সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন

সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই ক্রিকেটার। চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। অন্যদিকে ব্যাট হাতে এবারের আসরে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।  

বাংলাদেশকে বদলাতে ও সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন 

বাংলাদেশকে বদলাতে ও সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন  অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা বাংলাদেশকে বদলাতে চান, সমৃদ্ধশালী হিসেবে দেখতে চান, আসুন সবাই মিলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। শুক্রবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট দিতে হবে। একটি ভোটে ৫ বছরের জন্য আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন, আরেকটি ভোট হবে আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশের গতি নির্ধারণ ও ফ্যাসিবাদমুক্ত চলার পথ।

সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এই সাজা দেয়া হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিতর্কিত সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। সরাসরি সম্প্রচার করা হয় আদালতের এই রায়টি। শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার রায়ে আদালত জানিয়েছেন, ইউন সুক ইওল বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিশেষ করে তার জারি করা সামরিক আইন সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি প্রমাণিত হয়েছে আদালতে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়। এ ছাড়া সরকারি নথিপত্র জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এ মামলায় ইউন সুক ইওলকে দোষী সাব্যস্ত করেছে একাধিক অভিযোগে।

প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা

প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ষাণ্মাসিক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সভায় সংস্থার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন— পরিচালক (মানবসম্পদ-প্রশাসন প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা। আলোচনার পর ক্ষুদ্র ঋণের বিভিন্ন ইন্ডিকেটরের ভিত্তিতে সফল ইউনিট ব্যবস্থাপকসহ সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ৭৪টি ইউনিটের ইউনিট ম্যানেজার, জোন প্রধান, আইটি এমআইএস স্টাফগণ অংশগ্রহণ করেন।

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা   শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুর ২টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ইংলিশ এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারক তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকল সরকারি অফিসের জন্য নির্বাচনসংক্রান্ত জরুরি নির্দেশনা

সকল সরকারি অফিসের জন্য নির্বাচন সংক্রান্ত জরুরি নির্দেশনা নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত নিম্নবর্ণিত লোগো সব ধরনের পত্র যোগাযোগে (পত্রের উপরে ডান পাশে) ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলা সীমান্তে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল ১১টার দিকে কিরণগঞ্জ বিওপির ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে অধিনায়ক কিবরিয়া বলেন, সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি। আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে আসা এসব গরু জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া থেকে ৪টি, মাসুদপুর বিওপি চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করাসহ যেকোন ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে  বাংলাদেশের আগ্রহ

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে  বাংলাদেশের আগ্রহ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রও আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। গত নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও তত্ত্বাবধানে আইএসএফ গঠনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।

বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। আজ এক বার্তায় তিনি এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বার্তায় বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে উচ্ছ্বসিত। ঢাকার মার্কিন দূতাবাস জনিয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত। আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।