সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির

সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির আজ (১৩ মার্চ ২০২৬) ২৩ রমজান দিবাগত রাতে ইশার পর ২৪তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৭ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা যারিয়াতের শেষার্ধ, সুরা তুর, সুরা কামার, সুরা রহমান, সুরা ওয়াকিয়া ও সুরা হাদিদ। পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে: প্রবৃত্তি ও শয়তান যখন আমাদের গোনাহের প্ররোচনা দেয়, তখন আমাদের কর্তব্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ছুটে গিয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া। আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করা। তিনি আমাদের শয়তান ও প্রবৃত্তির অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। কোনো গুনাহ হয়ে গেলেও দ্রুত তওবা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, (হে নবী আপনি বলুন) তোমরা আল্লাহর দিকে ছুটে যাও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। (সুরা যারিয়াত: ৫০) তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা ও স্মরণ মুমিনের সার্বক্ষণিক ইবাদত। দিনের বিভিন্ন সময় ও অবস্থায় আল্লাহর প্রশংসাসহ তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি শয্যা ত্যাগ কর এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর রাতে ও তারকার অস্ত গমনের পর। (সুরা তুর: ৪৮, ৪৯) ইসলামে সৎ ও সত্যবাদী ব্যবসায়ীর বিশেষ মর্যাদা আছে। যারা ইনসাফ, সততা ও সত্যবাদিতা বজায় রেখে ব্যবসা করে, মাপে কম দিয়ে বা অন্য কোনোভাবে প্রতারণার আশ্রয় নেয় না, ধোঁকা দেয় না, কাউকে ঠকায় না। বেচাকেনার ক্ষেত্রে মাপে কম দেওয়াসহ যে কোনো রকম প্রতারণা হারাম ও অত্যন্ত গর্হিত পাপ। বেচাকেনায় যথাযথভাবে ওজন করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা কর এবং ওজনকৃত বস্তু কম দিও না। (সুরা রহমান: ৯) ইসলামে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়, জাকাত ও নফল সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। জাকাত ফরজ ইবাদত, ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। এ ছাড়া বেশি বেশি নফল সদকা করাও আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের মাধ্যম। ইমানের পরে সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ইমান আন এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন, তা থেকে ব্যয় কর। তোমাদের মধ্যে যারা ইমান আনে ও (আল্লাহর নির্দেশ অনুযায়ী) ব্যয় করে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। (সুরা হাদিদ: ৭)
ঘুম থেকে উঠেই মোবাইল দেখছেন? যেসব সমস্যা হতে পারে

ঘুম থেকে উঠেই মোবাইল দেখছেন? যেসব সমস্যা হতে পারে অনেকেই রাতে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। আবার সকালবেলা উঠেই হাতে মোবাইল নেন। ঘেুম ভাঙা চোখে সামাজিক মাধ্যম স্ক্রল করেন। নিয়মিত এ ধরনের অভ্যাস শরীর ও মনের উপর ব্যাপক চাপ তৈরি করে। যেমন- মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি ঘুমোনোর সময়ে মস্তিষ্কও বিশ্রাম নেয়। তখন ডেল্টা মোডে থাকে। ঘুম ভাঙার সময়ে থিটা মোডে পৌঁছে যায়। এর পরে যখন আলফা মোড আসে, তখন ঘুম ভেঙে যায় এবং মস্তিষ্কও সক্রিয় হয় না। মস্তিষ্ক যে স্তরে সক্রিয় হয়, তাকে বিটা মোড বলে। কিন্তু কেউ যদি চোখ খোলা মাত্রই মোবাইল ঘাঁটে, একের পর এক তথ্য দেখতে থাকে, তখনই মস্তিষ্ককে হঠাৎ করে সক্রিয় হয়ে যেতে হয়। অর্থাৎ, মস্তিষ্ক ডেল্টা মোড থেকে সরাসরি বিটা মোডে পৌঁছে যায়। এটা মস্তিষ্কের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে। মানসিক চাপ বাড়ে ঘুম থেকে ওঠার সময়ে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। সেই সময় আবার যদি ফোন দেখেন তাহলে মস্তিষ্কের উপর আরও চাপ বাড়ে। মোবাইলের পর্দায় উঠে আসা বিভিন্ন কনটেন্ট, মেসেজ মানসিক চাপ বাড়ায়। এর ফলে স্ট্রেস হরমোনের মাত্রা যেমন বাড়ে,তেমনি মানসিক ক্লান্তিও বাড়ে। তৈরি হয় অ্যাংজ়াইটি। ঘুম উঠে মোবাইল ঘাটাঘাটি এই অভ্যাস মানসিক চাপ বাড়িয়ে তোলে । চোখের ক্ষতি হয় ঘুম ঘুম চোখে মোবাইল দেখলে চোখেরও ক্ষতি হয়। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল দেখলে ফোনের নীল রশ্মি চোখের উপর প্রভাব ফেলে। এর ফলে অনেক সময় ড্রাই আইজ়ের সমস্যা দেখা দেয়। কাজে মনোযোগ আসে না ঘুম থেকে উঠে মোবাইল দেখার অভ্যাস গোটা দিনটা নষ্ট করে দিতে পারে। এই অভ্যাস মনোযোগের ব্যাঘাত ঘটায়। এতে কাজে উৎসাহও পাওয়া যায় না। পাশাপাশি সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য বা সমালোচনা এমনভাবে মস্তিষ্কে প্রভাব ফেলে যে, সারাদিন ওই সব বিষয়ই মাথায় চলতে থাকে। ঘুমের ব্যাঘাত ঘটে স্মার্টফোনের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। এই হরমোন ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। রাতে ঘুমাতে যাওয়ার সময়ে মোবাইল স্ক্রল করলে হরমোনের মাত্রা কমে যায়, ঘুম আসে না। আবার ঘুম থেকে উঠে মোবাইল ঘাঁটাঘাটি করলেও এই হরমোনের নিঃসরণেও বাধা তৈরি হয়। শরীরে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে। এর ফলেঅনিদ্রার সমস্যা বাড়ে। ঘুম থেকে ওঠার ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পরে মোবাইলে হাত দেওয়া উচিত।
এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: বিসিবি

এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: বিসিবি কয়েকদিন আগে অভিযোগ উঠেছলো দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানোর জন্য ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর থেকে টাকা তুলছে বিসিবি। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা অস্বীকার করেছে দেশের ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। শুক্রবার বিবৃতিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি একটি খবর প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এফডিআর থেকে টাকা তুলছে । বিসিবির নজরে বিষয়টি এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের খবর বিসিবির বর্তমান আর্থিক অবস্থা বা তাদের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। বিবৃতিতে বিসিবি আরও জানায়, সব ধরনের খরচ বোর্ডের নিয়মে স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে, ‘বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়। বিসিবি তার বর্তমান সম্পদ দিয়েই যেকোনো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।
মধ্যপ্রাচ্য সংঘাতে অংশ নিচ্ছে না, আবারও নিশ্চিত করলো ন্যাটো

মধ্যপ্রাচ্য সংঘাতে অংশ নিচ্ছে না, আবারও নিশ্চিত করলো ন্যাটো মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে ন্যাটো সরাসরি অংশ নিচ্ছে না। বৃহস্পতিবার (১২ মার্চ) ন্যাটো জোটের সামরিক কমিটির চেয়ারম্যান ইতালির অ্যাডমিরাল গুয়েসেপ্পি ক্যাভো ড্রাগোন এ তথ্য জানিয়েছেন। ইতালির সংবাদপত্র লা রিপাবলিকা- কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত কতদিন চলতে পারে তা নিয়ে তিনি অনুমান করতে চান না।তার ভাষায়, মাঠের পরিস্থিতিতে অর্জিত ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে মূল্যায়ন করবে, সেটা দেখা দরকার। ন্যাটো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং তাই তাদের মতো করে পরিস্থিতি বিশ্লেষণের সুযোগও আমাদের নেই। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-এর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জটিল কাজ হলেও তা সম্ভব। এর আগে ন্যাটোর মহাসচিব মার্ওক রুটে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই উত্তর আটলান্টিক জোট- ন্যাটোর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে রাজধানী তেহরান বেশ কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউজ দাবি করে, ইরানের কথিত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এ অভিযান চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউজ দাবি করে, ইরানের কথিত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এ অভিযান চালানো হয়েছে। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর জবাবে আইআরজিসি পাল্টা সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ ছাড়া বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েল-মার্কিন হামলায় এখন পর্যন্ত ইরানে ১২০০ এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি হামলায় লেবাননে ৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।
১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে

১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে আইসিসির বৈশ্বিক ইভেন্টে দাপট চলছে ভারতের। গেল দু’বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তবু সন্তুষ্ট নন দেশটির ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আগেই পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন তারা! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার আর্শদীপ সিং। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একের পর এক ট্রফি ভারতীয় দলের সাফল্যের তাড়না যেন আরও বাড়িয়ে দিয়েছে। দলের পরবর্তী লক্ষ্য নিয়ে আর্শদীপ বলেছেন, ‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি, হার্দিক ভাই (পাণ্ডিয়া) এবং দলের কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম, পরের ১০ বছরে অন্তত পাঁচটা আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা কঠিন নয়। ঠিকমতো পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই আমরা একটি পদ্ধতি মেনে চলার চেষ্টা করছি। নিজেদের পারম্যান্স আরও ভালো করার চেষ্টা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস বোলিংয়ের ক্ষেত্রে মূলত তার এবং জসপ্রীত বুমরাহের ওপর ভরসা রেখেছিল ভারত। বুমরাহর সঙ্গে জুটিতে বল করার অভিজ্ঞতা কেমন? আর্শদীপ বলেছেন, ‘‘বুমরাহ ভাইয়ের সঙ্গে বল করতে খুব ভালো লাগে। মজা হয়। ওর কাছে ক্রিকেট ব্যাপারটা খুব সহজ। দেখলে মনে হয় কম্পিউটারে ক্রিকেট খেলছে! অসাধারণ পদ্ধতি অনুসরণ করে বুমরাহ ভাই। অসম্ভব পরিশ্রম করতে পারে। আমাদের সকলকেও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করে।
বড় সংগ্রহের পথে পাকিস্তান

