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা। প্রসঙ্গত, ২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।
আলোর পাঠশালায় আম উৎসব

আলোর পাঠশালায় আম উৎসব রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের গাছের আম পেড়ে প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে আম দেয়া হয়। আম পেয়ে সকলে উৎফুল্ল মনে বাড়ি ফিরে। এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, সোনিয়া খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বাবুডাইং আলোর পাঠশালায় কয়েকটি আম গাছ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নিয়ে থাকে। এসব গাছের আম দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব করা হয়।
ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা। ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।