চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনকে সভাপতি ও শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক আবুজার গিফারিকে সাধারণ সম্পাদক, মাওলানা মো. আব্দুল হাই কামাল সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক ও মাও আব্দুর রউফ, মো. আবু সালেহকে সহ-সভাপতি, মো. মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মুহা. আব্দুল্লাহ আল মামুন হিসাব রক্ষক করে ৪ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবু সালেহর সভাপতিত্বে ও মো. আবুজার গিফারির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল খালেক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, হাজি এসান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সম্মেলন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলো সরকারিকরণ, দীর্ঘদিন থেকে মঞ্জুরিপ্রাপ্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তিকরণ, ইবতেদায়ী মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তি ও টিফিন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পূর্ণ ঈদ বোনাস, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, প্রতিটি গ্রাম/মহল্লায় কমপক্ষে ১টি করে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করা, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছর করা, ১৯৮২ সালের জনবল কাঠামো ১৯৮৯ সালের স্টাফিং প্যাটার্ন অনুযায়ী কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিল ১০ জন। কিন্তু ২০১৮ সালের জনবল কাঠামোতে করা হয়েছে ৪ জন। অতএব ১৯৮২ সালের জনবল কাঠামো অনুযায়ী কামিল মাদ্রাসায় ১০ জনসহ ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা।
রাজশাহীতে প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা শেষ হয়েছে। শনিবার রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে আয়োজিত সভার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, গত দুই দিনে আপনাদের যে কার্যক্রম দেখেছি তাতে আমার বিশ্বাস, আপনারা এতে উৎসাহিত হয়েছেন। আপনারা নিজেরা নিজেকে চিনতে পেরেছেন। কার কি আবস্থান, আপনারা সেটা দেখতে পেয়েছেন। এর মাধ্যমে নিজেকে আয়নায় দেখেছেন। এখন নিজের মধ্যে জেদ তৈরি করেন, নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর যারা লিবারেল আছেন সমান্তরাল আছেন, তারা শিখনটাকে কাজে লাগিয়ে কাজের অগ্রগতি বাড়াতে চেষ্টা করুন। আপনাদের জন্য আমার বুকভরা ভালোবাসা রইল। সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তাকিউর রহমান, আব্দুস সালাম, শাহাদৎ হোসেন, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান আসিফ, সহকারী ব্যবস্থাপক পঙ্কজ কুমার পাল। এসময় ইউনিট ব্যবস্থাপকগণ তাদের কাজের অগ্রগতি ও আগামী পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় মোট চারটি ক্যাটাগরিতে ৩১ জনকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, আবুল কালাম আজাদ, সিনিয়র ব্যবস্থাপক (হিসাব) সফিকুল ইসলামসহ সকল জোনপ্রধান, ইউনিট ম্যানেজারসহ অন্যরা।
গোমস্তাপুরে দেবর হত্যার দায় স্বীকার করে ভাবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গোমস্তাপুরে দেবর হত্যার দায় স্বীকার করে ভাবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গোমস্তাপুর উপজেলায় দেবর পাঁচ বছরের নেপাল টপ্পোকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ওই শিশুর আপন ভাবী সৌরভী টকির্ (১৯)। সে নেপালের ভাই গোপাল টপ্পো’র স্ত্রী। পুলিশ জানায়, শুক্রবার(২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট্রের আদালতে, সৌরভী পারিবারিক কোন্দলের জেরে এ ঘটনা ঘটান বলে জবানবন্দি প্রদান করেন। পুলিশ আরও জানায়, গত ২০ নভেম্বর সকালে গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে নিখোঁজের চারদিন পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই শিশুর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিনই এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু মামলা করে তার বাবা দুলাল টপ্পো। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে নেপাল গত ১৬ নভেম্বর বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়। এ ব্যাপারে পরদিন ১৭ নভেম্বর থানায় জিডি করে তার বাবা। এদিকে, গত ২৮ নভেম্বর অপমৃত্যু মামলা নিষ্পত্তির পর রাত সাড়ে ৯টার দিকে সৌরভীকে থানায় সোপর্দ করে তাকে ও অজ্ঞাতসংখ্যক অজ্ঞাতনামাকে আসামী করে হত্যা ও গুমের মামলা করে নেপালের বাবা। পুলিশ পরদিন সৌরভীকে আদালতে পাঠানে সে হত্যার দায় স্বীকার করে। আজ (৩০ নভেম্বর) বিকেলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার ও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আতিকুজ্জামান জানান, আদালতে সৌরভী জানিয়েছেন, গত ১৬ তারিখ সে নেপালকে চড় দিলে সে অজ্ঞান হয়ে যায়। তখন মৃত ভেবে তাকে পুকুরে ফেলে দেয় সৌরভী। সৌরভীর প্রেমের বিয়ে। কিন্তু সে শ্মশুর বাড়িতে মানিয়ে নিতে পারে নি। মামলার এজাহারে অভিযোগ করা হয়, নেপাল নিখোঁজ ও মরদেহ পাবার পর থেকেই তাদের সন্দেহ ছিল। পরে তারা নিশ্চিত হয় সৌরভী এ ঘটনায় জড়িত। তখন তাকে থানায় সোপর্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব সেন্টার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর প্রশিক্ষক ও সুইড প্রতিবন্ধি বিদ্যালয়ের নির্বাহী সচিব হান্নান হোসাইনের সভাপতিত্বে অতিথি ছিলেন, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিকেএসপি দিনাজপুরের উপপরিচালক আনোয়ার ডিআর, স্পেশাল অলিম্পিকস এর কো-অর্ডিনেটর অরিন্দম পান্ডে, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, জাতীয় কোচ মুর্তজা ইকবাল নুরী, সুইড প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন মিলি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
গোমস্তাপুরে মা হলেন ভারসাম্যহীন নারী; খোঁজ মেলেনি আত্মীয়-স্বজনের

