নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ নওগাঁ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ‘ক্রিষ্টাল মেথ আইস’ মাদকদ্রব্য জব্দ হয়েছে। বিজিবি জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে সমন্বিত টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। এসময় সাহাপুর এলাকায় সন্দেহভাজন বাসটি দাঁড় করিয়ে তল্লাশী করলে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস মাদকদ্রব্য জব্দ হয়। অভিযানে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গে ছিলেন, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমন্বয়ে গঠিত একটি টাস্কফোস। গতকাল রাতে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় জব্দ ওই মাদকদ্রব্য নওগাঁ সদর মডেল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। তিনি আরও জানান, দায়িত্পূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।
গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলা থেকে মতিয়ারা ওরফে শিল্পী বেগম নামে এক গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের হেলিম আলীর স্ত্রী এবং শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্বামীর বাড়িতে শাশুড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ফাঁস দেন মতিয়ারা। পরে পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মতিয়ারাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর ব্যাপারে মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন। ওসি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
শিবগঞ্জে টভটির সাথে অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

শিবগঞ্জে টভটির সাথে অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬ শিবগঞ্জ উপজেলায় একটি খড়িবাহি ভটভটির সাথে একটি যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষে জুনায়েদ নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন জুনায়েদের বাবা সাকিরুল ও মা ইয়াসমিন বেগমসহ অটোরিক্সার শিশু, নারীসহ আরও ৬ আরোহি। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিরুল শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভটভটিটি জব্দ কললেও চালক পালিয়ে যান। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
ঘরে বসেই তৈরি করুন রঙিন-স্বাস্থ্যকর কোণ মেহেদি

ঘরে বসেই তৈরি করুন রঙিন-স্বাস্থ্যকর কোণ মেহেদি ঈদ মানেই শুধুই নতুন পোশাক বা মিষ্টি নয়, নারীদের জন্য এক অন্যতম আনন্দের অংশ হলো মেহেদি। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে নারীরা বিশেষ অনুষ্ঠানে মেহেদি সাজের জন্য মুখিয়ে থাকেন। বিশেষ করে বিয়ের আগে ঘটা করে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। ঈদ আসছে মাত্র কয়েক দিনের মধ্যে, আর বাজারে এখন মেহেদি কেনাকাটা শুরুর সময়। কিন্তু ভালো ও অর্গ্যানিক মেহেদি পাওয়া যেন এখন চ্যালেঞ্জ, কারণ বাজার ভরপুর ভেজাল ও মানহীন মেহেদিতে। তবে এখন ঘরে বসেই সহজভাবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রঙের কোণ মেহেদি তৈরি করা সম্ভব। প্রয়োজনীয় উপকরণ ১. হেনা পাউডার ১/৪ কাপ (২৫ গ্রাম) ২. চিনি ২ চা চামচ (৮ গ্রাম) ৩. এসেনশিয়াল অয়েল ২ চা চামচ (ল্যাভেন্ডা, টি ট্রি বা ইউক্যালিপটাস) ৪. লেবুর রস সামান্য তৈরি করার পদ্ধতি একটি পরিষ্কার পাত্রে হেনা পাউডার নিন। এতে চিনি ও এসেনশিয়াল অয়েল যোগ করুন। চিনি মেহেদি শুকিয়ে যাওয়ার পরও ত্বকের সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। লেবুর রস মিশিয়ে উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেশান। প্রয়োজনে হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, এই মিশ্রণে পানি ব্যবহার করবেন না। মিশ্রণটি প্লাস্টিক দিয়ে ঢাকা একটি গরম স্থানে ২৪ ঘণ্টা রাখুন। উত্তম তাপমাত্রা ৭৫-৮৫ ডিগ্রি ফারেনহাইট (২৩-৩০° সেলসিয়াস)। ২৪ ঘণ্টা পর মিশ্রণ আবার বিট করুন এবং হাতে একটু লাগিয়ে পরীক্ষা করুন। যদি সুন্দর উজ্জ্বল কুমড়ার কমলা রঙের দাগ হয়, তবে মেহেদি প্রস্তুত। না হলে আরও কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। কোণে ভরা ও ব্যবহার মেহেদি ছেঁকে নিতে একটি পলিথিন ও পাতলা মোজা ব্যবহার করুন। এরপর র্যাপিং পেপার দিয়ে কোণের আকার তৈরি করুন এবং পিন ব্যবহার করে মুখ বন্ধ করুন। পলিথিনে ফুটো করে মেহেদি পেস্ট ঢেলে দিন এবং নিচের অংশ স্কচটেপ দিয়ে সিল করুন। এভাবে ঘরে বসে তৈরি কোণ মেহেদি হবে স্বাস্থ্যকর, সুন্দর রঙের এবং ত্বকের কোনো ক্ষতি করবে না। ঈদে নিজের হাতে তৈরি এই মেহেদি ব্যবহার করলে মেহেদি লাগানোর আনন্দও দ্বিগুণ হবে।
হঠাৎ করেই বদলে গেল সালমান খানের সিনেমার নাম

