বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ–সালমান–ক্যাটরিনারা?

বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ–সালমান–ক্যাটরিনারা? ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর বসেছে। সেই বিয়েকে ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব দৃশ্যেই দেখা যাচ্ছে বিয়েতে জমেছে বলিউড তারকাদের মেলা। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুরঅনেকেই সেখানে নেচেছেন। তবে এ আয়োজন প্রথম নয়। প্রায়ই নানা ‘হাই প্রোফাইল’ বিয়েতে নিয়মিতই নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কার কত পারিশ্রমিক ধরা আছে? অনন্ত আম্বানির বিয়েতেও রণবীর সিংকে দারুণ নাচতে দেখা গিয়েছিল। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, একটি অনুষ্ঠানে তিনি নেন প্রায় ১ কোটি রুপি বা তার কিছু বেশি। আলিয়া ভাটকেও একসময় নিয়মিতই বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যেত। যদিও বিয়ের পর তাকে আর তেমন দেখা যায়নি। তবে অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে তিনি নেচেছিলেন। বলা হয়, বিয়ের আসরে নেচে তিনি নেন প্রায় ১.৫ কোটি রুপি। সালমান খান নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান জমিয়ে তোলেন। তার উপস্থিতিতেই যেন পুরো পরিবেশ বদলে যায়। তিনি নাকি একটি অনুষ্ঠানে নাচার জন্য ২ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। একসময় বিয়েতে নাচা নিয়ে আপত্তি থাকলেও রণবীর কাপুর নিজেই সেই ধারণা ভেঙেছেন। এখন নাচলে তিনিও নেন প্রায় ২ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন যেমন ছবিতে নাচে মুগ্ধ করেন, তেমনই বিয়ের মঞ্চেও তার নাচ দর্শক মাতিয়ে দেয়। তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি। ভিকি কৌশলও নাচেন প্রায় ১ কোটি রুপির বিনিময়ে। তবে ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক তুলনামূলক অনেক বেশি। বলিউডে ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’–সহ বহু হিট নাচের গানের নায়িকা তিনি। ফলে বিয়ের আসরেও মুহূর্তেই পরিবেশ গরম করে ফেলেন ক্যাটরিনা পারিশ্রমিক শোনা যায় প্রায় ৩.৫ কোটি রুপি। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকেও। তিনি নাকি নেন প্রায় ৩ কোটি রুপি। আর অক্ষয় কুমারের পারিশ্রমিক ধরা হয় প্রায় ২.৫ কোটি রুপি।

মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আদালতের একটি সূত্র। এক থাই প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন ২০২৩ সালে জাকাপং তাঁকে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় তিনি গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার ভুল প্রতিশ্রুতি দেন। আদালত জানায়, এই আচরণ প্রতারণার শামিল এবং আদালতে তাঁর অনুপস্থিতি পালানোর চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। মঙ্গলবার ছিল মামলার রায় ঘোষণার কথা, কিন্তু জাকাপং আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যম দাবি করেছে অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং নাকি ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, ‘এই আইনি প্রক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা বা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট। ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই ছিল বিতর্কে জর্জরিত। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ প্রচারণামূলক কনটেন্ট পোস্ট না করায় তিনি প্রকাশ্যে তাঁকে তিরস্কার করেন। অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগও করেন। পরদিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান ওই সঞ্চালক। ঘটনাটি নজর কেড়ে নেয় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও। মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকলেও ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে প্রতিষ্ঠানটি এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে বিক্রি করে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে।

