জাল সনদে শিক্ষক নিয়োগের প্রায় ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ

জাল সনদে শিক্ষক নিয়োগের প্রায় ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা চালিয়ে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। আজ সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন মোট ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আর্থিক অসঙ্গতির কারণে ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ

বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট হিসেবে খ্যাত আজম খান। তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানো এই কিংবদন্তি শিল্পীর আজ জন্মদিন। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। বিশেষ এ দিনে তাকে ঘিরে ফিরে আসে অসংখ্য স্মৃতি। একাধারে তিনি পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার ব্যান্ডসংগীত। পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে দিয়ে গেছেন আজম খান। প্রয়াত এ কিংবদন্তি গুণী শিল্পী ২০১১ সালের ৫ জুন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন। তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। আজম খানের শৈশব কেটেছে ঢাকার আজিমপুর ও কমলাপুর এলাকায়। কৈশোরেই ভাষা আন্দোলনের আবহ তার মননে প্রভাব ফেলেছিল। জানালার বাইরে মানুষের মাতৃভাষার দাবিতে আন্দোলন, প্রতিবাদী গান—এসবই তার সংগীতচেতনার ভিত গড়ে দেয়। স্কুলজীবনে বিভিন্ন গান শুনে মনে রাখতেন এবং নিজস্ব ভঙ্গিতে গাওয়ার চেষ্টা করতেন। প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা না থাকলেও শ্রবণ ও চর্চার মধ্য দিয়েই তিনি ধীরে ধীরে গানের জগতে নিজেকে গড়ে তোলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বন্ধুদের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম খান। পরিবারের সম্মতি নিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা ক্যাম্পেও তার গানের চর্চা চলত; থালা-বাসনই হয়ে উঠত বাদ্যযন্ত্র। সেখানে নতুন গান তৈরি করে সহযোদ্ধাদের উজ্জীবিত করতেন। স্বাধীনতার পর শুরু হয় তার সংগীতজীবনের নতুন অধ্যায়। বিটলস, রোলিং স্টোনসসহ পাশ্চাত্য ব্যান্ডের সংগীত শুনে অনুপ্রাণিত হয়ে বন্ধুদের নিয়ে পপ গান পরিবেশন করতে থাকেন। ধীরে ধীরে পাড়া-মহল্লা পেরিয়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বঞ্চিত মানুষের জীবন, দেশপ্রেম, সচেতনতা ও তরুণদের প্রেরণাই হয়ে ওঠে তাঁর গানের মূল উপজীব্য। ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’সহ অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের মনে সমানভাবে অনুরণিত হয়। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই গুণী শিল্পী ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্ট গান ও প্রভাব আজও বাংলা সংগীতে জীবন্ত—যা তাঁকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় করে

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা বলেছেন সড়কমন্ত্রী

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা বলেছেন সড়কমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করতে যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্কুল পর্যায়ে, যেখানে ১৯০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। কলেজ পর্যায়ে ৯২ জন রয়েছে। আজ ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, ১৬৫টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। শিক্ষা স্তরভিত্তিক চিত্রে দেখা যায়, স্কুল পর্যায়ে ১৯০ জন, কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন ও মাদরাসায় ৪৪ জন আত্মহত্যা করেছেন।

প্রতি ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা

প্রতি ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী ঈদের আগেই শিল্পুকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে। আজ দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সরগরম হলিউড-টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত

সরগরম হলিউড-টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন সরগরম হলিউড। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড-এ এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি। মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স–এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তার জন্মদিনও ১৩ ডিসেম্বর। প্রিয় এই তারিখেই বিয়ে করতে ইতিমধ্যে ভেন্যু বুকিং নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, নির্ধারিত দিনে ভেন্যুটি আগে অন্য এক দম্পতির জন্য বুক ছিল। তবে অতিরিক্ত অর্থ প্রদান করে দিনটি নিজের নামে নিশ্চিত করেছেন সুইফট। বিয়েটি ব্যক্তিগত আবহে অনুষ্ঠিত হলেও অতিথি তালিকায় থাকবেন বিনোদন জগতের বহু তারকা। আলোচনায় রয়েছে—খ্যাতিমান র‍্যাপার ফ্লেভার ফ্লেভ নিজেই অনুষ্ঠান পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি জনপ্রিয় ব্রিটিশ সঞ্চালক গ্রাহাম নর্টনের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। মার্কিন ওয়েবসাইট এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভেন্যুর আশপাশের হোটেলগুলোর ভাড়া ও বুকিং চাহিদা বেড়ে গেছে। প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন সুইফট ও কেলসি। এরপর থেকেই ভক্তরা তাদের বিয়ের দিনের অপেক্ষায় ছিলেন। চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে গ্র্যামি ইতিহাসে অনন্য কৃতিত্ব গড়া সুইফট এবং আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় মুখ কেলসির এই সম্ভাব্য বিয়ে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

