চরবাগডাঙ্গায় ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ১

চরবাগডাঙ্গায় ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় এবরান আলীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। আটক এবরান আলী একই এলাকার মাহতাব উদ্দীনের ছেলে। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে বিক্রির উদ্যেশ্যে হেরোইন মজুত করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি টহল দল অভিযান চালায়। অভিযানে বাজার করা কাপড়ের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এঘটনায় আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো প্রেসবিজ্ঞপ্তিতে।
পরিবর্তন আসছে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে

পরিবর্তন আসছে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ বিষয়টি জানিয়ে তিনি বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে।
ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান

ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান। গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেন ড. আলী রীয়াজ। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে। তাই গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা প্রয়োজন।
আজ থেকে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন

আজ থেকে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন আজ থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে এই তথ্য নিশ্চিত করেন। আজ থেকেই এই পর্যবেক্ষকেরা দেশের ৬৪টি জেলায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করছেন। ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে অনুষ্ঠানে জানান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ থাকবেন না, বরং দেশের প্রত্যন্ত গ্রাম পর্যায়েও তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের ওপর দিয়ে বিমান পরিচালনার ক্ষেত্রে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ নিয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। আজ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এফএএ জানায়, তারা বিমান সংস্থাগুলোকে মেক্সিকো, মধ্য আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইকুয়েডর, কলম্বিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আকাশসীমার কিছু অংশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়ে নোটিশ জারি করেছে। সংস্থাটি বলেছে, গতকাল জারি করা এই সতর্কতা আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
‘জাগো নারী বহ্নিশিখা’র ফারুকা সভাপতি মনোয়ারা সম্পাদক

‘জাগো নারী বহ্নিশিখা’র ফারুকা সভাপতি মনোয়ারা সম্পাদক চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় আজ দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফারুকা বেগমকে সভাপতি ও মনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ফারুকা বেগমের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় সংগঠনটির প্রয়াত সদস্য গৌরী চন্দ সিতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা বিলকিস চৌধুরী, শফিকুল আলম ভোতা, আনোয়ার হোসেন, সহসভাপতি মনসুরা বেগম, সহসাধারণ সম্পাদক ছবি রানী সাহা, সদস্য তানজিমা মনিম ইলোরা, লিপি রানী সাহা, কুমকুম খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ পথিকৃৎ নারীদের স্মরণ, ঈদে ও পূজায় দুস্থ নারীদের সহায়তা করে অঅসছে। এই সংগঠন এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে, এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে। পারিবারিক এই মিলনমেলার আহবায়ক ও সংগঠনের সহসম্পাদক আল-মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা। এই মিলন মেলার আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। প্রতিবছর এই পারিবারিক মিলনমেলা করা হবে বলে ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।
আজ ইসির আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

আজ ইসির আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। আজ বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ২১টি আবেদন নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। আজ নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম

শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে দারুণ এক জয় পেল চট্টগ্রাম রয়্যালস। আজ বিকেলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তারা ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। চট্টগ্রামের এই জয়ে দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখান অধিনায়ক শেখ মাহেদী হাসান। প্রথমে বোলিংয়ে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে দল যখন বিপর্যয়ের মুখে, তখন হাল ধরে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার দিনে বল হাতে দারুণ ছিলেন শরিফুল ইসলামও। তিনি ২৩ বলে মাত্র ৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। শরিফুল ও মাহেদীর বোলিং তোপে নোয়াখালী ১৮ ওভার ৫ বলে অলআউট হয় ১২৬ রানে। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন চট্টগ্রামের শরিফুল। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রাজশাহী আছে দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সিলেট আছে তৃতীয় স্থানে।
বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল

বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। আর ঢাকা পর্বের প্রথম ম্যাচেই বিধ্বংসী বোলিং করেছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।