হঠাৎ করেই বদলে গেল সালমান খানের সিনেমার নাম হঠাৎ করেই বদলে গেল সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম। ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে হঠাৎ কেন এই নাম পরিবর্তন করা হলো, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ছবির নির্মাতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে এই ছবির টিজার প্রকাশ করেন সালমান খান। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। তবে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়। কারণ, সিনেমাটির প্রেক্ষাপট ২০২০ সালের গালওয়ান ভ্যালি ক্ল্যাশ, যেখানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের চিত্রায়ন দেখে আপত্তি তোলে চীনের পক্ষ। বেইজিংয়ের অভিযোগ, এই সিনেমার মাধ্যমে বিকৃত তথ্য তুলে ধরে জাতীয়তাবাদ উসকে দেওয়া হচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যমেও ছবিটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে। ছবিটিতে সালমান খানকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন অভিনেতা। শুটিংয়ের আগে কঠোর অনুশীলন, প্রেশার চেম্বারে প্রশিক্ষণ এবং খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনেন তিনি। নতুন নাম নিয়ে কবে এবং কীভাবে ছবিটি মুক্তি পাবে, তা জানার অপেক্ষায় রয়েছেন সালমান খানের ভক্তরা।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে ‘মেসি’

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে ‘মেসি’ ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবের নজরে এখন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। মাত্র ১৮ বছর বয়সেই তার প্রতিভা মুগ্ধ করেছে ইউরোপের বড় ক্লাবগুলোকে। তবে এত আগ্রহের মধ্যেও তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রেখেছে ইংলিশ ক্লাব চেলসি। বর্তমানে সৌদি আরবের ক্লাব নিওমে ধারে খেলছেন রায়ানে মেসি। তিনি মূলত চেলসির সিস্টার ক্লাব স্ট্রাসবুর্গের খেলোয়াড়। চেলসির মালিকানা প্রতিষ্ঠান ব্লুকো তরুণ প্রতিভা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবেই তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠানো হচ্ছে। প্যারিসে জন্ম নেওয়া এই উইঙ্গারকে ২০২৪ সালে ফরাসি ক্লাব দিজোঁ থেকে দলে নেয় ব্লুকো। তার আগেই তিনি ফ্রান্সের বিখ্যাত ফুটবল একাডেমি ক্লেয়ারফন্টেইনে প্রশিক্ষণ নিয়ে নজর কাড়েন। গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক ফুটবলের জন্য অল্প বয়সেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মাত্র ১৪ বছর বয়সে দিজোঁর একাডেমিতে যোগ দেওয়ার পর দ্রুতই উন্নতি করতে থাকেন মেসি। ১৬ বছর বয়সেই ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক ঘটে তার। এরপর অভিজ্ঞতা বাড়ানোর জন্য তাকে ধারে পাঠানো হয় পাও এফসি এবং বর্তমানে তিনি খেলছেন নিওমে। তার ধারাবাহিক উন্নতির কারণে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব ইতোমধ্যে তার খোঁজখবর নিতে শুরু করেছে। জার্মানির বায়ার্ন মিউনিখ, স্পেনের বার্সেলোনা এবং ফ্রান্সের পিএসজি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। তবে চেলসির মালিকানা প্রতিষ্ঠান ব্লুকো পরিষ্কার করে জানিয়েছে, রায়ানে মেসিকে ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং ভবিষ্যতে তাকে বড় মঞ্চে তুলে আনতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে তারা।পরিকল্পনা অনুযায়ী আগামী মৌসুমে তাকে স্ট্রাসবুর্গের মূল দলে খেলানোর কথা ছিল। তবে তার দ্রুত অগ্রগতির কারণে সেই পরিকল্পনায় কিছু পরিবর্তনও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সিরিজ জয়ের উল্লাস। কনফেত্তি উড়ল, লাল-সবুজ রঙে রাঙানো ট্রফি নিতে উদযাপন চলল। এই জয়ের আনন্দে বাড়তি উচ্ছ্বাসের উপলক্ষ হয়ে এলো র্যাঙ্কিংয়ে উন্নতি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল স্রেফ ১। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যান মিরাজরা। শেষ ম্যাচে রোববার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২। আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ

‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত বা সিঙ্গেল কারিকুলামের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করলেও ১২ বছর শেষে যেন শিক্ষার্থীরা সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে তিনি আরও জানান, শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসের পর এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচিং নির্ভর শিক্ষার প্রবণতা কমাতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিংনির্ভর পড়াশোনা সরকার নিরুৎসাহিত করতে চায়। আগামী তিন বছরের মধ্যে কোচিং সংস্কৃতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সরকার জবাবদিহিমূলকভাবে কাজ করতে চায় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ নিশ্চিত করাকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংক সীমিত পরিসরে

ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংক সীমিত পরিসরে আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। এই বিশেষ ব্যবস্থা সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনের জন্যও প্রযোজ্য হবে। পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে আর্থিক লেনদেনের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকার নির্ধারিত ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শিল্প এলাকায় বেতন ও বোনাস পরিশোধের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অভিনেতার অস্কার মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অভিনেতার অস্কার মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। তিনি মঞ্চে দাঁড়িয়েই স্লোগান দেন ফ্রি প্যালেস্টাইনের। যখন অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেন তখন তার পাশে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ লেখা একটি পিন লাগানো ছিল। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার এন্ড ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।