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই সংক্রান্ত সকল তথ্য ও গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা ও রটনা’ বলে দাবি করেছেন এই অভিনেত্রী। তিশা তার বিবৃতিতে জানিয়েছেন, ছবিটির শুটিং উপলক্ষে তার বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা, ফ্লাইটের টিকিট নিশ্চিত করা এবং সেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা চুক্তিনামা অনুযায়ী সম্পূর্ণরূপে পরিচালক ও প্রযোজকের ওপর ন্যস্ত ছিল। এর কোনো ব্যত্যয় হয়ে থাকলে তার দায়ভার প্রযোজনা সংস্থার। তবে এই বিতর্কের সূত্র ধরে ছবিটির প্রযোজক সরিফুল সাবেক ভারতীয় গণমাধ্যমে পালটা অভিযোগ তুলেছেন। তিনি তিশার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার (তানজিন তিশা) জানা নেই। ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাত্র আট দিনের শুটিং বাকি রয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা শরমন জোশী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং গৌরব রায়চৌধুরী। এই পরিস্থিতিতে তানজিন তিশার পরিবর্তে বাকি অংশের জন্য একজন ওড়িয়া অভিনেত্রীকে দেখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘থার্সডে নাইট’-এ মিথিলার সঙ্গে কী ঘটেছিল

‘থার্সডে নাইট’-এ মিথিলার সঙ্গে কী ঘটেছিল   থার্সডে নাইট, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান–ফুর্তি। পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তির সময় যেন। বন্ধুদের সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি তো আনেইনি বরং তৈরি করেছে সমস্যা। কী এবং কেন সেই সমস্যা? ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ গল্পের সব উত্তর মিলবে। এটি মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। ২৬ নভেম্বর রাত ১২টায় কনটেন্টটি মুক্তি পাবে চরকিতে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ’থার্সডে নাইট’–এর ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে ’থার্সডে নাইট’-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পরার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াস। ফ্ল্যাশ ফিকশনটিতে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। এতে পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু–পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি। জাহিদ প্রীতম জানান, ‘থার্সডে নাইট’– এর গল্পটি এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তিনি। নির্মাতার দাবি, ফ্ল্যাশ ফিকশনটিতে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি বলছেন ‘রশোমন ইফেক্ট’। বিনোদন জগতে তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহির বন্ধুত্বের কথা অনেকের জানা। দুজনেই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরেই। তবে এটি তাদের একসঙ্গে প্রথম কোনো ফিকশন, জানান মাহি। অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘মিথিলা জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি। রোমান্টিক চরিত্রে এ সময়ের দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা ফররুখ আহমেদ রেহান। এখানে অবশ্য অন্যরকম। ছাত্রজীবনের রাফ–টাফ আর সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। রেহান বলেন, ‘জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল এবং সেটা পূরণ হলো। আমি মূলত ডিরেক্টরকে ফলো করি। তিনি যেভাবে চান সেভাবে কাজ করার চেষ্টা করি। এখানেও সেটাই করেছি। নির্মাতা এখানে আমার করা চরিত্রটি নিয়ে যেভাবে ভেবেছেন, সেটা আমার কাছে দারুণ লেগেছে। একটু অন্যরকম বলে আমিও খুব মজা পেয়েছি কাজটি করে। ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী।

নীলা তৌসিফের ডেডিকেশনের প্রেমে পড়েছি

নীলা তৌসিফের ডেডিকেশনের প্রেমে পড়েছি প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। তাদের অভিনীত নাটকটির নাম ‘ফার্স্ট লাভ’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসে সহ-অভিনেতা তৌসিফকে নিয়ে অকপট প্রশংসা করলেন নীলা। নীলা বলেন, ‘তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশন-এর প্রেমে পড়ে গিয়েছি। এককথায় তিনি অসাধারণ একটা মানুষ। যখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছেন, ‘হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো,’ এরপর আমার শট। আচ্ছা ঠিক আছে, নামাজটাও সুন্দরমতো মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, আসলে এই জিনিসগুলোর প্রেমে এখানে প্রত্যেকেই পড়ে গেছে। তৌসিফকে ‘অ্যামেজিং পার্সন’ হিসেবে আখ্যা দিয়ে নীলা আরও বলেন, ‘আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কীভাবে বা একটা মানুষ কিরকম হতে পারে। কিন্তু তৌসিফ ভাইয়া, আমি বলব যে, অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন বা পেশেন্স, সেটার প্রেমে নতুন করে পড়েছি। ‘ফার্স্ট লাভ’ প্রসঙ্গে নীলা জানান, এটাই তার প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তার কথায়, ‘প্রথম কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা, সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম যে, না, করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না। এই কাজের গুরুত্ব তুলে ধরে নীলা বলেন, ‘গুড থিং ইজ শুধু লিড রোলের ক্যারেক্টার না, একটা ভালো টিম-এর সাথে একটা ভালো কাজ হয়েছে। অ্যান্ড আবারও আমি বললাম যে, ফার্স্ট লাভ ভোলার মতো যেহেতু না, আমার মনে হয় আমি ভুলতে পারব না যেহেতু আমার প্রথম কাজ। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ, প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন, আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজের, ফার্স্ট লাভ-এর। অ্যান্ড ইনশাআল্লাহ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন, তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে, না, একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ। থ্যাংক ইউ।

