তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। আবীর চট্টোপাধ্যায় সঙ্গে তার বন্ধুত্ব বহু পুরোনো এবং ইন্ডাস্ট্রিতে এই জুটির পর্দার রসায়নও দারুণ জনপ্রিয়। সম্প্রতি জয়া আহসানের কথায় আবীর চট্টোপাধ্যায়ের প্রতি তার মুগ্ধতা যেন এক অন্য মাত্রা পেল। জয়া জানান, ইন্ডাস্ট্রিতে বহু মানুষের সঙ্গে কাজ করতে হলেও আবীর চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রমী। তিনি একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ। জয়ার কথায়, ‘ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হলো, ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর। আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ। যদিও মাঝেমধ্যেই একটু টক-ঝাল গল্প হলে সকলেরই খুব ভালোলাগে। তবে ওর মধ্যেও নিশ্চয়ই সেটা আছে, নয় সেটা কেউ খুঁজে পায় না। অথবা আমরা দেখতে পাই না। অভিনেত্রীর ভাষ্যে, ‘পুতুল নাচের ইতিকথার জন্য আমরা কিছু দিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ওরে বাবা! আবীর ঢোকার সঙ্গে সঙ্গে সে যা হলো। আমাদের দিকে আর কে তাকাবে, আমাদের কথা কারও তখন কান দিয়ে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। সকলে শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে। মুগ্ধ নয়নে সকলে আবীরকে দেখছে। আমিও দেখছিলাম যে আহা কী অপূর্ব এই দৃশ্য। ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ। আবীর খুব সুন্দর মেনটেন করে। তিনি আরও বলেন, ‘আসলে আবীরের থেকে অনেক কিছু শেখার আছে। সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়। আবীর খুব সুন্দর ভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে। শুধু তাই নয়, কাজের জায়গাটাও ব্যালান্স করে। আসলে তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।’জয়ার কথায়, ‘ওর অনুভূতি খুব মন থেকেই আসে সেটা যার জন্যই হোক। এবং এই বিষয়টা কিন্তু ফেক নয়। আমি চাইব ও যেন সারাজীবন এমনই থাকে। আমরা যা করতে পারিনি বা পারি না সেটাই ও অতি যত্নে করে দেখায়। কত অবলীলায় আমরা বলে ফেলি কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন, ও সেটা ভুল প্রমাণ করে দেখিয়েছে বার বার।

যেসব অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যেসব অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন। আমিরুল বলেন, গত ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও তারা আসেনি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মামলার বিবরণে বলা হয়েছে, আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিব, কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা চাইতে যান তিনি। তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব’। এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম গত ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারি পরোয়ানার খবর উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। অভিনেত্রী তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।

মাদককাণ্ডে দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম, কড়া বার্তা দিলেন নোরা ফাতেহি

মাদককাণ্ডে দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম, কড়া বার্তা দিলেন নোরা ফাতেহি বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নতুন কিছু নয়। এর আগে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন অনেক তারকা। সম্প্রতি মাদক পাচার তদন্তে আরও কয়েকজন বলিউড তারকার পাশাপাশি সেই তালিকায় উঠে এসেছে নোরা ফাতেহির নাম। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন তিনি। এ অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন নোরা। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লিখেছেন, ‘আমি পার্টিতে যাই না। আমি বিরতিহীন কাজ করি। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। পার্টি করতে ভালোবাসেন এমন লোকদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। যদি ছুটি নিই, তাহলে দুবাইয়ের নিজের বাড়িতে বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। দাউদ ইব্রাহিমের মাদক পার্টির সাথে তার নাম জড়িত থাকার অভিযোগ নাখোস করে দিয়েছেন নোরা। তার দাবি, একটি গোষ্ঠি তার বদনাম ছড়ানোর জন্য মিথ্যা খবর ছড়াচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা প্রতিহত করতে চান তিনি। তিনি আরও লিখেছেন, ‘আমার মনে হয়, আমার নামটাই সবার কাছে সহজ লক্ষ্য। কিন্তু আর এটা হতে দেব না। অনেকে আমার বদনাম ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এর আগেও তারা মিথ্যা খবর ছড়িয়েছে কিন্তু তা কোনো কাজে আসেনি। এর আগে বিষয়গুলো নিয়ে আমি চুপ করে ছিলাম। কিন্তু এখন আর চুপ থাকবো না। সম্প্রতি নোরা ফাতেহিকে দেখা গেছে আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকা মন্দান্না অভিনীত ‘থামা’ ছবির ‘দিলবার কি আঁখো কা’ গানে। শিগগিরই দক্ষিণ ভারতীয় হরর সিনেমা ‘কাঞ্চনা ৪’-এও দেখা যাবে তাকে। সূত্র: ইন্ডিয়া ডটকম ও মাসালা

