নাচোলে নিরাপদ খাদ্য দিবস পালিত

নাচোলে নিরাপদ খাদ্য দিবস পালিত ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। তিনি তার বক্তব্যে বলেন, আমরা প্রত্যেকটা জিনিসের একটা স্টান্ডার্ড মেইনটেইন করে চলি। আমাদের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্টান্ডার্ড ফলো করে থাকি। তার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খাবার। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের খাবার গ্রহণ করতে হয়। যে জিনিসটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার সেটা হচ্ছে খাবার। তাই আমাদের সবাইকে নিরাপদ খাবার খেতে হবে। কেন না, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ খাবার। বর্তমানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে আমরা স্টান্ডার্ডটা মেনে চলছিনা। অথচা, খাবারগুলো খাচ্ছি তার একটা নিয়ম মেনে খাওয়া উচিত। তিনি আরো বলেন, আমাদের যেকোন খাবার খাওয়ার জন্য বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কাজটি নিরাপদ উপায়ে করতে হবে। এখানে আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন সেটা যেন পরিমিত পরিমাণে ব্যবহার করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। সভা সঞ্চালনা করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াসের ইউনিট-১৫’র ব্যবস্থাপক কাওসার আলী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও মো. সিফাত উল্লাহ, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। সভায় নিরাপদ খাদ্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হোসেন ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতিতে স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সামাজিক সম্প্রীতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা এবং উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

শিবগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের অভিযান শিবগঞ্জে যানজট নিরসনের লক্ষে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ সকালে শিবগঞ্জ পৌরসভার মনাকষা মোড়, মাছ বাজার ও ফল পট্টিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী। এর আগে পৌর এলাকার মাছ বাজারে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহীবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাহীবাগে প্রতিষ্ঠানটির ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলামসহ হাইকেয়ার একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় সুধীম-লী।

প্রবীণ সাংবাদিক জোব্দুল হকের দাফন সম্পন্ন

প্রবীণ সাংবাদিক জোব্দুল হকের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোব্দুল হকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় মরগুমের দুই সন্তান, আত্মীয় স্বজন, জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এর আগে গত সোমবার বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের যুক্তরাধাকান্তপুর গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ৭০ এর দশকে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় সাংবাদিকতা শুরু করেন। এরপর বাংলার বাণীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও সর্বশেষ দৈনিক যুগান্তরে শিবগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) মহোদয়ের সঙ্গে জেলার সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অুনষ্ঠিত মতবিনিময় সভায় ড. সৈয়দ জামিল আহমেদ বলেন-শিল্পকলা একাডেমিকে জনবান্ধব করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমুখি করতে হবে,আপনাদের তরফ থেকে শিল্পকর্ম যদি গণমুখি, জনবান্ধব হয়, শিল্প চর্চা যদি মানুষের কথা বলে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। শিল্পকলা একাডেমির মহপরিচালক বলেন-ঢাকায় মহিলা সমিতি মঞ্চে আমরা যখন নাটক করতাম তখন সেলিম আল দীনের কির্তন খোলা নাটক করেছি ভাঙ্গ মঞ্চে। কাজেই মঞ্চ কোনো বিষয় নয়, আপনারা ভালোভাবে শিখুন, দক্ষতা অর্জন করুন। ৭০, ৮০ কিংবা ৯০ এর দশকে তোকে ভর্তুকি লাগত না। এখন কেন লাগে। এসময় তো নিরাপত্তার দরকার হতো না, এখন কেন হচ্ছে। কারণ মানুষের কথা বলা হয় না। তাই মানুষের কথা বলতে হবে। সব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন, গম্ভীরার নানা খ্যাত মাহবুব আলম, সংগীত শিল্পী সাদরুল ইসলাম তাজ, আলকাপের জয়রাম পাল, লুৎফর রহমানসহ অন্যরা। মাহবুব আলম তার বক্তব্যে জেলায় গম্ভীরা একাডেমি স্থাপনের দাবি জানান। কেউবা মঞ্চ সংস্কার, মঞ্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ জেলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান। প্রেক্ষিতে মহাপরিচালক বলেন-আমি এইসব দেখার জন্যই এসেছি। কিন্তু আমাদের টাকা নেই। আমি টাকা চেয়েছি। সরকারের মূল বাজের দশমিক ৫ ভাগ টাকা হলেও আমরা সারাদেশে শিল্পকলা একাডেমিগুলোকে টাকা দিতে পারব। এসময় জেলা প্রশাসনের জেরাত ডেপুটি কালেক্টর-এনডিসি মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার অনুজ চন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুরে মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ। শনিবার রাতে মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এসময় তিনি বলেন, তার ভাই মুগ্ধ সেবা করতে করতে শহিদ হয়েছে, এই সেবার মনোভাব সে স্কাউটিং থেকেই অর্জন করেছিল। তোমরাও যারা এখন স্কাউটটিং করছ, আগামী দিনে তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এ প্রত্যাশা বাংলাদেশ স্কাউটসের। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক লিয়াকত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা। পরে ক্যাম্প ফায়ার, স্কাউট সদস্যদের একক, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের চারটি মুক্তদলসহ শতাধিক স্কাউট সদস্য তিন দিনের এ সমাবেশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি। প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, ব্যবসায়ি সাদরুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্পের কার্যক্রম অচিরেই শুরু হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্পের কার্যক্রম অচিরেই শুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সমিতি প্রাঙ্গণে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই তথ্য জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মো. হারুনুর রশীদ। সমিহির অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ অ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমানবর্গ। সভায় সমিতির সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। বৃহত্তর বরেন্দ্র অঞ্চলে সেচ প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি বিপ্লবের প্রত্যশা করেন সাবেক এমপি হারুনুর রশীদ।

নাচোলে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা

নাচোলে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা নাচোলে গভীর রাতে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার মধ্যরাতে নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, সারাদিনের বিক্রির টাকা নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মুরাদপুরের বাড়িতে ফিরছিলেন। পথে নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় পেছন থেকে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিয়ে তাদের ধাওয়া করেন। হোটেল মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। তারা হলেন- নাচোল পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে আশরাফুল (৪২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দুরুলের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। এসময় আরেকজন নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে সুবোল (২৬) পালিয়ে যায়। ধৃত দুজনকে গণধোলাই দিয়ে রাতেই নাচোল থানায় সোপর্দ করে স্থানীয়রা। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।