করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২৯ জন এবং এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত

সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ৫৮ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক এক শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা। প্রসঙ্গত, ২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।

আলোর পাঠশালায় আম উৎসব

আলোর পাঠশালায় আম উৎসব রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের গাছের আম পেড়ে প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে আম দেয়া হয়। আম পেয়ে সকলে উৎফুল্ল মনে বাড়ি ফিরে। এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, সোনিয়া খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বাবুডাইং আলোর পাঠশালায় কয়েকটি আম গাছ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নিয়ে থাকে। এসব গাছের আম দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব করা হয়।

ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা। ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১ জন

চাঁপাইনবাবগঞ্জ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫১ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ৩৪ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বাকি ১৭ জন বহির্বিভাগে শনাক্ত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হননি। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৪ জন। তাদের মধ্যে ১৯ পুরুষ, ১৯ জন মহিলা ও ৬ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৩ জনকে। এই ৩৩ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এই ৭ জনরে মধ্যে ৬ জন পুরুষ, ১ জন মহিলা রোগী রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। তাদের মধ্যে ৭ পুরুষ, ২৭ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪৭ জন ডেঙ্গু রোগী জেলা হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে। এছাড়া বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬৩ জন।

দেশে আরো ১৩ জনের করোনা শনাক্ত

দেশে আরো ১৩ জনের করোনা শনাক্ত দেশে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে গত এক দিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। এছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনও মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে। আজ ইরানের সংসদে নতুন এই আইন পাস হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনও সম্পর্ক ‘পৃথিবীতে দুর্নীতির’ অপরাধ হিসেবে বিবেচিত হবে। যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টারলিংকসহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এ অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ ১০টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনও নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনও চেষ্টা চালায়, তাকেই মৃত্যুদণ্ড পেতে হবে। এরসঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ ও এ ধরনের কনটেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে ‘বিভক্তি, ভয়’ তৈরি করে এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়’ তাদের ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনও ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের ‘মনোবল ক্ষতিগ্রস্ত করে’ তাহলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে ‘যুদ্ধপিপাসু’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি’ হিসেবে বিবেচিত হবে।

দেশে করোনার নতুন ঢেউ, জুনে ২২ জনের মৃত্যু

দেশে করোনার নতুন ঢেউ, জুনে ২২ জনের মৃত্যু পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বেড়েছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন একটি ঢেউয়ের মুখে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিচালিত সর্বশেষ কোভিড-১৯ সার্ভিলেন্স ‘ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স ও পিএইচওসি’ বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মে থেকে দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। জুন মাসে ১ হাজার ৪০৯ জন সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪ জন পজিটিভ শনাক্ত হন, যা পরীক্ষার ৯ দশমিক ৫১ শতাংশ। এটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে সময়কালে সর্বোচ্চ হার। এর আগে ২০২৩ সালের মে-আগস্ট এবং ২০২৪ সালের জানুয়ারি-আগস্টে সংক্রমণের হার ছিল ১ দশমিক ৫ শতাংশের বেশি। সর্বশেষ পাওয়া করোনা ভাইরাসের নমুনাগুলোর জিনোম সিকুয়েন্সিং করে ‘ওমিক্রন বিএ ২.৮৬’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা এর আগেও দেশে শনাক্ত হয়েছিল। আইসিডিডিআরবি চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নতুন দুটি সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি বৃদ্ধির তথ্য তুলে ধরেছে। জুন মাসের প্রথম ১০ দিনে ১৪টি জিনোম সিকুয়েন্স করা হয়। এর মধ্যে ১২টিতেই এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা ওমিক্রন জেএন.১-এর একটি উপশাখা। সম্প্রতি যেসব নমুনা পাওয়া যাচ্ছে, এর প্রায় সবকটিতে এক্সএফজি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সোমবার ৩০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন এবং এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে করোনায় মোট ২২ জনের মৃতু্ হয়েছে। চলতি বছরে করোনায় মারা যাওয়া ২২ জনই জুন মাসে মারা যান। দেশে এযাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪৭ শতাংশ। এ যাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। বর্তমান করোনা পরিস্থিতি বিষয়ে হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বাংলাদেশে করোনা বাড়ছে। আমার ব্যক্তিগত ধারণা, ছোট কিংবা বড় হোক আমরা করোনার আরেকটি ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছি। যে প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমানে আমরা যে সংখ্যক করোনা আক্রান্ত রোগীর তথ্য পাচ্ছি, তা প্রকৃত সংখ্যা নয়, আক্রান্তের একটা মাত্র অংশের তথ্য আমরা জানতে পারছি। বরফ খণ্ড যখন সমুদ্রের পানিতে ভাসমান থাকে, তখন বরফের ১২ ভাগের এক ভাগ পানির উপরে থাকে বাকিটা পানির নিচে থাকে। করোনার যে রোগীগুলোকে আমরা নির্ণয় করতে পেরেছি, সেটা হচ্ছে সেই ভাসমান অংশ। প্রকৃত সংখ্যা অনেক। আমরা নথিবদ্ধ মৃত্যু যে ২২ জন বলছি, আমাদের ধারণা এর বাইরেও অনেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সবমিলে বলা যায়, ছোট বড় কিংবা মাঝারি যাই হোন না কেন, একটি ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছি। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই ধরনটির সংক্রামিত করার ক্ষমতা বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতা এবং অচেতনতায় ধরনটি যেকোনো সময় শক্তিশালীও হয়ে উঠতে পারে। তাই সবাইকে যথেষ্ট সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সারা দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬

সারা দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৮৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩২২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট নয় হাজার ৪০৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৫৯ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক নয় শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।