জনপ্রিয় মার্কিন গায়ক একন ভারতে কনসার্টে হেনস্তার শিকার

জনপ্রিয় মার্কিন গায়ক একন ভারতে কনসার্টে হেনস্তার শিকার জনপ্রিয় মার্কিন গায়ক একন বর্তমানে ভারত ভ্রমণ করছেন। এই সফরে কয়েকটি কনসার্ট করার কথা ছিল একনের। গত ৯ নভেম্বর ভারতে তার এই সফর শুরু হয়। তবে এবার ভারতে একনের ভাগ্য খুব একটা ফলপ্রসূ নয়। ব্যাঙ্গালুরুতে নিজের কনসার্ট চলাকালে তাইতো হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় এই মার্কিন গায়ক। গত শুক্রবার ১৪ নভেম্বর ব্যাঙ্গালুরুতে তার কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। জানা যায়, ব্যাঙ্গালুরুর অনুষ্ঠানস্থলের ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গাইছিলেন একন। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, গায়ক গান গাইতে গাইতে বারবার তার প্যান্ট টেনে তোলার চেষ্টা করছেন। ভিডিও ফুটেজ অনুযায়ী, ওই সময় একদল অতি-উচ্ছ্বসিত অনুরাগী তাকে জোর করে মঞ্চের দিকে বা দর্শকদের ভিড়ের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে তারা গায়কের প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেন। এই বিব্রতকর পরিস্থিতিতেও গায়ক মাথা গরম না করে গান চালিয়ে যান। তবে ভিডিওতে তার অস্বস্তি বেশ স্পষ্ট ছিল। পরিস্থিতির শিকার হয়েও তিনি গান বন্ধ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভারতীয় দর্শকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মন্তব্য বিভাগে এই অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে।

ক্লান্তি কাটার আগেই ব্যস্ততায় ফারিয়ার ডুব

ক্লান্তি কাটার আগেই ব্যস্ততায় ফারিয়ার ডুব ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। চলচ্চিত্র নিয়ে তার ব্যস্ততা অনেকটা কম। তবে বিদেশের শোগুলোতে তার ব্যস্ততা চোখে পড়ছে। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন। বিমানবন্দরের ক্লান্তি কাটার আগেই ইভেন্ট, ফটোশুট, সাংবাদিকদের মুখোমুখি হওয়া সবকিছু সামলাচ্ছেন এই তারকা। রয়্যাল ব্লু শাড়ির একটি ইভেন্টে হাজির হন ফারিয়া। সেখানে কথা বলতে গিয়ে ফারিয়া জানান, ভ্রমণ নিয়ে তার স্বপ্ন আর দেশের বাইরের অভিজ্ঞতা। হেসে নুসরাত ফারিয়া বলেন, “অনেক দেশ তো এখনো ঘোরা হয়নি। সাউথ কোরিয়া বাদ, আমেরিকাও যাওয়া হয়নি এখনো। আশা করি, এবার যাওয়া হবে। দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের কর্মক্ষমতা নিয়েও মন্তব্য করেন এই নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবসময় এমন এনার্জি থাকে না যে ২–৩ দিন ঘুম ছাড়াই কাজ করে যাওয়া যায়। দেশে ফিরেই ব্যাক-টু-ব্যাক শিডিউল সামলালেও নিজের ফিটনেস, স্টাইল আর ফ্যাশন কনফিডেন্সে বরাবরের মতোই দৃঢ় ফারিয়া। নীল শাড়ির সাম্প্রতিক ফটোসেশন সোশ্যাল মিডিয়ায় যেন আলাদা সাড়া ফেলেছে। অনেকেই লিখেছেন, “ফারিয়া মানেই স্টাইল গেম অন।

দেশবাসীর প্রতি মিথিলার আহ্বান ভোট দেওয়া বন্ধ করবেন না

দেশবাসীর প্রতি মিথিলার আহ্বান ভোট দেওয়া বন্ধ করবেন না বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’র মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতার মূল মঞ্চে। সম্প্রতি তিনি ভোটের মাধ্যমে পিপলস চয়েজে এক নম্বরে পৌঁছে দেশের জন্য নতুন মাইলফলক স্থাপন করেছেন। তবে একটি সেগমেন্টে বিকিনি পরায় তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের নেটিজেনদের কাছে। চলছে ট্রল। থাইল্যান্ড থেকে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলমান বিতর্কের বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করে প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেন এবং নিজের কষ্টের কথাও জানান। ভিডিওতে মিথিলা বলেন, ‌‘আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু আসে-যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্টে আছি। এত বড় দেশ থেকে একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করছে, এত কষ্ট, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, শৃঙ্খলা সবকিছু মেনে চলছে, এত এফোর্ট দিচ্ছে, তবুও যদি নিজের দেশের মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তা খুব কষ্টের। বিকিনি পরা নিয়ে ট্রোলের জবাব দিতে গিয়ে মিথিলা বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তবে টপ থার্টিতেও যেতে পারব না। আপনাদের চাওয়া যে আমি জিতি, সেই অনুযায়ী জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে কোনো ধর্মীয় বিষয় নেই, জিততে হলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হলে এটা করতে হবে। তিনি আরও বলেন, ‘এ জায়গাটা অনেক বড়। এতগুলো দেশের প্রতিযোগীদের সঙ্গে কম্পিটিশন করতে হলে আমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমার দেশের মানুষেরও আমাকে সমর্থন করতে হবে। মিথিলার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

