চূড়ান্ত হলেও নতুন নেতা কৌশলের আশ্রয় নিচ্ছে ইরান

চূড়ান্ত হলেও নতুন নেতা কৌশলের আশ্রয় নিচ্ছে ইরান আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সম্ভাব্য সর্বোচ্চ নেতার নাম নিয়ে খবর প্রচার হয়েছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্যও বলেছিলেন, দ্রুতই নাম ঘোষণা করা হবে। কিন্তু সাতদিনেও তা না হওয়ায় গুজব ছড়ানোর ঘটনা ঘটছে। আলজাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তেহরান বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন হয়ে গেছে। কিন্তু নিরাপত্তা ও কৌশলগত কারণে তা এখনো ঘোষণা করা হচ্ছে না। জোহরেহ খারাজমি নামের ওই অধ্যাপক আলজাজিরাকে বলেছেন, বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস -এর আট সদস্য নেতা বাছাইয়ের প্রক্রিয়া বয়কট করেছেন- এমন খবর গুজব। পরবর্তী নেতার জীবন রক্ষা করা খুবই যৌক্তিক। সম্ভবত এই নিরাপত্তা প্রটোকলের কারণেই নাম ঘোষণা করা হচ্ছে না। অধ্যাপক খারাজমি আরও বলেন, গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু বাস্তবে কুর্দিরা ইরানের পক্ষেই আছে। বৃহস্পতিবার ইরানি বাহিনী ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অধ্যুষিত অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে একটি অভিযান চালিয়েছে। অধ্যাপক খারাজমি বলছেন, এসব খবর মূলত রাজনৈতিক প্রচারণা। ‘আমার মনে হয় এটা রাজনৈতিক প্রচারণা। ইরানিরা তাদের (কুর্দি) দমন করবে এমনটা আমি মনে করি না।’-বলেন অধ্যাপক খারাজমি।
বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই

বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করেন তিনি। সাংবাদিকদের বিরোল বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট ‘লজিস্টিক্যাল বিঘ্ন’ অনেক দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। কিন্তু বৈশ্বিক বাজারে পর্যাপ্ত ও বিশাল পরিমাণ উদ্বৃত্ত তেল রয়েছে তেল রয়েছে। জরুরি মজুত তেল বাজারে ছাড়ার বিষয়টি আইইএ বিবেচনা করছে কি না- এমন প্রশ্নের জবাবে বিরোল বলেন, সব ধরনের বিকল্পই টেবিলে রয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে কোনো সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। বিরোল আরও বলেন, আমরা মূলত সাময়িক একটি বিঘ্নের মুখে পড়েছি, এটি একটি লজিস্টিক্যাল বিঘ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ও এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে তেহরানের পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে আবারও মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, ইরান আনুষ্ঠানিকভাবে এখনো তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ না করলেও, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ‘পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জেনারেল। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে বুধবার (৩ মার্চ) দেওয়া এক পোস্টে জেনারেল সরদার জব্বারি বলেন, আমরা তেলের পাইপলাইনেও হামলা চালাবো ও এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না। আগামী কয়েক দিনের মধ্যেই তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাবে। এই হুমকির পরে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ ও উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পরিবহন হওয়া এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এদিকে সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ পর্যায়েই রয়ে গেছে। সংঘাত শুরু হওয়ার আগের দিন ২৭ ফেব্রুয়ারির পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় এক-পঞ্চমাংশ বেড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭৩ সালের তেল সংকটের পর বড় ধরনের জ্বালানি সরবরাহ বিঘ্নের সময় আন্তর্জাতিক সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে আইইএ গঠন করা হয়েছিল। সূত্র: এএফপি
জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল আল আকসা মসজিদে

জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল আল আকসা মসজিদে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুম্মার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ সংশ্লিষ্ট নির্দেশনা দেয় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। একইসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা। জানা গেছে, চলতি রমজানে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত দুই জুম্মায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে। প্রসঙ্গত, এবারের রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। উল্লেখ্য, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।
গ্রেফতারের পর প্রোফাইল ডিলিট করলেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স

