চাঁপাইনবাবঞ্জে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবঞ্জে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে সনাতন ধর্মীয় পবিত্র গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের রামসীতা মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। প্রতিযোগিতায় ক গ্রুপে তৃতীয় থেকে ৭ম শ্রেণী পর্যন্ত এবং খ গ্রুপে ৮ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক। বক্তব্য দেন পুজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুদর্শণ ঘোষ, সাদারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা সভাপতি স্বপন ঘোষ, পৌর সাধারণ সম্পাদক অজিত দাস, দিপক কুমার ঘোষসহ অন্যরা। আলোচকরা শিশু পর্যায় থেকে ধর্ম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি রানা প্রতাপ আচার্য ও রামসীতা মন্দিরের পুরোহিত সমিত চট্রোপাধ্যায়। দুুপুরে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয় দুটি গ্রুপের প্রথম স্থান অধিকারীরা সামনে জানুয়ারী মাসে রাজশাহীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে।
শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির ৩টি টহল দল অভিযানগুলো চালায়। তবে মেইন আন্তর্জাতিক সীমান্তের ২০ হতে আড়াইশ গজ বাংলাদেশের ভেতরে অভিযানকালে রাতের অন্ধকার ও কুয়াশার সূযোগে চোরচালানীরা পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ নিয়ে গত ১ সপ্তাহে সীমান্তে ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। এসকল ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ৭ লাখ ৫৪ হাজার

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ৭ লাখ ৫৪ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ৭ লাখ ৫৪ হাজার ৮৬০ জন। এর মধ্যে ২ লাখ ১৫ হাজার ৩৩৫ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এছাড়াও ৬ লাখ ৯০ হাজার ২০৫ জন পুরুষ এবং ৬৪ হাজার ৬৫৩ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
স্থগিত হয়েছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

স্থগিত হয়েছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজকের এ পরীক্ষা স্থগিত করা হয়। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
কুয়াশায় ঢাকার ৫ ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ

কুয়াশায় ঢাকার ৫ ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুইটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।
এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত ভারতের রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে চলতি ২০২৫ সালে রেকর্ড সংখ্যক ২ হাজার ২০০ জন ব্যক্তিকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে যেখানে মাত্র ১৪ জনকে এবং ২০২৩ সালে ৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যাওয়াকে নজিরবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও প্রত্যাবাসনের কঠোর নির্দেশের পর এই তৎপরতা বৃদ্ধি পেলেও, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের বাংলাদেশি নাগরিকত্বের সপক্ষে কোনো দালিলিক প্রমাণ বা পরিচয় নিশ্চিত করেনি দিল্লি পুলিশ।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বহিষ্কারাদেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বহিষ্কারাদেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় একটি গ্লাভস মোল্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় সাফল্য পেয়েছেন প্রায় ১০০ জন বাংলাদেশি শ্রমিক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির হাইকোর্ট জোরপূর্বক বহিষ্কার ও দেশে ফেরত পাঠানোর ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। আজ হাইকোর্টের বিচারক তুয়ান হালদার আব্দুল আজিজ ‘মেডিসেরাম এসডিএন বিএইচডি’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই এক্স-পার্টি ইনজাংশন জারি করেন। ফলে শিল্প আদালত ও দেওয়ানি আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শ্রমিকদের বাংলাদেশে ফেরত পাঠানো বা বহিষ্কার করা যাবে না। আদালতের আদেশ অনুযায়ী, অবিলম্বে ৯৩ জন শ্রমিকের পাসপোর্ট ও অন্যান্য ব্যক্তিগত নথিপত্র ফেরত দিতে হবে। পাশাপাশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট বা সাময়িক কর্মসংস্থান ভিজিট পাস বাতিলসহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কোম্পানি।
বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার

বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার ভেনেজুয়েলার কর্তৃপক্ষ গতকাল অন্তত ৬০ জন বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় এনজিও ফোরো পেনালের সাম্প্রতিক হিসাব অনুসারে জানা গেছে, ভেনেজুয়েলায় কমপক্ষে ৯০২ জন রাজনৈতিক বন্দি রয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের সময় এদের আটক করা হয়। রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য কাজ করা মানবাধিকারকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত ‘কমিটি ফর দ্য ফ্রিডম অব পলিটিক্যাল প্রিজনার্স’ জানিয়েছে, এই মুক্তি কার্যক্রম ক্রিসমাস দিবসে শুরু হয়।
বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বিশ্ব মেডিটেশন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে মেডিটেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গোলাম রাব্বানী সুমন। মেডিটেশনকালে অডিওর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মেডিটেশনকারীদের মাজী এবং অডিও মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা ও মেডিটেশন করান তাদের গুরুজী। মেডিটেশনের বিষয় ছিল ‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ, ‘ ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব।’ এসময় উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট সাদরুল আমিনসহ অন্যরা।
মেসিকে নিয়ে তুলকালাম: মামলা করলেন সৌরভ গাঙ্গুলী

মেসিকে নিয়ে তুলকালাম: মামলা করলেন সৌরভ গাঙ্গুলী সম্প্রতি ভারত সফরে আসেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল এবং সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তাদের তিনদিন ব্যাপী সফরের শুরুতে অব্যবস্থাপনার খবর ছড়িয়েছে বিশ্বজুড়ে। মেসিকে দেখতে না পেয়ে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর করেন ফুটবলপ্রেমীরা। এমন বিশৃঙ্খলার ঘটনায় আঙুল উঠেছে সৌরভ গাঙ্গুলির দিকেও, যে কারণে তিনি আইনী পথে হেঁটেছেন। মেসিদের ভারত সফরের প্রথম দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আসেন মেসি। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলা করার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। কিন্তু এরই মাঝে কলকাতা-ভিত্তিক আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহার দাবি– ওই সফরের ব্যবস্থাপনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলী। ওই ইভেন্টে শতদ্রুর সঙ্গে ব্যবস্থাপনার কাজে মধ্যস্থতা করেছেন প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলী। এ ঘটনায় মানহানি হয়েছে দাবি করে সৌরভ গাঙ্গুলী আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি আমি ফুটবল ফ্যান ক্লাবটিকে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনী নোটিস পাঠিয়েছি। কারণ তারা মনে যা আসছে তাই বলে দিয়েছে।’ প্রাপ্ত অভিযোগের বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘মামলার বিবরণীতে বলা হয়েছে– তার (সৌরভ) বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কোনো বাস্তবসম্মত ভিত্তি ছাড়াই অনেক গুরুতর অভিযোগ আনা হয়েছে। যা তার অনেক কষ্টে অর্জিত সম্মান নষ্ট করার প্রচেষ্টা।’ এই ঘটনায় তদন্ত করছে লালবাজার পুলিশ। সৌরভ জানিয়েছেন, ১৩ ডিসেম্বর একজন অতিথি হিসেবে যুবভারতীতে উপস্থিত ছিলেন তিনি। মেসির অনুষ্ঠানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক সংযোগ ছিল না।