সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউএসএআইডির আইন সহায়তা অ্যাক্টিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম। এ সময় উদাহরণ দিয়ে রুখসানা খানম বলেন, দলিল ছাড়া যেমন জমি পোক্ত হয় না, তেমনি রেজিস্ট্রেশন ছাড়া বিয়ের কোনো দাম নেই। কোর্ট ম্যারেজের কোনো দাম নেই। এসময় লিগ্যাল এইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। ওরিয়েন্টেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভির জেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জুয়েল। লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রদান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইন সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠপর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে যুবসমাজকে আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্তকরণ, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।
সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত

সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে আসানুর (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আমনুরা-গোদাগাড়ী সড়কের খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুটভুটি চালক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বনগাঁ চাঁন্দইল এলাকার তৈমুরের ছেলে। তিনি গোদাগাড়ীতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন আসানুর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসানুর। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে তারুণ্যের উৎসবে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলা বিভাগের প্রধান মোহা. মোখলেশুর রহমান ও ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক এস এম মাসুদ আলম। উদ্বোধন অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন বৈষম্য-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে যাবার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিআরটিসির চালক ও সহকারীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, রাজশাহী-আক্কেলপুর রুটে দীর্ঘদিন থেকে চলাচল করা বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদান করছে মালিক সমিতি। মানববন্ধন থেকে এ রুটে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিআরটিসির চালক ও সহকারীরা। তারা বলেন, যাত্রীদের আবেদনের প্রেক্ষিতেই রাজশাহী-আক্কেলপুর রুটে বিআরটিসির বাস চলাচল করে আসছে, এটি বন্ধ হলে যাত্রীরা দুর্ভোগে পড়বে। এসময় উপস্থিত ছিলেনÑ চালক ইব্রাহিম খলিল, সহকারী ফোরম্যান রকিবুল ইসলাম, সহকারী আসরাফুল ইসলামসহ আরো অনেকে।
কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ

কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্ভাষণের আয়োজন করা হয়। একাডেমির সুহৃদ-স্বজন ও প্রশিক্ষক-শিল্পীরা এর আয়োজন করে। সম্ভাষণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন। অনুভূতি ব্যক্ত করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরা নানাখ্যাত মাহবুব আলম, সংগীত প্রশিক্ষক আলাউদ্দিন, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, কবি ও কথাকার আনিফ রুবেদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ বিশিষ্টজনরা। সঞ্চালনা করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ফারুকুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দেয়- চাঁপাই গম্ভীরা, মহানন্দা সংগীত নিকেতন, একতারা শিল্পী গোষ্ঠী, আধুনিক আলকাপ দল, মহানন্দা ঝা-ী দল, চাঁপাই লগড়্যা গম্ভীরা, চাঁপাই নকশী গম্ভীরা, সারেগা সংগীত নিকেতন, হৃথিবী রথ, ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিসহ আরো অনেকেই।
শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ও ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে চোরাইপথে আসা অবৈধ ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার দুর্লভপুর এলাকা হতে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকা অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে চোরাই পথে আনা ১৬টি ভারতীয় মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে টহল দল।
মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের মামলার অন্যতম ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন- গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে শহীদ স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খলশী গ্রামের কিছু কিশোর অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে ১ নম্বর আসামি শাহিনের ভাতিজা তামিম নামের একজন তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিনশেডের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে শাহিন তার সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুজন নিহত হন এবং চারজন আহত হন। এ ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়। পুলিশ সুপার বলেন- গত ৬ জানুয়ারি মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেয়া হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানকে। এরপর মামলার এজাহারনামীয় আসাসিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাকার একটি চৌকশ টিম বিভিন্ন তথ্যউপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহিন রেজা (২২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মো. তোফজুল হকের ছেলে। একই দিন এজাহারনামীয় ৭ নম্বর আসামি মো. সামাদ আলী (৩০)কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামাদ বাহির মল্লিকপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন- তাদরেকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা অফিসে হাজির করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১ নম্বর আসামি মো. শাহিন রেজার দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো জায়গায় ঘটনাস্থলের পাশে ময়লার স্তূপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আদালতে হাজির করলে আসামি মো. শাহিন রেজা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। হত্যাকা-ে জড়িত দুজনসহ মোট ৪ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। পুলিশ সুপার আরো বলেন- ঘটনার আগে খলসী গ্রামের একটি পেয়ারাবাগানে স্থানীয় সালাম ও শাহিন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহিন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসও হয়। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আসলে কি কারণে হত্যাকা-টি ঘটেছে তা অধিক তদন্ত করে বলা যাবে। সংবাদ সম্মেলনে চাপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী

বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শীর গোপনে বিয়ের খবর সংবাদ শিরোনামে চলে আসে। এরপর তার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে অস্বীকৃতি জানায়। তবে পড়শী আর বেশিক্ষণ রহস্য রাখলেন না। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে বিয়ের খবরে সিলমোহর দিলেন। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো- স্বামীর সঙ্গে নিজের হাতের এই ছবিটি পোস্ট করেছেন পড়শী ‘‘আসসালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’’ প্রসঙ্গত, পড়শীর স্বামী নীলয় একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী ও নীলয় দুজনই। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর।পড়শীর ব্যস্ততা বেড়েছে গান ও অভিনয়ে। কিন্তু নীলয় ২০১০ সালে বাবা-মায়ের সাথে তাকে পাড়ি দিতে হয় সুদূর আমেরিকায়। সেখানেই স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সংগীত ছাড়েননি নিলয়। পড়ালেখার পাশাপাশি সংগীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিমগ্নচিত্রে গানের কথা লিখে গেছেন। শুধু তাই নয়, পরিবারের সমর্থন থাকায় নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিকের উপরেই!
তীব্র বাতাসের পূর্বাভাস, দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

তীব্র বাতাসের পূর্বাভাস, দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা জানা যায়নি। এরই মধ্যে আবারও তীব্র বাতাসের বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। রোববার (১২ জানুয়ারি) এই খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লস অ্যাঞ্জেলেসে বিকেলের মধ্যে উত্তর বা উত্তর-পূর্ব দিকের বাতাস ঘণ্টায় ৯৬ থেকে ১১২ কিলোমিটার পর্যন্ত গতিতে প্রবাহিত করতে পারে। এই বায়ু প্রবাহিতকে ‘সান্তা আনা’ বায়ু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, দাবানলের শুরুতে যে ধরনের বায়ু প্রবাহিত হয়েছিলো, ঠিক সেরকম বায়ু প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি সান্তা আনা বাতাস প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন রাজধানীসহ সারা দেশে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ তৃতীয় দফায় আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে পরবর্তী ৬০ দিন বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। এরপর গত ১৬ নভেম্বর দ্বিতীয় মেয়াদে ৬০দিন বাড়ানো হয়েছিল এই ক্ষমতা।