গ্রেফতারের পর প্রোফাইল ডিলিট করলেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স ইকরার আত্মহত্যা নিয়ে শবনম ফারিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট বিয়ে করলে বলেন কত নম্বর বিয়ে, এত ঢং কইরেন না জামাই নিয়ে মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশসূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন ব্রিটনি স্পিয়ার্স। খবর পেয়ে ওয়েস্টলেক ভিলেজ এলাকায় গাড়িটি থামানো হয়। সে সময় চালকের আসনে ছিলেন ব্রিটনি স্পিয়ার্স। এ সময় তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। এরপর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। হাসপাতালের পরীক্ষায় তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়ায় যায়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় তল্লাশিকালে তার গাড়ি থেকে অজ্ঞাত একটি দ্রব্য উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার পর ব্রিটনি স্পিয়ার্সের আইনজীবী ও প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রস্তুত। জেলের পরিবর্তে তাকে পুনর্বাসনকেন্দ্রে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করবে তার টিম। এদিকে গ্রেফতার হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। সেই পোস্টে তিনি লিখেছিলেন ‘ইস, কাজটি আবার করলাম’ (Oops!… I Did It Again)। ভক্তরা ভেবেছিলেন হয়তো শখ করেই নিজের গাওয়া বিখ্যাত গানের একটি লাইন তুলে পোস্ট করেছেন ব্রিটনি। তবে এর সঙ্গে যে দুর্ঘটনার যোগ রয়েছে, প্রথমে কেউ-ই তা আঁচ করতে পারেননি। এ পোস্ট করার কিছুক্ষণ পর পপতারকা আরও অদ্ভুত এক কাণ্ড করে বসেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিলিট করে ফেলেন তিনি। সাধারণত ব্রিটনি তার জীবনের নানা মুহূর্ত বা নাচ, গান এ প্ল্যাটফরমে শেয়ার করতেন। এখন হঠাৎ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় ভালো আছি -তানিয়া বৃষ্টি

দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় ভালো আছি -তানিয়া বৃষ্টি এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল ছিল তার জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য অন্য সব বছরের চেয়ে আলাদা। ব্রেন টিউমার অপারেশনের পর বর্তমানে তিনি উত্তরার বাসায় পূর্ণ বিশ্রামে আছেন। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই শিল্পী। সম্প্রতি হাসপাতালে সেলাই কাটার পর চিকিৎসক ও নার্সদের সঙ্গে তার হাস্যোজ্জ্বল ছবি ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে। জীবন ও ক্যারিয়ারের এই কঠিন সময় এবং আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় এবং অগণিত শুভেচ্ছায় এই মুহূর্তে ভালো আছি। ডাক্তারের পরামর্শে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। অপারেশনের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সবার ভালোবাসা আমাকে দ্রুত সুস্থ হতে শক্তি দিচ্ছে। অসুস্থতার খবর শোনার পর সহকর্মীদের প্রতিক্রিয়া কেমন ছিল? আমার অনেক সহকর্মী ও শুভাকাক্সক্ষী বিভিন্ন মাধ্যমে নিয়মিত খোঁজ নিচ্ছেন। শারীরিক সীমাবদ্ধতার কারণে সবাইকে হয়তো উত্তর দিতে পারছি না, কিন্তু তাদের ভালোবাসা ও মমতা আমি প্রতি মুহূর্তে অনুভব করছি। সবাই আমাকে এতটা ভালোবাসেন, তা এই বিপদে না পড়লে হয়তো এভাবে জানা হতো না। আমার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে পারি। শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাৎ এই বিরতিকে কীভাবে দেখছেন? অভিনয় আমার প্রাণ। ক্যারিয়ারের শুরু থেকেই আমি মনে-প্রাণে অভিনয়কে ভালোবেসেছি। ঈদুল ফিতরের বেশ কিছু নাটকের কাজ হাতে ছিল, কিছু গুছিয়েও এনেছিলাম। কিন্তু হঠাৎ অসুস্থতা সবকিছু থামিয়ে দিল। তবে আমি বিশ্বাস করি, সুস্থ হয়ে ফিরলে আবারও দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। বিরতিটা অনিচ্ছাকৃত হলেও এটি আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছে। সাম্প্রতিক কাজ নিয়ে দর্শকদের ভালো সাড়া পাচ্ছিলেন… হ্যাঁ, সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’ ও ‘ছোবল’ নাটকে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছি। এ ছাড়া রায়হান খানের ‘ট্রাইবুনাল’ সিনেমাটিতে কাজ করাটাও ছিল দারুণ অভিজ্ঞতা। দর্শক যখন কাজ পছন্দ করেন, তখন শিল্পী হিসেবে দায়বদ্ধতা বেড়ে যায়। এই ভালোবাসাটাই আমাকে দ্রুত সেটে ফেরার জন্য তাড়না দিচ্ছে। এক যুগের ক্যারিয়ার নিয়ে আপনার উপলব্ধি কী? একটি রিয়েলিটি শোর মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল। এরপর বিজ্ঞাপন ও নাটকের দীর্ঘ পথচলা। আমি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণ করতে চেয়েছি। আজ পেছনে ফিরে তাকালে মনে হয়, দর্শকদের এই অকৃত্রিম ভালোবাসাই আমার সার্থকতা। জন্মদিনে (গতকাল) আমার একটাই চাওয়া, পুরোপুরি সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো।
৬৬ বছর বয়সে নীনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