গোমস্তাপুরে মা হলেন ভারসাম্যহীন নারী; খোঁজ মেলেনি আত্মীয়-স্বজনের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা। গতকাল দিবাগত রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন। আজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দেয়া ফেসবুক স্ট্যাটাস সুত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, গতকাল বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হাসপাতালে ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত নার্সরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতে তিনি স্বাভাবিকভাবেই কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশুটি ভালো রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মানসিক ভারসাম্য হওয়ায় প্রায় তিনি সন্তানকে রেখে হাসপাতালে বাইরে চলে যাচ্ছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের দিয়ে শিশুটির যত্ন নেওয়া হচ্ছে বলে ওই চিকিৎসক জানান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর বিষয়টি দেখছেন। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিচয় নিশ্চিত হলে আত্মীয়-স্বজনদের হাতে শিশুসহ তাকে তাদের হাতে তুলে দেয়া হবে। অন্যথায় উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা চাঁপাইনবাবগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। স্মরণ সভার শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত-নিহতদের স্মরণে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল মাহমুদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা এসএম মাহমুদুর রশিদ, পুলিশ সুপার রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা আহ্বায়ক আব্দুর রাহিমসহ জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে জেলা পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহায়তায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ১১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে ও ২ শহীদদের পরিবারকে ১ লক্ষ টাকা করে নগদ চেক তুলে দেন অতিথিরা। শেষে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত সুস্বাস্থ্যতা কামনা ও নিহতদের স্মরণে দোয়া করা হয়।
অবশেষে পূণ:নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে পশু হাসপাতাল সড়ক