মিসরের সিনেমার প্রধান বাজার সৌদি আরব

মিসরের সিনেমার প্রধান বাজার সৌদি আরব মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, মিসরীয় সিনেমা রপ্তানির প্রধান বাজার হয়ে ওঠেছে এখন সৌদি আরব। আরব বিশ্বের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রির দেশ মিসর। দীর্ঘ দশকজুড়ে তাদের সিনেমা কখনো সফল, কখনো আবার পড়েছে মন্দায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বাজারের তুলনায় বিদেশি বাজারে আয় বেড়েছে বহু গুণ। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মিসরের শীর্ষ ১০ রপ্তানি চলচ্চিত্রের মধ্যে ৯টির সবচেয়ে বড় আয় এসেছে সৌদি আরব থেকে। সৌদির সর্বকালের শীর্ষ ৬৫ ছবির মধ্যে ২৭ শতাংশই মিসরীয়। রোমান্টিক-কমেডি ‌‘বাহেবেক’ মিসরে আয় করেছিল ২.৮ মিলিয়ন ডলার। অথচ ছবিটি বিদেশে আয় করে ২২.৯ মিলিয়ন ডলার। যার বৃহৎ অংশ সৌদিতে। ‘সন্স অব রিজক ৩: নকআউট’ ছবিটি দেশে আয় করেছিল ৬.১ মিলিয়ন ডলার। আর বিদেশে এর আয় ২২.৩ মিলিয়নেরও বেশি। ‘আ স্ট্যান্ড ওয়ার্দি অব মেন’ ছবি দেশে ১.৭ মিলিয়ন ও বিদেশে ১৮.৩ মিলিয়ন ডলার আয় করেছে। ২০২৪ সালে সৌদি বাজারে ৩৩টি মিসরীয় ছবি মুক্তি পায় এবং মোট আয় করে ৫৩ মিলিয়ন ডলার। মিসরের নিজস্ব বাজারের মোট আয়ের (২৩.৫ মিলিয়ন ডলার) দ্বিগুণেরও বেশি এই পরিসংখ্যান। মিসর-সৌদি যৌথ প্রযোজনার ছবিগুলো সৌদিতে বিশেষ কর সুবিধাও পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হানি খলিফার থ্রিলার ‘ফ্লাইট ৪০৪’। এটি এবারের অস্কারের জন্য মিসর থেকে জমা পড়েছে। উচ্চ বাজেটের কৌতুক ও অ্যাকশন দীর্ঘদিন ধরে দাপট দেখালেও এখন কম বাজেটের ছবিও সফল হচ্ছে মিসরে। উদাহরণ হিসেবে ওমর এল মুহানদেসের মাঝারি বাজেটের কৌতুক গল্পের ‘সিকো সিকো’ ছবির কথা বলা যায়। এই সিনেমাটি দেশে আয় করেছে প্রায় ৪ মিলিয়ন ডলার এবং সৌদিতে আরও ৪.২ মিলিয়ন আয় করে মিসরের ইতিহাসের দ্বিতীয় সফলতম ছবি হিসেবে নাম লিখিয়েছে। বিশ্ব বাজারে মিসরের সিনেমা পৌঁছে দিতে সাম্প্রতিক বছরগুলোতে সিনার্জি ছিল প্রধান পরিবেশক। তবে ২০২৫ সালে এগিয়ে গেছে মিসর ইন্টারন্যাশনাল ফিল্মস। এই বছরে সিনার্জির সাবেক কর্মকর্তা আহমেদ বদাওয়ি ফিল্ম স্কয়ার নামে নতুন সংস্থা চালু করেছেন। এটি দ্রুত বাজার বাড়াচ্ছে। হলিউডসহ বিদেশি ছবি বিতরণে শীর্ষে রয়েছে ইউনাইটেড মোশন পিকচার্স। সৌদি আরবের আরব রেডিও অ্যান্ড টেলিভিশন নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান ইউভিএফ এখন মধ্য বাজেটের মিসরীয় ছবি অর্থায়ন ও আন্তর্জাতিকভাবে মুক্তির ওপর জোর দিচ্ছে। ভ্যারাইটির এক প্রতিবেদনে কায়রো ফিল্ম কানেকশনের বিগত ১০ আসরের সাফল্যও তুলে ধরা হয়েছে। পিচিং, পরামর্শ, অর্থসহায়তা ও বিভিন্ন পুরস্কারের মাধ্যমে তারা বহু আরব নির্মাতাকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে সাহায্য করেছে।