রহনপুরে মানবতার সেবাই সংগঠনের ইফতার মাহফিল

রহনপুরে মানবতার সেবাই সংগঠনের ইফতার মাহফিল ৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে মানবতার সেবায় রহনপুর সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রহনপুর আহম্মদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মানবতার সেবাই রহনপুর সংগঠনের সভাপতি ও সাবেক রহনপুর পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ ও মতিউর রহমান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকসহ অনেকে। উল্লেখ্য, এই সংগঠনটি রহনপুর রেলস্টেশনসহ পৌরএলাকার পথশিশু, মানসিক ভারসাম্যহীন লোকজন, ভিক্ষুকসহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে।

গয়না ও হাতে আলতায় বেশি নজর কাড়লেন বিজয়

গয়না ও হাতে আলতায় বেশি নজর কাড়লেন বিজয় দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে এক বর্ণাঢ্য আয়োজনে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন। অন্ধ্র এবং কোডাভা—এই দুই ঐতিহ্যবাহী রীতি মেনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে এই তারকা দম্পতিকে দক্ষিণী সংস্কৃতির চিরায়ত সাজে দেখা গেছে। বিশেষ করে তাদের গালে থাকা কালো তিল ভক্তদের নজর কেড়েছে, যা দক্ষিণী বিয়ের একটি প্রাচীন প্রথা। রাশমিকা মান্দানা তার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লাল পাড়ের বিশেষ শাড়ি। এই শাড়িতে হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থাপত্য ও আধ্যাত্মিক জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি পরেছিলেন শ্রী জুয়েলার্সের তৈরি রাজকীয় চোকার, হার ও ঝুমকা। হালকা মেকআপ ও কপালে লাল টিপের সাধারণ সাজে রাশমিকাকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডা আধুনিক পোশাকের পরিবর্তে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাদা ধুতি এবং লাল জমকালো উত্তরীয়। হাতে ও পায়ের আঙুলে আলতা এবং কপালে তেলুগু বিয়ের অবিচ্ছেদ্য অংশ ‘বাসিকম’ পরিহিত বিজয়ের উপস্থিতি ছিল রাজকীয়। তার এই সাজ ও গয়না দক্ষিণ ভারতীয় মহাকাব্যের বীর যোদ্ধাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। বিজয় ও রাশমিকার এই বিয়ে কেবল দুই তারকার মিলন নয়, বরং দক্ষিণী সংস্কৃতির এক উজ্জ্বল উদযাপন হিসেবে দেখা হচ্ছে। রাজকীয় সাজসজ্জা এবং আবেগঘন মুহূর্তগুলোর মাধ্যমে এই জুটি তাদের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত ইউরোপ সেরার লড়াইয়ে উত্তেজনা আরো বেড়ে গেল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে, আর ড্র থেকেই মিলেছে একাধিক মহারণের ইঙ্গিত। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো একে অপরের বিপক্ষে পড়ায় নকআউট পর্ব জমে উঠতে যাচ্ছে শুরু থেকেই। সবচেয়ে বড় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক মৌসুমগুলোতে এই দুই দলের দ্বৈরথ চ্যাম্পিয়নস লিগে আলাদা মাত্রা যোগ করেছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই ফেভারিটের একজনকে বিদায় নিতে হবে শেষ ষোলোর পরই। বর্তমান চ্যাম্পিয়ন খেলবে পিএসজি খেলবে চেলসির বিপক্ষে। গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা—সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরোপের মঞ্চে। ইংলিশ ক্লাব লিভারপুল মুখোমুখি হবে গালাতাসারায়ের। আর লিগ পর্বে শতভাগ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল পাবে কঠিন প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী গানার্সরা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা সফরে যাবে সেন্ট জেমস’ পার্কে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। শেষ মুহূর্তের নাটকীয়তায় জায়গা করে নেওয়া আতালান্তা যে সহজ প্রতিপক্ষ নয়, সেটি ভালোভাবেই জানে বায়ার্ন। অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হচ্ছে, আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহাম এবং বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং সিপি। দুই লেগ মিলিয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর লেগ ১৭ ও ১৮ মার্চ।