অবশেষে পূণ:নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে পশু হাসপাতাল সড়ক মালিকানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে বহুল প্রত্যাশিত চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকার পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়ক পূণ:নির্মান শুরু হচ্ছে। দীর্ঘদিনের ব্যাপক জনদাবির মূখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সমগ্র জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চলাচলের জন্য একদমই অযোগ্য হয়ে পড়া ১ ও ২ নং ওয়ার্ডে অবস্থিত সড়কটি এক পাশে আরসিসি ড্রেনসহ পূণ:নির্মাণের ব্যবস্থা করেছে। আজ দুপুরে সড়ক পাশের্^ পৌর চাউল মার্কেট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী(উপ-সচিব) মো.আফাজ উদ্দিন, স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী লাবলু সহ অন্যরা। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আর কোনো সড়ক থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা কবে। পৌর প্রশাসক বলেন, পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ১০৩ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। টাউন প্লানার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়কটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। তিনি বলেন, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনটি পূণ:নির্মাণ করা হবে। ডিবিসি সড়ক ও আরসিসি ড্রেনটির দৈর্ঘ্য ৩৩০মিটার। নির্মাণ শেষ হবে আগামী বছরের ৬ জুলাই। অবিলম্বে নির্মাণ কাজ শুরু হবে। এদিকে পৌর ২নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান বলেন, সড়কটির মাটির মালিকানা জটিলতায় জরুরী হওয়া সত্তেও প্রায় দুই যুগ সংস্কার করা যায় নি। রশি টানাটানি চলছিল জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে। জেলা পরিষদ তাদের জমি সওজকে হস্তান্তর করলেও সরকারের সংশ্লিষ্ট উর্ধতণ কর্তৃপক্ষ তা অনুমোদন করে নি। তিনি আরও বলেন, প্রতিনিয়ত শহরের বাসিন্দারা ছাড়াও সড়কটি ব্যবহার করে জেলার চার উপজেলার মানুষ। এমনকি রাজশাহী ও নওগাঁর সাথে শহর কেন্দ্রের যোগাযোগের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক পাশের পৌর মার্কেটের প্রহরী আব্দুল মান্নান জানান, সড়কটি সংস্কার না হওয়ায় মানুষ এতদিন অবর্ণনীয় দূর্ভোগ সহ্য করেছেন। যানবাহন নষ্ট হওয়া ও ছোটবড় দূর্ঘটনা লেগেই থাকত। এনিয়ে পত্রিকায় বহু লেখালেখি ও আন্দোলন হলেও কাজ হয় নি। এখন সড়কটি ড্রেনসহ পূণ:নির্মাণ শুরু হওয়াতে আনন্দ প্রকাশ করেন মান্নান।
দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক

দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, সরকারি বরাদ্দের মধ্যে থেকেই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। কাজেই দিবস পালনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো চাঁদা বা অনুদান নেয়া যাবে না। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা জানান। জেলা প্রশাসক আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবার বিজয় দিবসে কুচকাওয়াজ থাকবে না। কাজেই এবার কুচকাওয়াজের জন্য শিক্ষর্থীদের প্রস্তুত করার দরকার নেই। তবে বিজয় দিবসে ৩ বার তপোধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পতাক উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহতসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর দোয়া মাহফিল, পুরাতন স্টেডিয়ামে দুই দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। এছাড়া সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে: সিভিল সার্জন

অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে: সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধে সব পক্ষেরই সচেতনতা দরকার বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। সভায় বলা হয়, শুধু চিকিৎসকের একার পক্ষে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাবে না। এর জন্য ফার্মেসি বা ওষুধের দোকানদার থেকে শুরু করে রোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ নিয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। পাশাপাশি ক্ষেত্রবিশেষে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে অভিযান চালাতে হবে। আলোচনা সভাটি রবিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রয়াস ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সিভিল সার্জন অফিস এসব কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। এ সময় তিনি তার বক্তব্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক বরুন কুমার মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ এবং জেলা স্বাস্থ্য অফিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাংবাদিক সাজিদ তৌহিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের ভিপিএইচএন মতিয়ারা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরমের যুব সম্পাদক খোন্দকার আবদুল ওয়াহেদ ও স্বাস্থ্য সম্পাদক শাহনাজ পারভীন, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, সদস্য আজমারুল, আল-আমিন ও মোফাজ্জল হায়দার। আলোচনার সভার আগে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে কোর্ট চত্বর ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে জেলা স্বাস্থ্য অধিকার ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ শুরু হয়। এবছরের প্রতিপাদ্য- ‘অ্যান্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময় সময়’। পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গোবরাতলায় কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ

গোবরাতলায় কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় কৃষকদের মধ্যে ব্রি ধান-২৮, ৩৬, ৮৮, ৮৯, ৯২ জাতের বীজ প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এইসব বীজ বিতরণ করে। প্রয়াসের সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বীজগুলো বিতরণ করা হয়। রবিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ধান চাষ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১’র হিসাবরক্ষক আসলাম হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।