ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৯৬৬ জন।
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ

৪৪ তম বিসিএসের ফল প্রকাশ ৪৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। ৪৪ তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়েছিল।
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে যেখানে ৩০০ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা সেখানে শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৬০৭-এ। একই সময়ে ১৬০ একিউআই স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল

শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল শাটডাউন অব্যাহত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রধান বিমানবন্দরে আগামী কয়েক দিনে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। যার ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হবে। এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী-যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন-বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।
ফিলিপাইনে পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত

ফিলিপাইনে পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত ফিলিপাইনে ১৪০ জনের প্রাণহানির পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। গতকাল ভিয়েতনামের ঝড়-বিধ্বস্ত মধ্যাঞ্চলে টাইফুন কালমেগি আঘাত হানে। কালমেগি এ বছরের অন্যতম মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কালমেগি এই সপ্তাহে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১৪০ জন নিহত এবং আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে।
মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের

মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের হংকং সিক্সিংয়ে বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল আকবর আলীরা। এই ম্যাচে লঙ্কানদের ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ৭৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৫ ওভার ১ বলে ৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন

ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর আগেই জমে উঠেছে তারকাদের অদলবদল। আর সেই জমজমাট প্রস্তুতির প্রথম বড় চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা সরাসরি চুক্তিতে দলে টেনেছে জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদকে, যিনি গত মৌসুমেই ছিলেন রাজশাহীর হয়ে বিপিএলের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একজন। তাসকিন ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন গত আসরে। দুর্বার রাজশাহীর হয়ে একাই যেন পুরো বোলিং আক্রমণ সামলেছিলেন তিনি। বিপিএলের আসছে মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে, যেখানে এবার অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ও কাঠামো ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে।
ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৫ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জন।
জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০

জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০ চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন ও ভোলাহাটে ৪ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন।
লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাউল ভক্তকুল’ নামের একটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। লালনের অমর বাণী পরিনবশেনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাধু শাহজাহান চিশতির সভাপতিত্বে এবং আবৃত্তিকার আ্শরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাউল ভক্তকুল সংগঠনের সাধারণ সম্পাদক বাউল কাউসার রিপন। লালনের জীবন দর্শণ নিয়ে আলোচনা করেন সুফী তানভির আহমেদ সজিব, লেখক আনিফ রুবেদ, সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্ব বাউল কুঞ্জ’ এর প্রতিষ্ঠাতা বাউল আলাল শাহসহ অন্যরা।অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু ও লালন ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা পর্যন্ত লালন সঙ্গীত পরিবেশিত হয়।