চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ সদর উপজেলায় একটি পারিবারিক গোরস্থানের সীমানা প্রাচীরের পাশে মাটির নীচে মজুদকৃত একটি ককটেল স্তুপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর গ্রামে অবস্থিত ওই গোরস্থানের পাশে প্রচন্ড বিস্ফোরণে ধসে পড়ে গোরস্থানের পাকা সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ। বিকট শব্দে আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। স্থানীয় সূত্রে ওই মজুদ থেকে এক সাথে ১২/১৫ টি ককটেলের বিস্ফোরনের খবর পাওয়া গেলেও পুলিশ বলছে সর্বাধিক ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটতে পারে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মাটির নীচে মজুদকৃত ঠিক কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটেছে তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। স্থানীয়রা বিভিন্ন সংখ্যার কথা বলছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ওইস্থানে ককটেল মজুদ করেছিল তা বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত নাচোলে পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে। আজ দুপুরে ফতেপুর গ্রামের রাস্তার চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে নিজেই মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফলে চালক ও সহকারী পালিয়ে যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিুরল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার বাংলাদেশের গ্রামীন জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে ভোলাহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজলো পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ডাইসিন গ্রুপ। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মস‚চির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মোসফিকা কাওসারী লিসাসহ অন্যরা। সেমিনারে বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর জোর দেন।
জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই

জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই জার্মানির সাবেক রাজধানী বন নগরীর নির্বাচনে কাউন্সিলর পদসহ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশী-জার্মান সাংবাদিক ও উন্নয়ন গবেষক ড. আব্দুল হাই। তার জন্ম চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে। গত ১৪ সেপ্টেম্বর বন শহরের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফলাফল ঘোষণা হতে আরো দুইতিন সময় লাগবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ড. আব্দুল হাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সেখান থেকেই সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ২০০১ সালে ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাজশাহী প্রতিনিধি হিসেবে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ ও ২০০৬ সালে বিটিভি থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পান। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ডয়চে ভেলের বাংলা বিভাগ ও টেলিভিশন শাখায় কাজ করেন। ২০১৪ সালে জার্মানির বন ইউনিভার্সিটি, হোকশুলে বন-রাইন-জিগ ও ডয়চে ভেলে একাডেমির যৌথ মাস্টার্স প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল মিডিয়া স্টাডিজ সফলভাবে সম্পন্ন করেন। পরে ২০২৩ সালে বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন তিনি। গবেষণার পাশাপাশি তার নেশা আছে কবিতা আর গল্প লেখার। তার কবিতা, গল্প, প্রবন্ধ ও নিবন্ধ ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, জার্মানি এবং ফ্রান্স থেকে প্রকাশিত সাহিত্য সংকলন, সাময়িকী, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০১৫ সাল থেকে জার্মান, বাংলা ও ইংরেজি তিন ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ‘আওয়ার ভয়েস’ এবং বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত প্রিন্ট ম্যাগাজিন ‘সীমান্ত’ সম্পাদনা করেন। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জার্মান উন্নয়ন সংস্থা ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্কে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে জার্মানির অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল সামাজিক গণতান্ত্রিক পার্টির (এসপিডি) সামনের সারির একজন নেতা হিসেবে বন নগরীতে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। গত ১৪ সেপ্টেম্বর বন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর, হার্টবার্গ জেলা কাউন্সিলে প্রতিনিধি ও বন সিটির ইন্টেগ্রেশন কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সংবাদটি ঢাকা পোস্ট অনলাইন এর।
উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের আহ্বান প্রধান উপদেষ্টার

উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহŸান জানিয়েছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ১২ তরুণের হাতে পুরস্কার তুলে দেন।
৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। গতকাল প্রকাশিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয় বলা হয়, বদলি হওয়া কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহবান বিজিবির

অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহবান বিজিবির কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহŸান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে বিজিবি ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে। এতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯-৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা যাচ্ছে।
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৫৫ হয়ে গেল। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৫২৭ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৫০২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ৩৬ হাজার ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৫২৭ জন।
সারাদেশে আগস্টে সড়কে নিহত ৪২৮ জন

সারাদেশে আগস্টে সড়কে নিহত ৪২৮ জন গত আগস্ট মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫১টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৮ জন এবং আহত হয়েছেন ৭৯১ জন। নিহতের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৩৪ জন। এর মধ্যে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১.৯২ শতাংশ। দুর্ঘটনায় ৮৩ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫২ জন। এই সময়ে ১৯টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ১৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। ৩৭টি রেল ট্রাক দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আজ সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিন ছুটি থাকবে। ছুটির শুরুতে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ। সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৪ দিন ছুটি থাকছে। আজ এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শুরু হবে পূজার উৎসব। ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর ল²ীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-কলেজের শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী ল²ীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।