বিয়ের দিনে হাসপাতালে গায়িকা পলক মুচ্ছালের ভাই

বিয়ের দিনে হাসপাতালে গায়িকা পলক মুচ্ছালের ভাই বলিউডের সংগীতশিল্পী পলাশ মুচ্ছাল ও ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার বহুল প্রতীক্ষিত বিয়ের দিনেই দুঃসংবাদ! গত রোববার তাদের চার হাত এক হওয়ার কথা থাকলেও এর আগের দিন কনের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর একদিন পরেই হাসপাতালে ভর্তি হলেন বর- পলাশ মুচ্ছাল। বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের ভাই পলাশ মুচ্ছাল। ভারতীয় গণমাধ্যমের খবর, শারীরিক অবস্থার অবনতি ঘটে পলাশেরও। ফলে নির্ধারিত দিনে আর বিয়ে হয়নি পলাশ-মান্ধানার। সূত্র জানায়, ভাইরাল সংক্রমণ ও গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়ায় পলাশ মুচ্ছালকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অসুস্থতা গুরুতর নয়। চিকিৎসার পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলের পথে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, স্মৃতির বাবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বাবাকে ছাড়া বিয়ে করতে রাজি হননি স্মৃতি মান্ধানা, তাই তাৎক্ষণিকভাবে বিয়ে স্থগিত করা হয়। ভারতের জনপ্রিয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং উঠতি গায়ক পলাশ মুচ্ছালের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বিয়েটি পিছিয়ে গেল।

এবার তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের প্রতারণার অভিযোগ

এবার তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের প্রতারণার অভিযোগ   কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম পারিশ্রমিক নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। শরীফ খান নামে এক প্রযোজক এমন গুরুতর অভিযোগ করেছেন। এম. এন. রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। কিন্তু এই অভিনেত্রীর অসহযোগিতা ও বারবার মিথ্যা বলার কারণে বাধ্য হয়ে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার পর তিশা অগ্রিম নেওয়া পারিশ্রমিকের অর্থ ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ প্রযোজকের। তবে এসব অভিযোগকে ‘ফালতু’ বলে মন্তব্য করেছেন তিশা। এ বিষয়ে গণমাধ্যমে তানজিন তিশা বলেন, “এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড়মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না। প্রযোজকের অপেশাদার আচরণের ঘটনা উল্লেখ করে তিশা বলেন, “শরীফ (শরীফ খান) নামে একজন আমার সঙ্গে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন। তিশার আইনজীবী জসীম উদ্দিন বলেন, “তানজিন তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল প্রদান করেছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ডিরেক্টর ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে চুক্তির সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ডিরেক্টরের ডিফল্ট (অপরাধ) স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। তিশার পক্ষ থেকে কোনো ধরনের আর্টিস্ট ডিফল্ট ঘটেনি। বরং ভিসা বিলম্ব ও শিডিউল বাস্তবায়ন না হওয়ার কারণে তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রযোজক দাবি করেছেন, প্রথমে ৩০ হাজার রুপি পরে তিশার বোনের ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়। এরপর থেকেই গড়িমসি শুরু করেন তিশা।