ফারিণের নতুন অধ্যায় শুরু

ফারিণের নতুন অধ্যায় শুরু জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যুক্ত হলেন প্রযোজনায়, প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। গতকাল শুক্রবার ১৪ নভেম্বর দিবাগত রাতে সামাজিকমাধ্যমে ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি শেয়ার করে ফারিণ বলেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফড়িং ফিল্মস আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর আগে ফারিণ জানান, চলতি বছরের শেষদিকে তার গাওয়া একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে। তবে অভিনেত্রীর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক-সিনেমা নির্মিত হবে কিনা- এ বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। জানা যায়, মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। আপাতত প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত কাজ করাই তার প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া কলকাতার একটি সিনেমায় তার অভিনয় নিয়েও গুঞ্জন রয়েছে।

পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন

পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন টালিপাড়ায় নেমেছে শোকের ছায়া। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে নিমতলা ঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ‘পুতুলনাচের ইতিকথা’সিনেমায় অভিনয় করে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়ে ভদ্রার। অতিরিক্ত রক্তচাপ ও হৃদরোগের সমস্যার কারণে অস্ত্রোপচার সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছিল। হঠাৎই বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় এসএসকেএম হাসপাতালে, যেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে আরও একটি বড় অপারেশন হয়। মাঝে কিডনির সমস্যাও দেখা দেয়। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে শেষ হয়ে যায় অভিনেত্রীর লড়াই। প্রখ্যাত নাট্যনির্দেশক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী ছিলেন ভদ্রা বসু। অভিনয় ও নাট্যদুনিয়ায় সমানভাবে দক্ষ ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে অভিনয় করেছেন। ‘বেলা’ই ছিল তার শেষ সিনেমা। নাট্যচর্চাতেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তার পরিচালিত নাটক ‘গওহরজান’ দর্শক-সমালোচকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। অভিনেত্রীর দুই মেয়ে-দামিনী বসু ও আনন্দী বসু-নিয়মিত মঞ্চে অভিনয় করেন। মায়ের মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন তারা। সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদটি জানান দামিনী। অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমেছে গভীর শোক। অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করে লিখেছেন, “আর তো কেউ বলবে না-পাকামি করিস না, কানটা মুলে দেব। শোক প্রকাশ করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “মননে কিশোরী এক অভিনেত্রীকে হারালাম। মঞ্চ ও পর্দায় সমান উজ্জ্বল এই অভিনেত্রীকে হারিয়ে শোকার্ত শিল্পীসমাজ ও অনুরাগীরা। টালিপাড়ায় আজ যেন এক নিরবচ্ছিন্ন শূন্যতা।

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন। শাকিব খানকে তিনি বলেন, ‘শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। সুতরাং, তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে, আরেক নায়ক আরিফিন শুভকে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুভ, ওকেও, ওর একটা একসেপটেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে। তার কথায়, ‘দু’জনের সাথেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক। আমি মনে করি আমার সাথে যারাই কাজ করে, নতুন, পুরনো, আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে, হাহাহিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়। প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

ফুটবল নিয়ে কচি খন্দকারের সিনেমায় মোশাররফ করিম

ফুটবল নিয়ে কচি খন্দকারের সিনেমায় মোশাররফ করিম দু’জনের সম্পর্কটা বেশ পুরোনো। শুধু পর্দায় নয়, এর বাইরেও একে অপরের খুব কাছের। বলছিলাম, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কচি খন্দকারের কথা। অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন কচি। আর এই নির্মাতার বেশির ভাগ কাজেই পাওয়া যায় মোশাররফকে। শোবিজে কথা রটেছে, নাটক-টেলিছবির পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার। আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মোশাররফ করিমকে নিয়ে ‘মাই ডিয়ার ফুটবল’ নামের সিনেমার শুটিং শুরু করবেন কচি খন্দকার। এই নির্মাতা ও অভিনেতা জানান, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে ‘মাই ডিয়ার ফুটবল’। কচি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। আমার বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এই খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে। সিনেমার নাম প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘আমরা যখন ফুটবল খেলতাম, তখন ডিয়ার নামের বল ছিল। এই নামটি নিয়ে নস্টালজিক একটা বিষয় জড়িয়ে আছে। এ ছাড়া ডিয়ার শব্দের অর্থ প্রিয়। দুটি বিষয়কে একত্র করার জন্যই নাম রেখেছি “মাই ডিয়ার ফুটবল”। সব মিলিয়ে এমন একটি সিনেমা বানাতে চাই, যা সবাই উপভোগ করবে। সিনেমাটি নিয়ে বাকি শিল্পীদের সঙ্গেও কথা হচ্ছে নির্মাতার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। কচি খন্দকার বলেন, ‘এটা যেহেতু মফস্বলের গল্প তাই কুষ্টিয়া শহরে শুটিংয়ের পরিকল্পনা করছি। আগামী বছরের জুলাই-আগস্টের দিকে টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। তার আগে আগামী ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব। এর আগে, মোশাররফ করিমকে নিয়ে ফুটবলের গল্পে টেলিছবি বানিয়েছিলেন কচি। এবার বড় পর্দায় আসছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।