জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি আগামী ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবার ভোটার রয়েছেন ২১৫ জন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তি ও শুনানি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল বুধবার প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ করা হবে। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মো. ওবায়দুল হক, মো. আব্দুল ওদুদ, আলহাজ মুহাম্মদ ইসাহাক, আলহাজ মো. মনিরুল ইসলাম ও মোহা. আকরামুল ইসলাম আকরাম; সিনিয়র সহসভাপতি পদে আলহাজ মো. হাসান জামিল বাবলু, মোহা. ইউনুস মিঞা ফিটু, মিসেস আঞ্জুমান আরা; সহসভাপতি পদে মোহা. তারেক আজিজ, আল. মোহা. সোহরাব আলী-২, মোহা. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক পদে মোহা. শামসুদ্দীন, মোহা. ফেরদৌসুল আলম ডলার, মোহা. নূরুল ইসলাম সেন্টু, মোহা. মাহমুদুল ইসলাম কনক; সহ-সাধারণ সম্পাদক পদে মোহা. গোলাম মোস্তফা-৫, ফরিদ আহাম্মেদ জনি, মো. ইকবাল আজম হীরা, মোহা. মাইনুল ইসলাম-২, এম আব্দুস সালাম; অর্থ সম্পাদক পদে তরিকুল ইসলাম আজিজি, মোহা. তসিবুর রহমান, মোহা. ফরহাদ হেসেন মিলন; গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ, শাহিন কাদির; সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান নীতু, শেখ মো. শফিকুল ইসলাম বুলু, নাহিদ ইবনে মিজান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ৪টি নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিটি মনোনয়নপত্র ১ হাজার টাকা, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ৭০০ টাকা, অনান্য সকল পদে প্রতিটি ৬০০ টাকা এবং ভোটার লিস্ট প্রতি সেট ১০০০ টাকা দাম ধরা হয়েছে। নির্বাচন আচরণ বিধি যথাযথভাবে সবার জন্য বাধ্যতামূলক অনুসরণীয় বলে ঘোষিত তফসিলে বলা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। আচরণবিধিতে বলা হয়েছে, ১. কোনো প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা চালাতে পারবেন না। তবে যদি কোনো ভোটার অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করেন, তবে কেবলমাত্র সেই ক্ষেত্রে এই বিধি শিথিলযোগ্য হবে। ২. প্রার্থীগণ দলবদ্ধভাবে বিভিন্ন উপজেলা বা থানা পর্যায়ে নির্বাচন প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন প্রচারণা কেবলমাত্র আইনজীবী সমিতির ভবন এলাকায় সীমাবদ্ধ থাকবে। ৩. ভোট গ্রহণের আগের দিন ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা কার্যক্রম চলবে। রাত ১২টার পর ভোটের প্রচারণা কার্যক্রম করা যাবে না। ৪. অসুস্থ ভোটারকে কোনো আইনজীবী সাথে করে ভোট কেন্দ্রে (কক্ষে) নিয়ে যেতে পারবেন না। অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজন বা অন্য কেউ না থাকলে নির্বাচন কমিশনের সদস্যগণের মধ্যে একজন সেই অসুস্থ ব্যক্তিকে ভোট কেন্দ্রে (কক্ষে) ভোট প্রদানে সহায়তা করতে পারবেন। ৫. ভোট কেন্দ্রের (কক্ষে) লাগা উত্তর দিকের ঘরে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী অযথা ঘুরাঘুরি করতে পারবেন না এবং ওই ঘরে চেয়ার নিয়ে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী বসতে পারবেন না। ৬. যে কোনো পক্ষ প্যানেল পরিচিতি ব্যানার : প্যানেলের প্রার্থীগণের সকলের একত্রে ব্যানার তৈরি করতে পারবেন সর্বোচ্চ দুটি। ব্যানার দুটি বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবে। ব্যানারের সাইজ সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্যানেলের প্রার্থীর একক ব্যানার করা যাবে না। ৭. একক প্রার্থীর ব্যানার পরিচিতি : প্যানেলের বাইরে এককভাবে কেউ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি এককভাবে সর্বোচ্চ দুটি ব্যানার তৈরি করে বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবেন। ব্যানারের সাইজ সর্বোচ্চ ৫ ফুট বাই ৩ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ৮. প্রার্থীগণ প্রচারের স্বার্থে হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন।
সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক

সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কারও জিতেছে। গত ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। সাধারণত, সিনেমার বিশেষ প্রদর্শনীতে বিশেষ শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রণ পেয়ে থাকেন। এবার প্রান্তিক মানুষের জন্য ‘রিকশা গার্ল’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে এই প্রদর্শনী হবে। ‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা বলেন, “যখন শুটিং চলছিল তখনই এ ধরনের একটি পরিকল্পনা হয়েছিল। এটি বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার একটি প্রদর্শনী হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। ওই শোতে আমি থাকতে পারিনি। আশা করছি, এ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। শো শেষে তাদের সঙ্গে কথা বলব; সিনেমা নিয়ে তাদের মতামত শুনব।” এদিকে, মুক্তির তিন সপ্তাহের মাথায় ‘রিকশা গার্ল’ উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১২ ফেব্রুয়ারি, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি। শিল্পমনা নারী নাঈমাকে ঘিরে এগিয়েছে ‘রিকশা গার্ল’ সিনেমার কাহিনি। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন উঠে, নাঈমা কীভাবে তার স্বপ্নপূরণ করবে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী। করোনা মহামারির আগেই শেষ হয় ‘রিকশা গার্ল’ সিনেমার শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তির আগে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে ‘রিকশা গার্ল’। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়।
বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা। তার আগে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) এএফসি এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির (বর্তমানে শেফিল্ড ইউনাইটেড) বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তার নাম ফাহমেদুল ইসলাম। তিনি ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি। সেক্ষেত্রে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা ও ওলবিয়ার। দলে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াও। ৩৮ সদস্যের দলে সর্বোচ্চ ১৪ জন আছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ৮ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৮ ফুটবলার নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে বলেও জানানো হয়েছে বাফুফে থেকে। আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে। ০৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দিবে বাংলাদেশ। আর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর পঞ্চম ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ ষষ্ঠ তথা বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে হামজা-ফাহিমরা। বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন

বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রান উৎসবের মাঝেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ১২ দশমিক ০৪ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। এর মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব। এছাড়াও বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। শুধুমাত্র বিপিএল ইতিহাসেই নয় এমন ইনিংসের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্সে শীর্ষে তিনে জায়গা করে নিয়েছেন তাসকিন। টুর্নামেন্টের প্লে-অফে রাজশাহী উঠতে পারলে উইকেট সংখ্যাকে আরও বাড়ানোর সুযোগ পেতেন তাসকিন। ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসার তানজিম হাসান সাকিবও। ৯ ম্যাচে ১৮ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বোলার তালিকার দশমস্থানে আছেন খুলনা টাইগার্সের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে তার সেরা পারফরমেন্স ছিল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট। ১২ ম্যাচে ১৩ উইকেট নেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে নিজের সেরাটা দিতে না পারায় দলের ম্যাচ জয়ে অবদান রাখতে পারেননি ফিজ। ১২ ম্যাচে ৮ দশমিক ১৩ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ব্যাটিং সহায়ক উইকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন তিনি। ১০ ম্যাচে ৮ দশমিক ৪২ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ বলে ২টি ছক্কায় ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশালের শিরোপা নিশ্চিত করেছেন রিশাদ। ২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে মিসর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কায়রো থেকে এএফপি জানায়, মিসর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে সরিয়ে নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি ইস্যুতে সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি মোকাবিলায় আরব দেশগুলোর শীর্ষ পর্যায়ের দীর্ঘ আলোচনার পর এই জরুরি সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনও সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, সম্মেলনের আয়োজন করতে মিসর বর্তমানে আরব লিগের সভাপতি বাহরাইনের সঙ্গে সমন্বয় করছে। শুক্রবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে, ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের ধারণা দেন। তবে তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পুনর্বাসনের কথা বলা হয়। এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, আরব দেশগুলো একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে আজ রোববার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩ শ’ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, গতকাল শনিবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।
‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে মঙ্গলবার আরব আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে মঙ্গলবার আরব আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে অনুষ্ঠেয় ‘বিশ্ব সরকার সম্মেলন ২০২৫’-এ যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে, প্রধান উপদেষ্টা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।’ পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে। তিনি বলেন,‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময়, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সাথে সৌজন্য বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে।’ আলম জানান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর জবাবে, প্রধান উপদেষ্টা তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ২০১৩ সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গত দশক ধরে,এটি একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনে সহায়তা করার জন্য ১৪০ টিরও বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নীতিনির্ধারক, চিন্তাবিদ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে,যা অর্থনৈতিক সহযোগিতা ও সাধারণ রাজনৈতিক স্বার্থের মাধ্যমে আরও জোরদার হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এ ছাড়াও বস্ত্র, কৃষি পণ্য ও জ্বালানির মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।
ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা

ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধানমন্ডি ৩২-এ সংঘটিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা আমরা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের নানা অভ্যন্তরীণ অবাঞ্ছিত পরিস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। আমরাও অন্যদের কাছ থেকে একই আচরণ আশা করি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক রফিকুল আলম উল্লেখ করেন, ‘ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।’ তিনি জানান, ‘৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে।’
নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নাচোলে ভেজাল ও অস্বাস্থ্যর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বিশাল হোটেল, ইসলামী হোটেল ও রাজফুড ক্যাসেলকে ১০হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা। এছাড়াও নাচোল মধ্য বাজারে আরো ২টি ছোট খাবারের দোকানকে ১হাজার ৫’শত টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্ব্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া দাদের জরিমানা করেন। ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।
দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা

দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে মো. আবু তালেব-কাজী সাহবুদ্দীন-মোহা. মামুনুর রশীদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী এবং আতিক অটোরাইস মিলের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ মো. আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, মেসার্স আল ফাতিহা ট্রেডার্সের মোহাম্মদ জহিরুল কাইউম বাবর, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোহাম্মদ সেলিম রেজা, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মো. মিজান সাহেব, মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মো. ফারুক হোসেন, মেসার্স এন.এম. এন্টারপ্রাইজের আসাদুল হক বিয়েলসহ প্যানেলের সকল প্রার্থী। এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নির্বাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। পূর্বে আমাদের সময়ে যেভাবে বন্দর দিয়ে ফল, মাছসহ সব ধরনের পণ্য আমদানি হতো, আবারো এর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার প্রতি সহযোগিতা অব্যাহত রাখব। এর আগে গত শনিবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।