তাসনিয়া ফারিণের নতুন গান ‘মন গলে না’ ট্রেলার শিগগির

তাসনিয়া ফারিণের নতুন গান ‘মন গলে না’ ট্রেলার শিগগির হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল বছর গান গেয়েও সাড়া ফেলেন এই তারকা। ইত্যাদিতে তাহসানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটি ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন। প্রশংসিত হয় সব মহলে। সেই ধারাবাহিকতায় এবার নতুন উপহার দিতে যাচ্ছেন ফারিণ। গানটির শিরোনাম ‘মন গলে না’। ইমরান মাহমুদুলের সুর সংগীতে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানালেন ফারিণ। গতকাল গানটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে ফারিণ লিখেন ‘ট্রেলার আসছে শিগগিরই। এই লেখার সূত্র ধরেই যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ফারিণ বলেন, ‘‘গানের শিরোনাম ‘মন গলে না’। সব রেডি করে বসে আছি। এর মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনি দেশবাসীর মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করে গেল। এই আতঙ্ক না কাটা পর্যন্ত গানটি মুক্তি দিতে পারব না। তবে আশা করছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করতে পারব। কিছুদিন আগে ফারিণ জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছিলেন। এবার জানালেন, এই প্রোডাকশন হাউসের ব্যানারেই ফারিণ তাঁর নতুন গানটি নির্মাণ করেছেন এবং তা প্রকাশ করবেন ফারিণের নিজের ইউটিউবে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ এটি। তাই বাড়তি ভালোবাসা, যত্ন ও প্রত্যাশা জড়িয়ে আছে বলেই যোগ করলেন ফারিণ। বিয়ের পর ভাগ্য যেন আরও প্রসন্ন হয়েছে ফারিণের। তুঙ্গে আছে বৃহস্পতি। সাম্প্রতিক তাঁর কাজের ফিরিস্তির দিকে তাকালেই এর প্রমাণ মেলে। চলতি বছরের ঈদুল আজহায় ইনসাফ সিনেমায় দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক হয় ফারিণের। শরিফুল রাজের বিপরীতে নায়িকা ছিলেন তিনি। কিছুদিন আগে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এটি পরিচালনা করবেন আবু হায়াত। এ ছাড়াও কলকাতার নির্মাতা পরিচালক অনিরুদ্ধ রায়ের একটি সিনেমাতেও কাজের খবর আসে। সিনেমাটিতে ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে। সবকিছু মিলিয়ে ফারিণ বলেন, ‘সিনেমা করব করব বলে শুরু করে দিয়েছি। ইনসাফের নতুন সম্প্রতি নতুন সিনেমারও খবর দিলাম। আগামীতে আরও ভালো ভালো গল্পের কাজের খবরও দিতে পারব ইনশাআল্লাহ। তবে এখন আপাত রয়েছি গানটি নিয়ে। গানটি সবাই কীভাবে নেবেন সেটার অপেক্ষাতেই আছি।

ফিরছেন মিম বড় চমক নিয়ে

ফিরছেন মিম বড় চমক নিয়ে গত বছর সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর আর নতুন কোনো কাজ মুক্তি পায়নি তার। ওটিটিতেও দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এই তারকা। দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বিদ্যা সিনহা মিম। থাকছে বড় চমকও। নিজেই তিনি ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা দিলেন এই লাক্স তারকা। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী আয়োজনে এসে জানালেন, আগামী বছর আবারও সিনেমা হলে দেখা যাবে তাকে। তিনি জানান, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের। মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা ও ওটিটিতে কাজ করবেন। গত দুই বছর কোনো কাজ মুক্তি না পেলেও ভালো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে শিগগিরই। আগামী মাসেই আসছে তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা। বিরতির আগে দারুণ সময় কেটেছে মিমের। রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ২০২২ সালে ঈদুল আজহায় আলোচনায় আসেন তিনি। একই বছরে নির্মাতার আরেক ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।