বড় সংগ্রহের পথে পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তায় পায়নি পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু পায় তারা। ব্যাটিংয়ে নেমে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মাজ সাদাকাত। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় পাকিস্তানের। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ব্যাটে বড় সংগ্রহের পথেই আছে সফরকারীরা। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। অন্যদিকে তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি। তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তানকে। ৪৬ বলে ৭৫ রান করে মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পর পরই শামিল হুসাইন ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান সালমান আগাকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি তুলে নেন সালমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪ ইরানের তেহরানের তেল সংরক্ষণাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখছেন একজন নারী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১জন। শুক্রবার (১৩ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে আগুন, প্রাণ গেল পাঁচজনের

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে আগুন, প্রাণ গেল পাঁচজনের মালদ্বীপের আলিফ ধাল অ্যাটলের ধিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দগ্ধ আটজনকে দ্রুত উদ্ধার করে ধিগুরাহ হেলথ সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। আশঙ্কাজনক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়। ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রবাসী শ্রমিকদের আবাসিক ভবনটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। তবে ওই ভবনে মোট কতজন প্রবাসী শ্রমিক বসবাস করতেন বা কোন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আবাসনটি পরিচালিত হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারণ অনুসন্ধানে চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: সান এমভি
রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কমছে দাম

রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কমছে দাম ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেলের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে। কারণ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরান যুদ্ধের কারণে ঊধ্বমুখী হওয়া তেলের দামের লাগাম টানার চেষ্টা করছেন। মার্কিন ছাড়ের ঘোষণার পর শুক্রবার সকালে এশিয়ায় তেলের দাম কমেছে। রাশিয়ার রাষ্ট্রপতির দূত কিরিল দিমিত্রিভের মতে, রাশিয়ান অপরিশোধিত তেলের ১০০ মিলিয়ন ব্যারেলকে প্রভাবিত করবে, যা প্রায় এক দিনের বিশ্বব্যাপী উৎপাদনের সমান। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার গভীর রাতে একটি ‘অস্থায়ী অনুমোদন’ ঘোষণা করেছেন, যার ফলে দেশগুলোকে ৩০ দিনের জন্য আটকে থাকা রাশিয়ান তেল কিনতে অনুমতি দেওয়া হয়েছে। বেসেন্ট বলেছেন, “এই সংকীর্ণভাবে তৈরি, স্বল্পমেয়াদী ব্যবস্থা শুধুমাত্র ইতিমধ্যে পরিবহনে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য এবং রাশিয়ান সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না, যা তার জ্বালানি আয়ের বেশিরভাগ অংশ উত্তোলনের সময় নির্ধারিত কর থেকে আসে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়ে সাধারণত বিশ্বের তেল ও সমুদ্রগামী গ্যাস ট্যাঙ্কারগুলির প্রায় এক পঞ্চমাংশ যাতায়াত করে। ট্রাম্প প্রশাসন বারবার এই প্রণালী দিয়ে জাহাজগুলোকে পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, এখনো তা বাস্তবায়ন হয়নি। ইরানি সরকার ঘোষণা করেছে যে মার্কিন ও ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকাকালীন তারা এই অঞ্চল থেকে ‘এক লিটার তেল’ রপ্তানি করতে দেবে না।
ঈদে জমজমাট ‘আনার কলি’ নিয়ে ফারহান ও পায়েলকে

ঈদে জমজমাট ‘আনার কলি’ নিয়ে ফারহান ও পায়েলকে এই গল্পের নায়কের নাম আনার এবং নায়িকার নাম কলি। আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে। কিন্তু একদিন দেখা দেয় বিপত্তি। আনার নামে একজন সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে! শুরু হয় ভ্যানে করে দুই প্লাস্টিক বিক্রেতা আনার ও কলির মধ্যে বিরোধ দিয়ে! এখানে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। দুজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক ‘আনার কলি’ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা মহিদুল মহিম। নাটকের চিত্রনাট্যও তারই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। এর গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি শহরের একেবারে নিম্নবিত্ত দু’জন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণীর মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে। একইসঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস।‘আনার কলি’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘আনার কলি’। এটি ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।