আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ মাইক হাকাবির

কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ মাইক হাকাবির ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের বলেছেন, যারা ইসরাইল ছাড়তে চায়, তারা যেন আজই চলে যান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত। তিনি আরও লিখেছেন,দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার আহ্বানে আজ বিমান আসনের চাহিদা বেশি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।
জিতলেই সেমিফাইনাল- মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

জিতলেই সেমিফাইনাল-মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে দেখতে চায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী । ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে আজ সকালে আব্দুর রউফ এর সভাপতিত্বে ও এম. এ. আযীয মাহমুদ এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী । এসময় শিবগঞ্জ বাজারের রাস্তাসহ বিভিন্ন প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করে দেন । উদ্বোধনকালে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার প্রয়োজনীয়তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত । এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । অতএব নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা । এই কার্যক্রম কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নেও এই কার্যক্রম বাস্তবায়ন হবে এবং মাঝে মধ্যেই এই কার্যক্রম চালানো হবে । তবে সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভা সহ সকল ইউনিয়নে এই কাজ পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী । নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই আবারো পরিচ্ছন্নতার এই কাজ অব্যহত রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় শিবগঞ্জ উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী ।
এমপি বুলবুলকে সংবর্ধনা দিল হৃদয়ে-৮৩

এমপি বুলবুলকে সংবর্ধনা দিল হৃদয়ে-৮৩ চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধিত হলেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। আজ ‘হৃদয়ে-৮৩’ (এসএসসি-১৯৮৩ ব্যাচ) এর আয়োজনে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন— আমি সবার এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি আমি তাদের সবার এমপি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কীভাবে একটি সুন্দর জেলা হিসেবে এই চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলা যায়, তার জন্য আপনাদের সবার পরামর্শ চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘হৃদয়ে-৮৩’ ব্যাচের সভাপতি মানিক রায়হান। এছাড়াও কথা বলেন— হৃদয়ে-৮৩ ব্যাচের সেক্রেটারি শহিদ মনোয়ার, ব্যাচের সদস্য হাসিব হোসেন, আজিজুর আলম সিদ্দিকী টুটুল, এনামুল হক, আকম শাহেদুল আলম পলাশ, শরিফুল আলম, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমানসহ অন্যরা। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। শেষে ‘হৃদয়ে-৮৩’ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নূরুল ইসলাম বুলবুলের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। গতকাল দিবাগত রাতে রোকনপুর বিওপির সদস্যরা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আটক করা হয় ফেন্সিডিলগুলো আটক করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ফেন্সিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্ব অন্য সদস্যরা জোড়া ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩ বোতল ভারতীর ফেন্সিডিল জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি অধিনায়ক আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার হবে।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। মাসিক সভায় রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে রক্ষা, মোবাইল জুয়া, সামাজিক অবক্ষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহ অন্যান্যরা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সামনে গোমস্তাপুর উপজেলাকে অগ্রসর করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি ড. মিজানুর রহমান। এসময় রহনপুর-আড্ডা- পোরশা আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতি রোগে লাইটিং ও রাস্তার পাশে ছাউনি করে বসার সিট করে দেওয়ার আশ্বাসও দেন নবনির্বাচিত এমপি মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোট গ্রহণ শেষে গণনার পর সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এড. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নজরুল-হাসিব পরিষদ ৬ পদে, ওদুদ-কনক পরিষদ ৫ পদে এবং মতিউর-তসিবুর পরিষদের প্রার্থীরা ২ পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ এবং ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হাসিব। নির্বাচনে ভোটার ছিলেন ২২৭ জন। যার মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ১৩ পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করেন ৩৬ জন প্রার্থী।
বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নের কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা-সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে আজ সকালে পলশাতে অবস্থিত রেডিও মহানন্দা-র অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন ও শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় বিষয়ে বক্তব্য দেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। এছাড়াও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-০১-এর শাখা ব্যবস্থাপক মোহন কুমার পাল। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন সিএমও জেনারেল কৃষিবিদ ওবাইদুল বারি। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃষি সেচকাজে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। এ লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহিত করবে। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং খরা-সহনশীল কৃষি কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান স্থাপন, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এর আগে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।