৬৬ বছর বয়সে নীনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার স্পষ্টভাষী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে। বহু সামাজিক ধরাবাঁধা ধারণা ভেঙেছেন। কেবল তাই নয়, জীবনে বেশ কিছু সাহসী সিদ্ধান্তও নিয়েছেন। সমাজের মানসিকতা ও পিতৃতন্ত্র নিয়ে প্রায়ই খোলামেলা মত প্রকাশ করেন তিনি। এবার ৬৬ বছর বয়সে মা হতে যাওয়া গুঞ্জনে খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। গতকাল ভারতের হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত হয় রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারকাখচিত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে হাজির হন নীনা গুপ্তা। এ সময়ের একটি স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল; যাকে কেন্দ্র করে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ছবিতে দেখা যায়, অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছেন নীনা গুপ্তা। এর ওপরে সোনালি ফয়েল মোটিফ এবং সূক্ষ্ম জরির বর্ডার। শাড়ির সঙ্গে আইভরি রঙের আধুনিক হাল্টার-নেক ব্লাউজ বেছে নিয়েছেন এই অভিনেত্রী; যা তার কাঁধ ও কলারবোনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। মূলত, এ ছবিতে নীনা গুপ্তার পেট খানিকটা উঁচু দেখাচ্ছে। আর তা দেখে প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। একজন লেখেন, “নীনা গুপ্তার কি মা হওয়ার বয়স আছে?” অন্যজন লেখেন, “নীনা গুপ্তা কি অন্তঃসত্ত্বা?” আবার অনেকেই নীনা গুপ্তার পক্ষ নিয়ে লেখেন, “তার জীবন, তার পছন্দ; নিজের উপর মনোযোগ দিতে শিখুন। গর্ভবতী হওয়া বা না হওয়া তার পছন্দ। যাইহোক, সে দেখতে সুন্দর। ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি তিনি। একা হাতে কন্যা মাসাবাকে বড় করেন। কন্যার বয়স এখন ৩৬ বছর। ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ছিল ১৮ বছর। তবে দ্বিতীয় সংসারে নীনার কোনো সন্তান নেই। এখন মেহরার সঙ্গে দাম্পত্য জীবন পার করছেন নীনা।
সৌন্দর্য দেখতে গিয়ে নিজের জীবন বিপদমুখী করবেন না

সৌন্দর্য দেখতে গিয়ে নিজের জীবন বিপদমুখী করবেন না ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন এই তারকা। এবার তিনি কথা বলেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য এবং তা দেখতে যাওয়া দর্শনার্থীদের ঝুঁকি নিয়ে। গাজীপুরের ভাওয়াল গড় হিসেবে পরিচিত শাল-গজারি বনের বুক চিরে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বর্তমানে এই সড়কের বিভাজকে ফুটে থাকা হরেক রকম ফুল পথচারী ও চালকদের নজর কাড়ছে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মহাসড়কের ব্যস্ততম অংশে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা, যা তৈরি করছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। ভক্ত ও সাধারণ মানুষের সচেতনতা কামনায় তিনি লিখেন, এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপদজনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ। শুধুমাত্র সতর্ক করেই ক্ষান্ত হননি এই অভিনেতা, দিয়েছেন একটি চমৎকার বিকল্প পরামর্শও। তিনি মনে করেন, যান্ত্রিক মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে ফুল দেখার চেয়ে নিজের আঙিনাকে সাজানোই শ্রেয়। খায়রুল বাসার তার পোস্টে আরও বলেন, ‘বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।
ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব

ইফতারের টেবিলে রাখুন ফিশ ফিঙ্গার এবং গ্রিন চিকেন কাবাব ছোলা, পেঁয়াজু, বেগুনি তো ইফতারে রোজ রোজ খাওয়া হয়। স্বাদে বৈচিত্র্য আনতে মাঝে মাঝে বাসায় বানিয়ে ফেলুন ফিশ ফিঙ্গার কিংবা গ্রিন চিকেন কাবাব। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মোস্তারিনা পারভীন রুনি ফিশ ফিঙ্গার উপকরণ: রুই মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সেদ্ধ করা আলু বড় ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, মটরশুটি ১ টেবিল চামচ, গরম মসলার গুড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম পরিমাণমতো, ভাজার জন্য সাদা তেল পরিমাণ মতো, লবণ পরিমাণমতো। প্রস্তুত প্রণালি: রুই মাছ এক কাপ পানি, আদা-রসুন বাটা, হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা হলে পানি ঝরিয়ে মাছের কাঁটা বেছে নিন। মটরশুটিও সেদ্ধ করে নিন। এবার আলু সেদ্ধ করে ম্যাশ করে মাছের সাথে মিশিয়ে তাতে ব্রেডক্রাম, তেল, ডিম বাদে সব উপকরণ একসাথে মেখে নিন। মাখানো হয়ে গেলে ফিঙ্গারশেপে বানিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। গ্রিন চিকেন কাবাব উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, ধনিয়া পাতা বাটা আধা কাপ, পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাবাব মসলা ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা তেল পরিমাণমতো। প্রস্তুত প্রণালি: হাড়ছাড়া মুরগির বুকের মাংস চার কণা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। সাদা তেল আর লেবুর রস বাদে সব উপকরণ মুরগির মাংসের সাথে ভালো করে মেখে নিন। মেরিনেট করে নরমাল ফ্রিজে ১ থেকে ২ ঘন্টা রাখুন। ফ্রিজ থেকে বের করে লেবুর রস দিন। ভালো করে নেড়েচেড়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিন। ননস্টিক ফ্রাই প্যানে অল্প আঁচে এপিঠ ওপিট ভালো করে ভেজে নিন। বাদামি রঙ আসলে নামিয়ে নিন পরিবেশন করুন মজাদার গ্রিন চিকেন কাবাব।
লালশাক খাওয়া যে কারণে জরুরি

লালশাক খাওয়া যে কারণে জরুরি নারীদের মধ্যে আয়রনের ঘাটতি সবচেয়ে সাধারণ পুষ্টিগত উদ্বেগের মধ্যে একটি, বিশেষ করে মাসিক, সন্তান জন্মদানের পর রক্তক্ষরণ এবং পুষ্টির ঘাটতির কারণে। প্রাথমিক সতর্কতা লক্ষণের মধ্যে সাধারণত ক্লান্তি, চুল পড়া, ফ্যাকাশে ত্বক এবং ঘন ঘন দুর্বলতা অন্তর্ভুক্ত থাকে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আয়রন সমৃদ্ধ লাল শাক স্বাস্থ্যকর আয়রনের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। এছাড়া লাল রঙের অন্যান্য শাক-সবজিও এই তালিকায় রয়েছে। চলুন জেনে নেওয়ায যাক নারীর স্বাস্থ্যের জন্য লালশাক কেন জরুরি- ১. উদ্ভিদ-ভিত্তিক আয়রনের প্রাকৃতিক উৎস লালশাক নন-হিম আয়রনে সমৃদ্ধ, যা উদ্ভিদ-ভিত্তিক আয়রনের রূপ। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন অপরিহার্য, এটি লোহিত রক্তকণিকার (RCB) প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন বহন করে। নিয়মিত লালশাক খেলে তা আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে প্রজনন বয়সের নারীদের মধ্যে। ২. ভিটামিন সি এর সঙ্গে আয়রন শোষণ উন্নত করে লালশাকের একটি প্রধান সুবিধা হলো এতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আয়রনের শোষণ উন্নত করে। উদ্ভিদ-ভিত্তিক আয়রন প্রাণি-ভিত্তিক আয়রনের মতো সহজে শোষিত হয় না; তাই শোষণ বৃদ্ধির জন্য খাবারে লেবুর রস, টমেটো বা সাইট্রাস ফল যোগ করা উচিত। ৩. ফোলেট সমৃদ্ধ ভিটামিন বি৯, যা ফোলেট নামেও পরিচিত, সুস্থ লোহিত রক্তকণিকা গঠনে অপরিহার্য। লাল শাকে ফোলেট থাকে এবং তাই এটি উপকারী, বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের জন্য, যেখানে তাদের পুষ্টির চাহিদা বেশি থাকে। ফোলেটের পর্যাপ্ত ব্যবহার ভ্রূণের বিকাশে সহায়তা করে এবং কিছু জন্মগত ত্রুটির ঘটনা রোধ করে। ৪. ক্লান্তি কমায় আয়রনের ঘাটতি হলে সাধারণত কম শক্তি এবং দুর্বলতা দেখা যায়। আয়রন ছাড়াও, লাল শাকে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম খনিজও থাকে, যা পেশী বিকাশ, শক্তি এবং সামগ্রিক সুস্থতার জন্য উপকারী। সুস্থ হিমোগ্লোবিনের মাত্রার মাধ্যমে উন্নত অক্সিজেন সরবরাহ স্থায়ী ক্লান্তি কমাতে সাহায্য করে। ৫. ফাইবার সমৃদ্ধ, কম ক্যালোরি লালশাকে প্রচুর পুষ্টি থাকে কিন্তু ক্যালোরি কম থাকে। এতে প্রচুর ফাইবার থাকে, যা পাচনতন্ত্রে সাহায্য করে এবং পুষ্টির শোষণ বাড়ায়, পরোক্ষভাবে আয়রন শোষণে সহায়তা করে। শরীরের হরমোন স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক ওজনের ভারসাম্য নিশ্চিত করতেও এগুলো কার্যকরী ভূমিকা রাখে।
অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ শুরু

অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ শুরু ১৯৭৫ থেকে ২০২২। এই সময়ের মধ্যে ২০ বার হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। আয়োজক হওয়া তো দূরের কথা এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাই এশিয়ান কাপ নিয়ে চার বছর আগেও কোনো আগ্রহ ছিল না লাল-সবুজের দলটির। কিন্তু গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের ফুটবলে বইছে অন্যরকম এক আবহ। বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর থেকেই আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের ঘিরে নতুন স্বপ্নের জাল বোনেন ফুটবল সমর্থকরা। আসল লড়াইয়ে তাদের ফুটবল শৈলী দেখার অপেক্ষায় কোটি বাঙালি। সেই অপেক্ষা ফুরাচ্ছে মঙ্গলবার। এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে সিডনিতে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। তবে এশিয়ান কাপের সেরা ১২ দলের আসল লড়াই শুরু হচ্ছে আজ। পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ফিলিপাইনের বিপক্ষে। মেয়েদের এশিয়ান কাপ মানেই চীনের দাপট। এখন পর্যন্ত প্রতিযোগিতায় ৯ বার শিরোপা জিতেছে তারা। তিনবার করে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও চায়নিজ তাইপে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী চীন ও উত্তর কোরিয়া। আছে উজবেকিস্তানও। গ্রুপ ‘এ’তে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া বাকি দলগুলো হলো দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ ‘সি’তে খেলবে জাপান, ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও ভারত। প্রতিটি গ্রুপের সেরা দুটি করে ছয়টি এবং সেরা দুটি তৃতীয় স্থান অর্জনকারী দলবে উঠবে কোয়ার্টার ফাইনালে। এর মধ্যে চার কোয়ার্টার ফাইনালজয়ী দল সরাসরি টিকিট কাটবে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের। বাকি চার দল খেলবে প্লে-অফে। সেখান থেকে দুটি দল উঠবে বিশ্বকাপে। গ্রুপের দিকে তাকালে বাংলাদেশের সেরা দুই দলের একটি হওয়া কঠিন। পিটার বাটলারের দলের টার্গেট উজবেকিস্তান। ৯ মার্চ পার্থে এই ম্যাচ জিতলে তৃতীয় হওয়া সেরা দুটির একটি হওয়ার সম্ভাবনা জাগবে। তাতে খুলে যাবে বিশ্বকাপের দরজা। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ সিডনিতে। তাই বেশ কয়েকদিন ধরেই সেখানে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের দলটি। আর সিডনির জুবিলি স্টেডিয়ামে আফঈদাদের নিয়ে বাড়তি মনোযোগ কোচ বাটলারের। হাতে যেহেতু সময় কম, তাই শেষ মুহূর্তের ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ। ওয়েস্টার্নের বিপক্ষে প্রীতিম্যাচের পর এখন পুরো দলকে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন বাটলার। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচের আগে শনিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে মেয়েরা। এখন লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি, ‘এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুলত্রুটি হয় সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তো ওইটা শোধরানোর চেষ্টা করছি আমরা। ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তো ওখানে যা ভুলত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরে দেওয়ার চেষ্টা করছেন। ‘ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল। ফিজিও ইস্যুতে শুরুতে সমস্যা ছিল বাংলাদেশ শিবিরে। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে আশার কথা অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করেছে বাংলাদেশ।