শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি পালনের সার্বিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে দিবসটি শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিতভাবে পালিত হয়। এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি ও প্রস্তাবিত কর্মসূচি তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পাচারকালে শিবগঞ্জে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেপ্তার

পাচারকালে শিবগঞ্জে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে সিএনজি চালিত অটোরিক্সায় পাচারকালে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ এক অটোরিক্সা চালককে আটক করেছে ৫৯ বিজিবি। অভিযানে জব্দ হয়েছে অটোরিক্সাটি। আটক চালক শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরিদ। বিজিবি জানায়, গত গতকাল রাত ৯ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিণাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে অভিযানটি চালায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজি যোগে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে সার্বক্ষনিক নজর রাখছে বিজিবি বলেও জানান অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটারসহ মোট ভোটার ছিলেন ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। তাদের মধ্যে গণভোটে পোস্টাল ভোটসহ হ্যাঁ ভোট দিয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৪২৬ জন ভোটার। অন্যদিকে না ভোট দিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫১৯ জন ভোটার। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ আজ সকালে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফলাফল একত্রীকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩৩ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৮ জন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৯২ জন এবং না ভোট দিয়েছেন ৯৫ হাজার ৭৪৭ জন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩০১ জন এবং না ভোট দিয়েছেন ৬৭ হাজার ৭০৪ ভোট।
চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্য প্রার্থীদের শোচনীয় পরাজয়। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের পর আজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান দুই প্রতিদ্বন্দ্বি বাদে নির্বাচনি মাঠে থাকা অন্য সব প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। তবে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই এই ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন বিএনপি, ৬৮টি জামায়াত, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামি আন্দোলন ১টি, খেলাফত মজলিস ১টি, গণসংহতি ১টি, বিজেপি ১টি, গণঅধিকার ১টি, স্বতন্ত্র ৭টি আসনে জয় লাভ করেছে। আজ দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়। আখতার আহমেদ জানান, নির্বাচনে মোট ভোট দিয়েছে ৫৯. ৪৪ শতাংশ। আর গণভোটে ৬০.২৬ শতাংশ প্রদান করেছে সাধারণ মানুষ। এর মধ্যে ‘হ্যা’ ভোট দিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট দিয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। তিনি আরও বলেন, গণভোটে ২৯৯টি আসনের গণভোট গণনা করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ

জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। আজ নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গতকাল ভোটে ২৯৯টি আসনে নির্বাচন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ দিকে মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট স্থগিত রেখেছে কমিশন। এই আসনের এখন নতুন তফসিল দিয়ে ভোট করতে হবে। নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।
এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন স্বাভাবিক

এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন স্বাভাবিক বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং চালু হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে ৪ দিনের জন্য এসব লেনদেন সীমিত করা হয়েছিল। গতকাল রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে, ৮ ফেব্রুয়ারি রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে।
আজ রাত পোহালেই ভোট

আজ রাত পোহালেই ভোট চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন ভোট কেন্দ্র গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য যৌথবাহিনী মাঠে কাজ শুরু করেছে। ভোট কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের থাকছে বডি-ওর্ন ক্যামেরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুরিশ ও আনসার বাহিনীসহ যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলেই। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে এবার মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। এইসব ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন— জেলার সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনে অর্থাৎ ৫ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’— এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে গোমস্তাপুর উপজেলায়। এ উপজেলায় মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩২টিই গুরুত্বপূর্ণ। এছাড়াও সদর উপজেলায় ১৭২টি কেন্দ্রের মধ্যে ২৫টি, শিবগঞ্জ উপজেলার ১৫৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি, নাচোল উপজেলার ৫৭টি কেন্দ্রের ২১টি ও ভোলাহাট উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ও সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন গঠিত। অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও অতিরিক্ত নজরদারি থাকবে পুলিশের। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদসীয় আসনে এবারের ভোটে ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়ন আনসারসহ ৬৬৯৫ জন্য সদস্য, ১৫ প্লাটুন বিজিবি, ১ হাজার ৮২ জন পুলিশ, সেনাবাহিনীর ১৭টি ও র্যাবের ৬টি টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এবার জেলায় মোট ভোটার রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫ হাজার ৭৭২ জন ও মহিলা ভোটার ৭ লাখ ৫ হাজার ২২৪ জন। এছাড়া একজন হিজড়া ভোটার রয়েছেন। আসনভিত্তিক ভোটারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৫ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৯২৯ জন। এছাড়া এই আসনে একজন হিজড়া ভোটার রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ১১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯০ জন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিতরিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীসহ ভোটগ্রহণ কর্মকর্তারা পৌঁছে যাবেন।
শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে। আজ দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস বিফ্রিং এ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে দূস্কৃতিকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র,গুলি চোরচালান না করতে পাওে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বিজিবি। অধিনায়ক আরও বলেন, সম্প্রতি বিজিবি সারা দেশে ৩৪টি পিস্তল,২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল,১টি ককটেল,৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাওডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক,৬টি বিদেশী পিস্তল,১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।